লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৭:৫১, ২৩ আগস্ট ২০২১
ঘরেই তৈরি করুন ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা
ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা
গরমে সবাই ঠাণ্ডা কিছু খেতে চায়। এমন সময়ে ঠাণ্ডা শরবত, পানি বা অন্যান্য আইটেমের পাশাপাশি খেতে পারেন ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা।
এই ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা তৈরির রেসিপিটি-
উপকরণ: দুধ এক লিটার, ভেজানো সাবু দানা এক কাপ, ভেজানো তোকমা ১/৪ কাপ, সিদ্ধ নুডুলস আধা কাপ, বাদাম দুই টেবিল চামচ, ম্যাংগো আইসক্রিম আধা কাপ, ম্যাংগো পাল্প আধা কাপ, জেলো ১/৩ কাপ, চিনি আধা কাপ।
প্রণালী: প্রথমে একটি প্যানে সাবুদানা, চিনি, দুধ একসঙ্গে মিশিয়ে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হওয়ার পর সার্ভিং ডিশে জেলো বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মেশানো হলে তার ওপর আরেকটু আইসক্রিম জেলো ও বাদাম দিয়ে ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ম্যাংগো আইসক্রিম মেলোডি ফালুদা।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























