নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২০, ২১ আগস্ট ২০২১
দেশে একদিনে করোনায় মৃত্যু আরও ১২০ জনের, কমেছে শনাক্ত
ফাইল ছবি
একদিনের ব্যবধানে কিছুটা হলেও কমেছে বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা, একইসাথে কমেছে একদিনে শনাক্তও। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১২০ জন। শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯৯ জন।
গতকাল শনাক্তের পরিমাণ ছিল ৫ হাজার ৯৯৩ জন। তার আগের দিন এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৫৯ জন।
শনিবার (২১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩ হাজার ৯৯৯ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১৬.৭১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৯১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা গেছেন ১২০ জন। বিশ্লেষণে দেখা যায়, এক দিনের ব্যবধানে মৃত্যু বেশ কমেছে। এর আগে গতকাল দেড় মাস পর (৪৬ দিন) দেশে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা দেড়শোর নিচে নামে। গতকাল ১৪৫ জনের মৃত্যু তথ্য জানানো হয়। গত ৪ জুলাই প্রথমবারের মতো দৈনিক মৃত্যু দেড়শো ছাড়ায়। সেদিন ১৫৩ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তার আগেরদিন মৃত্যু ছিল ১৩৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৬৯ জন পুরুষ এবং ৫১ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ১৪৩ জন।
অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও-
দেশে করোনায় আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরেই ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্ট
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























