নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫৬, ২১ আগস্ট ২০২১
হাসান আজিজুল হককে বিএসএমএমইউতে স্থানান্তর
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।
র্যাপিড এন্টিজেন টেস্টে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তিনি মারাত্মকভাবে নিউমোনিয়ায় আক্রান্ত।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন রাত পৌনে ৮টায় জানান, হাসান আজিজুল হকের চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ড ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বিকেল ৩টায় জানিয়েছিলেন, ‘৮৩ বছর বয়সে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























