নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৪, ২২ আগস্ট ২০২১
একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৯১ জন
ফাইল ছবি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।
রবিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৯১ জন। এর মধ্যে ঢাকাতেই ২৫৯ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৩২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৩১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট আট হাজার ৪১ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ছয় হাজার ৭৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গু সন্দেহে ২২ আগস্ট পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন এবং আগস্টে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন।
এছাড়া চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ও ২২ আগস্ট পর্যন্ত পাঁচ হাজার ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও-
জানেন কি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার ভয়াবহতা? কিভাবে এড়াবেন মশাবাহিত এসব রোগ?
ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি? কেন হয়? কিভাবে প্রতিরোধ করবেন?
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























