নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৮, ২২ আগস্ট ২০২১
শীঘ্রই শুরু হবে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের কাজ
ফাইল ছবি
দেশের উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে সাসেক-২ এর অধীনে দুটি প্যাকেজের নির্মাণকাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর এবং নির্মাণাধীন প্যাকেজ-৫ এর ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের পক্ষে ফারহানা মোমেন, প্যাকেজ-১৩ এর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অথরাইজড্ রিপ্রেজেন্টেটিভ Zhou Libo নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
প্যাকেজ-৫ এর আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় সাড়ে তেরো কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নয়ন করা হবে, যার আওতায় রয়েছে একটি ফ্লাইওভার, আটটি সেতু, দুটি আন্ডারপাস ও দশটি কালভার্ট নির্মাণ। এতে ব্যয় হবে ৬০১ কোটি টাকা।
প্যাকেজ-১৩ এর আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুল মোড়ে একটি আন্তর্জাতিকমানের পৃথক গ্রেড বিশিষ্ট মোডিফায়েড কোভারলিফ ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। এছাড়া দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হবে একটি হাইওয়ে সার্ভিস এরিয়া। এতে ব্যয় হবে ৭৪৩ কোটি টাকা।
নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি তিন বছরে নির্মাণকাজ শেষে এক বছরের ডিফেক্ট লায়াবিলিটি এবং ছয় বছর সড়ক ও স্থাপনা রক্ষণাবেক্ষণ করবে।
উল্লেখ্য, সাসেক-২ এর আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্পটিতে ব্যয় হচ্ছে প্রায় ষোল হাজার ছয়শ’ বাষট্টি কোটি টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তরাঞ্চলের একটি শক্তিশালী সড়ক নেটওয়ার্ক তৈরি হবে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও-
বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না: প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























