নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫৯, ২৩ আগস্ট ২০২১
ফেব্রুয়ারির মধ্যে দেশের আরও ৭-৮ কোটি মানুষ টিকা পাবে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের আরও ৭-৮ কোটি লোককে সরকার করোনার টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাহিদ মালেক বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আশা করি যে ৭-৮ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করতে পারবো বা আরও বেশি করতে পারি, যদি ভ্যাকসিন এভেইলেভল হয়।
সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।
মন্ত্রী বলেন, গত ১৫দিনে ভ্যাকসিন নিয়ে অনেক কাজ করা হয়েছে এবং অনেক অর্ডার দেওয়া হয়েছে। চায়নাতে নতুন ৬ কোটি ডোজের অর্ডারসহ মোট সাড়ে ৭ কোটি অর্ডার দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের অফার দিয়েছে, আমরা ভ্যাকসিন গ্রহণ করবো কিনা। সেগুলো আমাদের কিনে নিতে হবে। আমরা সেখান থেকে ৩ কোটি সিনোফার্ম টিকা পাব। আরও সাড়ে সাত কোটি ফাইজারের টিকা বিনামূল্যে আসবে।
মন্ত্রী বলেন, আমাদের ভ্যাকসিন যেভাবে প্রতিশ্রুতি পেয়েছি এবং অর্ডায় দিয়েছি তাতে আগামীতে খুব একটা অভাব দেখা দেবে না। যদি ১৬ কোটি ভ্যাকসিন পেয়ে যাই, তাহলে আমরা ৮ কেটি লোককে দিতে পারবো। এই ভ্যাকসিনগুলো ডিসেম্বরের মধ্যে আসার কথা। কোভ্যাক্সের ভ্যাকসিন যেটা ফ্রি আসবে সেটাও কিছু পাব।
তিনি বলেন, শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে, আমরা ফ্রন্টলাইনারদের দিচ্ছি। সব কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাক এবং সুরক্ষিত থাকুক।
মন্ত্রী বলেন, যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের মধ্যে মৃত্যুর হার খুব কম। আমরা চাই সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাক। স্বাস্থ্যবিধি মানার জন্য এসময় দেশবাসীকে আহ্বান জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























