নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩০, ২৩ আগস্ট ২০২১
দেশে খাদ্যশস্য মজুদের রেকর্ড
দেশে খাদ্যশস্য মজুদের নতুন রেকর্ড হয়েছে। এর আগে এতো বেশি পরিমাণ খাদ্যশস্য দেশে আর কখনোও মজুদ ছিলো না।
রোববার (২২ আগস্ট) পর্যন্ত চালের মজুদ রয়েছে ১৫ লাখ ৭ হাজার ৪১২ মেট্রিক টন। অপর দিকে গমের মজুদ দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪৪ মেট্রিক টন। অর্থাৎ চাল ও গমের মজুদ ১৭ লাখ ৩ হাজার ৪৫৫ মেট্রিক টন।
এবছর জুন পর্যন্ত খাদ্যশস্যের মজুদ ছিল ১৬ দশমিক ৬৯ মেট্রিক টন।
অন্যদিকে ধান সংগ্রহের যে চিত্র তাতে দেখা গেছে, ২২ আগস্ট পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ৭১২ মেট্রিন টন ধান সংগ্রহ করা হয়েছে। আর বোরো মৌসুমে চাল সংগ্রহ করা হয়েছে ৯ লাখ ২১ হাজার ৭০০ মেট্রিক টন। বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১০ লাখ মেট্রিক টন। ২২ আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
আগামী ৩১ আগস্টের মধ্যে লক্ষ্যমাত্রার শতভাগ পূণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গত ৮ মে থেকে বোরো চাল সংগ্রহ শুরু হয়।
চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে সোমবার (২৩ আগস্ট) ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে ৯১ হাজার টন সিদ্ধ চাল (ননবাসমতি) ও ৩ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
সন্ত্রাস-খুনিদের বিশ্বাসযোগ্য ঠিকানা বিএনপি: ওবায়দুল কাদের
বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না: প্রধানমন্ত্রী
তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























