নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৫৫, ২৪ আগস্ট ২০২১
মানসম্পন্ন কৃষিপণ্য বিদেশে রফতানির নির্দেশ প্রধানমন্ত্রীর
একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডি
দেশে উৎপাদিত মানসম্পন্ন কৃষিপণ্য বিদেশে রফতানি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কয়েকটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) একনেক বৈঠকে মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।
অনুমোদন পাওয়া একটি প্রকল্প হলো 'কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর'। এই প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের চাহিদা অনুযায়ী সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রফতানি করতে হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশে কৃষিপণ্য পাঠাবেন, সেখানে দেশের মানসম্মানের প্রশ্ন আছে। হাইজিনের প্রশ্ন আছে, বাজার ধরে রাখতে হবে। পণ্যের মান, স্ট্যান্ডার্ড আছে সেটা ধরে রাখতে হবে।
এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন- সাবধানে মাল পাঠান কিন্তু যত্ন করে পাঠান। হাইজেনিক আইনকানুন মেনে পাঠান।
একনেক সভায় আজ আটটি প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প। প্রকল্পের মোট ব্যয় ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এই নির্দেশনা দেন প্রধামমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমানে কৃষি থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রপ্তানি করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষি রপ্তানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যাতে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বাড়ে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























