নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫০, ২৫ আগস্ট ২০২১
বিনামূল্যে বই দিতে ৬০ কোটি টাকা অনুমোদন
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করতে ৬০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ও ক্রয় কমিটির এক ভার্চুয়াল সভা শেষে মন্ত্রী ভার্চুয়াল বিফ্রিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
সভায় জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), অষ্টম ও নবম শ্রেণি, এসএসসি ভোকেশনাল, ইবতেদায়ি (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি), দাখিল অষ্টম ও নবম শ্রেণি এবং দাখিল ভোকেশনাল স্তরে বই দেবে। এ লক্ষ্যে মোট এক কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৯৭১ কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে। এজন্য ছয়টি দরদাতা প্রতিষ্ঠান থেকে ৫৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৪৪ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের জন্য ৬০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক তিন পার্বত্য জেলার জন্য ১শ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ৪০ হাজার সোলার হোম সিস্টেম ও ৩২০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ২ হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড’ থেকে ২০৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সেইসঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক কমপ্লেক্সে ১২৫০ বর্গফুটের একটি ২০তলা ভবন এবং আরেকটি ১৬তলা ভবনে ১৯৬টি ইউনিটের পর্দা সরবরাহ এবং স্থাপন কাজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকা।
আর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) কাতার থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন প্রিল্ড ইউরিয়া সার ১১৭ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৯৯৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
অপরদিকে, আজকের সভায় সৌদি আরব থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৭ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ২৫৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদনও দেওয়া হয়েছে।
এদিকে, জনশুমারি ও গৃহগণনা-২০২১’ শীর্ষক প্রকল্পের আওতায় ডিজিটাল জনশুমারির জন্য তিন লাখ ৯৫ হাজার ট্যাব ও ৭২টি এসি কিনবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড থেকে কেনার জন্য ৫৪৮ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৭০ টাকায় ক্রয়ের প্রস্তাব করা হয়েছিল। তবে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। দরপত্রে কিছু ত্রুটি পাওয়ায় এটা রিটেন্ডারের সিদ্ধান্ত হয়েছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























