নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪০, ২৭ আগস্ট ২০২১
মাঝ আকাশে ক্যাপ্টেন হার্ট অ্যাটাক করায় নাগপুরে বিমানের জরুরি অবতরণ
ঢাকায় না এসে ভারতের নাগপুরে শুক্রবার সকালে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইট। জানা গেছে, ফ্লাইটের ক্যাপ্টেন নওশাত হার্ট অ্যাটাক করায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল বিজি-২২ ফ্লাইটটি। পথে বিমানটির পাইলট হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক বিমানের সেকেন্ড পাইলট ভারতের নাগপুরে জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করেন।
গুরুতর অসুস্থ হয়ে পড়া পাইলট নওশাতকে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সংশ্লিষ্ট খবর: ঢাকায় না এসে নাগপুরে বিমানের জরুরি অবতরণ
বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ক্যাপ্টেন নওশাতের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এরপর বিমানটি জরুরি অবতরণ করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি চিকিৎসাধীন আছেন। নতুন দুইজন পাইলট একটি ফ্লাইট নিয়ে নাগপুর গিয়ে যাত্রীদের ফিরিয়ে আনবে। তাদের বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করেছে বিমান।
বৃহস্পতিবার বিমানের বিজি-২২ ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। তবে ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
আইনিউজ/এসডিপি
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























