নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:০০, ৩০ আগস্ট ২০২১
ক্যাপ্টেন নওশাদের মরদেহ আনতে যাবে বিশেষ ফ্লাইট
ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হয়েছে। জানা গেছে, মরদেহটি আনতে যাচ্ছে একটি বিশেষ ফ্লাইট।
সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় ক্যাপ্টেনের মরদেহ আনতে বিশেষ ফ্লাইট ভারতে যাবে। ক্যাপ্টেনের মৃত্যুর পর হাসপাতালের ডেথ সার্টিফিকেটের অপেক্ষা করা হচ্ছিল। ডেথ সার্টিফিকেটের কপি ঢাকায় আসার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে বাংলাদেশ বিমান। সোমবার মধ্যরাত অথবা মঙ্গলবার সকালে ক্যাপ্টেন নওশাদের মরদেহ আনা হতে পারে।
বিমান সূত্র জানায়, বিমানবন্দরে ক্যাপ্টেন নওশাদকে সম্মাননা জানাবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন।
আরও পড়ুন: ছয় মাস আগে ক্যাপ্টেন নওশাদের পাইলট বাবাও মারা যান ভারতে
এর আগে সোমবার বেলা ১১টায় ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট সকালে ওমানের মাস্কাট থেকে শতাধিক যাত্রী নিয়ে বিজি-২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ অসুস্থ বোধ করেন। পরবর্তীতে বিমানটিকে মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
আরও পড়ুন: না ফেরার দেশে ক্যাপ্টেন নওশাদ
আকাশে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন নওশাদ কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।
কলকাতার এয়ার ট্রাাফিক কন্ট্রোল কাছের নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো-পাইলটই বিমানটিকে অবতরণ করান। দ্রুত বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
রোববার রাতে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে যান ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের দুই বোন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ক্যাপ্টেন নওশাদের ভেন্টিলেশন ব্যবস্থা চালু রাখার পক্ষে মত দেন। পরে সোমবার ক্যাপ্টেনের পরিবারের সামনে তার ভ্যান্টিলেশন খুলে দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























