ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২১

দুর্গাপূজায় ভারতে রফতানি হবে আরও আড়াই হাজার মেট্রিক টন ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রফতানির হবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদন দেয়।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৫২০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে সরকার। ৬৩টি রফতানিকারক প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রফতানির সুযোগ পাবেন। কোনো ব্যবসায়ী অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রফতানি করতে পারবেন না।

এর আগে, সোমবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০৮০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয়। ৫০টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রফতানির সুযোগ দেওয়া হয়।

আইনিউজ/এসডি

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

এক পিশাচের নির্মমতা ও একজন দেবদূতের গল্প

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়