আই নিউজ ডেস্ক
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টের আরও ৬ মাস
ছবি: সংগৃহীত
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ তথ্য তুলে ধরেন।
অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রায় শেষের দিকে। তবে তদন্ত সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন। এ প্রেক্ষিতে আদালত তদন্ত শেষ করার জন্য আরও ছয় মাস সময় মঞ্জুর করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে, ২০২৫ সালের ২৩ অক্টোবর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে ছয় মাস সময় দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের অক্টোবরে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়।
এই টাস্কফোর্সে অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিচে নয় এমন পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি এবং র্যাবের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সম্পূরক আবেদন করা হয়। এছাড়া ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর এই মামলায় আইনজীবী হিসেবে মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি, যা নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে।
ইএন/এসএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























