আপডেট: ১১:৩০, ৩১ আগস্ট ২০১৯
৮৫ বছর বয়সেও ক্রিকেট : শিকার করেছেন ৭০০০ উইকেট!
স্পোর্টস ডেস্ক: দাদাগিরি'র দাদা সৌরভ গাঙ্গুলি কিংবা বাংলাদেশি ধারাভাষ্যকার আতাহার আলী খান। দুজনেই খেলা ছেড়েছেন অনেকদিন। শুধু এই দুজনই নয় ক্রিকেটের ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি-এরা সবাই ক্রিকেটকে বিদায় জানিয়ে অবসর গ্রহণ করেছেন অনেক আগেই। এখনো তাঁদের বয়স ৮৫'র ঘরে পৌঁছায়নি। কিন্তু তাঁরা ছেড়েছেন ক্রিকেটের মাঠ। অন্যদিকে ৮৫ বয়স পর্যন্ত মাঠ দাপিয়ে বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার। বিশ্বাস হয়?
অবিশ্বাস হলেও মানতে হবে। কেননা কিছু মানুষ অবিশ্বাস্য সব কাজ করে ফেলেন কাজের প্রতি ভালোবাসা থেকে। এই ক্রিকেটারও তেমনি। নাম সেসিল রাইট। ৮৫ বছর বয়সেও মন দিয়ে খেলেছেন ক্রিকে। স্যর ভিবিয়ান রিচার্ডস, গারফিল্ড সোবার্স, ওয়েস হলের সময় থেকে খেলে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার সেসিল।
অবশেষে অবসরের সিদ্ধান্ত নিলেন ৮৫ বছরের পেসার সেসিল। তাঁর রেকর্ডের ঝুলিও বেশ বিশাল। অবসরের আগে পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে ৭ হাজার উইকেট নেওয়ার রেকর্ড। কিশোর জীবনে বারবাডোসের হয়ে খেলতেন তিনি। ১৯৫৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা শুরু করেন। তারপর থেকে ক্রিকেটকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ছথেকে অবসরের পরও তিনি ক্রিকেট খেলা ছাড়েননি। ৬০ বছর ধরে তিনি ক্রিকেট খেলা চালিয়ে যান। একটা সময় পাঁচটি সিজনে মোট ৫৩৮টি উইকেট তুলে রেকর্ড করছিলেন সেসিল। 
এত বেশি বয়সেও কীভাবে সম্ভব? এ প্রসঙ্গে ৮৫ বছরের যুবা ফাস্ট বোলার সেলিল জানিয়েছেন, আমার দীর্ঘায়ুর পিছনে আসল রহস্যটা কী, তা আমি জানি। কিন্তু আমি কাউকে এইকথা বলব না! আমি বরাবর ফিট থাকতে ভালোবাসি। তবে ছোটবেলায় নানান অজুহাত দিয়ে ট্রেনিং মিস করেছি। হাঁটুর ব্যাথা ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি সবসময় কাজের মধ্যেই সক্রিয় থেকেছি। একটানা বসে থাকা বা টিভি দেখা আমার পছন্দ নয়। এইসব ছেড়ে আমি না হয় হাঁটাচলা করি নাহলে গ্যারেজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























