ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৪, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১১:১৩, ২০ এপ্রিল ২০২১

মামুনুল হকের বিয়ে তিনটি, কাবিন একটি

রয়্যাল রিসোর্টে মামুনুল ও ঝর্ণা

রয়্যাল রিসোর্টে মামুনুল ও ঝর্ণা

আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে তার তিন বিয়ের কথা স্বীকার করেছেন। তবে এই তিন বিয়ের মধ্যে কাবিন আছে শুধু প্রথম বিয়ের।

রোববার (১৮ এপ্রিল) রাজধানী ঢাকাসহ সারাদেশে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে তিনি তার তিন বিয়ের কথা জানিয়েছেন। 

নারায়ণগঞ্জের সোনারগাঁর রয়্যাল রিসোর্টে এক নারীসহ আটক হওয়ার পর নারী প্রসঙ্গে আলোচনায় আসেন মামুনুল হক। সেই নারীকে তিনি তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তিনি আরও বলেন, মানবিকভাবে তাদের বিয়ে হয়েছে।

তবে এখানেই শেষ নয়, দ্বিতীয় স্ত্রীর বিষয়টি জানাজানি হওয়ার পর আবারও একই ঘটনা উঠে আসে। তার আরেক বান্ধবীর খোঁজ পায় পুলিশের গোয়েন্দা সদস্যরা। মামুনুল একেও তার অন্য স্ত্রী বলে জানিয়েছেন। 

মামুনুলকে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ রোববার (১৮ এপ্রিল) রাতে তাকে জিজ্ঞাসাবাদ করেন। 

উপ কমিশনার হারুন অর রশিদ জানান, 

মামুনুল তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন। এই তিনটি বিয়ের মধ্যে একটির কাবিন করেছেন। বাকি দুইটির কাবিননামা করেননি।

তদন্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তিন স্ত্রীর মধ্যে জান্নাতুল ফেরদৌস লিপি তার ছোট স্ত্রী। মেঝ স্ত্রী জান্নাত আরা ঝর্ণা এবং বড় বা প্রথম স্ত্রী আমেনা তৈয়বা। মেঝো ও ছোট স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিননামা হয়নি বলে মামুনুল তাদের বলেছেন।

গ্রেফতার মামুনুল হক

প্রসঙ্গত, মুসলিম বিয়ে ও তালাক (নিবন্ধন) আইন অনুযায়ী, প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে। কার সঙ্গে কার, কত তারিখে, কোথায়, কত দেনমোহর ধার্য, কী কী শর্তে বিয়ে সম্পন্ন হলো, সাক্ষী ও উকিলের নাম প্রভৃতির একটা হিসাব সরকারি নথিতে লিখে রাখাই হলো নিবন্ধন। বর্তমান আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের।

বিয়ে সম্পন্ন হওয়ার ৩০ দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক। অন্যথায় কাজি ও পাত্রের দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় ধরনের সাজার বিধান রাখা হয়েছে। যে ক্ষেত্রে কাজি বিয়ে পড়িয়ে থাকেন, সে ক্ষেত্রে কাজি তাৎক্ষণিকভাবে বিয়ে নিবন্ধন করবেন। নিকাহনামা বা কাবিননামা ছাড়া বিয়ে প্রমাণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।

বিয়ে নিবন্ধন করা থাকলে তালাকের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সহজ হয়। স্ত্রীর দেনমোহর ও ভরণপোষণ আদায়ের জন্য কাবিননামার প্রয়োজন হয়। সন্তানের বৈধ পরিচয় নিশ্চিত করার জন্য কাবিননামার প্রয়োজন হয়। কাবিননামা ছাড়া শুধু বিয়ের হলফনামা সম্পন্ন করা হলে বৈবাহিক অধিকার আদায় দুঃসাধ্য হয়ে পড়ে। তবে বিয়ে নিবন্ধন না করলে বিয়ে অবৈধ হবে না।

মামুনুল পুলিশ কর্মকর্তাদের বলেছেন, ছোট স্ত্রীর সঙ্গে তিনি বেশি সময় কাটাতেন। তবে তাকে কবে বিয়ে করেছেন সে ব্যাপারে কোনো কথা বলেননি।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সন্ধ্যার দিকে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক হোটেলে নারীসহ অবরুদ্ধ ছিলেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। পরে তাৎক্ষণিকভাবে র‍্যাব-১১, পুলিশ ও প্রশাসনের মানুষজন ঘটনাস্থলে হাজির হন। বিস্তারিত...

পরে ওই নারীকে (জান্নাত আরা ঝর্না) দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন তিনি। এ বিষয়ে ওই নারীর পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়।

কিন্তু সবকিছু ওলট-পালট করে দেয় মামুনুল হকের ভাইরাল হওয়া একটি ফোনালাপ। তাতে তিনি ওই নারীকে ‘শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ’ বলছেন। 

সন্ধ্যার দিকে আটক হওয়ার পর মামুনুল ইসলাম ঐ রিসোর্টেই ছিলেন। মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্ট থেকে নিয়ে যান তার সমর্থকরা। বিস্তারিত...

এসব আলোচনা-সমালোচনার মাঝেই মামুনুল হককে নিয়ে আবারও বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তার নতুন আরেক বান্ধবীর সন্ধান পেয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। নতুন এই বান্ধবীর পুরো নাম জান্নাতুল ফেরদৌস। তিনিও তার বৈধ বিয়ে করা স্ত্রী না।

মামুনুলের ঘনিষ্ঠ অনেকের কাছে নতুন এই নারীর সম্পর্কে যাচাই-বাছাই শেষে গোয়েন্দারা আরও নিশ্চিত হয়। তবে মামুনুল হকের আগের কথিত দ্বিতীয় স্ত্রীর নাম জান্নাত আরা ঝর্না হওয়ার কারণে এই জান্নাতের পরিচয় নিশ্চিত করতে দারুণ বেগ পেতে হয়। তবে মামুনুল এবং জান্নাতের চাঞ্চল্যকর সব তথ্য বর্তমানে গোয়েন্দাদের হাতে রয়েছে। মামুনুলের এই স্ত্রীর বিষয়ে বিস্তারিত...

জানা গেছে, জান্নাতুল ফেরদৌসের নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড অনুযায়ী তার বাবার নাম জামাল। মা আকলিমা বেগম। ঠিকানা- গাজীপুর কাপাসিয়ার বানার হাওলা’য়। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯০।

এর আগে শাহজাহান নামে গাজীপুরের এক ব্যক্তি গত ১১ এপ্রিল মোহাম্মদপুর থানায় এক সাধারণ ডায়েরিতে বলেছেন, আগের দিন ১০ এপ্রিল মামুনুল তাকে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রায় ডেকে নিয়ে বলেন তার বোন লিপিকে সে বিয়ে করেছেন। এ সময় তাকে একটি চুক্তিনামা দেখান। এর আগে ৭ এপ্রিল বোনের সঙ্গে সর্বশেষ তার কথা হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।

জিডিতে শাহজাহান বলেছেন, এসময় লিপি তাকে বলেছিল মোহাম্মদপুরে দিলরুবা আপার বাসায় সে আছে। ওই জিডির বিষয়েও মামুনুলকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রিসোর্টে মামুনুলের সঙ্গে থাকা দ্বিতীয় স্ত্রী ঝর্ণা এবং তৃতীয় স্ত্রী লিপি মোহাম্মদপুরে অবস্থান করছেন বলে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে।

রোববার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত...

সর্বশেষ, সোমবার (১৯ এপ্রিল) মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল ১১টার পর তাকে রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম আদালত) নেওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে এ রিমান্ড আবেদন করা হয়। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়