নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২৬, ২০ এপ্রিল ২০২১
মাদ্রাসা শিক্ষার্থীদের মাঠে নামিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারাদেশের উত্তাপে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।
মঙ্গলবার (২০ এপ্রিল) এ কথা জানিয়েছেন রাজধানীর তেজগাঁও জোনের মোহাম্মদ হারুন অর রশিদ।
এর আগে সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমানও জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় মামুনুল হকের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় মামুনুলকে রিমান্ডে নিতে চায় সিআইডিও।
তিনি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম জেলার ২৩টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। আমাদের তদন্তের ভালো একটি সেটাপ রয়েছে। আমাদের সাইবার এক্সপার্ট, ডিএনএ, ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছে। তারা ভিডিও ফুটেজগুলো দেখে শনাক্ত করার চেষ্টা করছে যে, কারা কারা এর সঙ্গে জড়িত রয়েছেন।’
এসময় সিআইডি প্রধান হেফাজতের শীর্ষ নেতাদেরও আইনের আওতায় আনার ইঙ্গিত দেন। বিস্তারিত...
গতকাল সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার পর মামুনুলকে রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম আদালত) নেওয়া হয়। সেখানে পুলিশের আবেদনে মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিস্তারিত...
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম কর্তৃক সারাদেশে ঘটে যাওয়া ভাঙচুর, হামলা ও ক্ষয়ক্ষতিতে বিভিন্ন সময় দায়ের করা ২৩টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























