ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৪৬, ২৬ এপ্রিল ২০২১

মাস্ক ব্যবহার না করলে কঠোর ব্যবস্থা

ছবি: ডয়েচে ভেলে

ছবি: ডয়েচে ভেলে

সারাদেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন অবস্থায় মাস্ক না পরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। 

ইতোমধ্যেই সরকার করোনার প্রতিরোধে আবারও কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তও। দেশে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১১ হাজার। এমন অবস্থায় সোমবার (২৬ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে মাস্কের বিষয়ে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে।  

নির্দেশনায় আরও বলা হয়েছে-

‘কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ’ 

এছাড়াও, প্রয়োজনে প্রত্যেককে দু’টি মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে সরকার। দুটি মাস্কে উপকারীতা বেশি বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে আরও বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়