ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ৪ মে ২০২১
আপডেট: ১৯:১১, ৪ মে ২০২১

খালেদা জিয়াকে বিদেশ নিতে কোনও আবেদন হয়নি, তবে লাগবে আদালতের অনুমতি

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যদি নিতেই হয়, সেক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আরও জানিয়েছেন, এ বিষয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো ধরনের অবেদন করা হয়নি। 

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর ফার্মগেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশের বাইরে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করলে সেটি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হবে। তবে খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে পরিবারের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের অবেদন করা হয়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

এর আগে সোমবার (৩ মে) বিকেলে ৭৫ বছর বয়সী খালেদাকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে খোঁজ নিয়ে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব বেশি অবনতি হয়নি। আগের মতো ন্যাচারাল আছেন তিনি। বেডে বসেই অক্সিজেন নিচ্ছেন। চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার তত্ত্বাবধান করছেন। এ বিষয়ে আরও বিস্তারিত...

এদিকে গতকাল সোমবার বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কাদার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে আলাপ করেছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সরকারের অন্যান্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন। বিস্তারিত...

গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন। বিস্তারিত...

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। বিস্তারিত...

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সিটিস্ক্যানসহ তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

খালেদা জিয়া পজিটিভ হলেও তাঁর বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন গত ৩০ এপ্রিল। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়