ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ২৭ মে ২০২১
আপডেট: ১৪:২৫, ২৭ মে ২০২১

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: আসামি কালা বাবু গ্রেফতার

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে খুন করার ঘটনায় দায়ের হত্যা মামলার পলাতক আসামি বাবু ওরফে কালা বাবু ওরফে কালু ওরফে শেখ রাসেল হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৭ মে) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পল্লবীতে প্রকাশ্যে শাহীন উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনাটির মূল রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মামলার ১৮ নম্বর এজাহার নামীয় আসামি বাবু ওরফে কালা বাবু ওরফে কালুকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা ছাড়াও চাঁদাবাজি, মারামারি ও মাদক মামলা রয়েছে।’

গ্রেফতার আসামিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১৬ মে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা বেগমের অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা হয়।

মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। অন্য আসামিরা হলেন- ছাত্রলীগের সাবেক নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু। আসামিরা সবাই পল্লবী থানা এলাকার বাসিন্দা।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক এমপি আউয়াল গ্রেফতার

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাবেক এমপি আউয়ালের অফিসে হয় সাহিনুদ্দিনকে হত্যার পরিকল্পনা

সাবেক এমপি আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন

সাবেক এমপি আউয়াল ৪ দিনের রিমান্ডে

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: আসামি মনির ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আউয়াল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়