ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮, ২৫ জুন ২০২১
আপডেট: ২৩:১১, ২৫ জুন ২০২১

কদমতলীতে বাবা-মা-মেয়েকে হত্যা: দায় স্বীকার করলেন শফিকুলও

রাজধানীর কদমতলীতে স্বামী-স্ত্রী ও তাদের ছোট মেয়ের মরদেহ উদ্ধারের মামলায় মেহজাবিন ইসলাম মুনের স্বামী শফিকুল ইসলামও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৫ জুন) তিন দিনের রিমান্ড শেষে শফিকুলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন।

শফিকুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) চার দিনের রিমান্ড শেষে মুনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

উল্লেখ্য,  গত ১৯ জুন সকালে ৯৯৯-এ এক নারীর ফোন পেয়ে কদমতলীর মুরাদপুরের লাল মিয়া সরকার রোডের একটি বাসায় গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল ইসলাম (২১)।

এ ঘটনায় শনিবার দিবাগত রাতে নিহত মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের দুদিন আগে স্বামী ও সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে আসেন মেহজাবিন। এসেই তার ছোট বোন জান্নাতুলের সঙ্গে তার স্বামীর পরকীয়া রয়েছে বলে বাবা-মাকে অভিযোগ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরেই হয়তো তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

 রাজধানীতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

 কদমতলীতে মা-বাবা-মেয়েকে হত্যা: আটক ১

‘বাবা-মা-বোনকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়েছিলেন মেহজাবিন’

কদমতলীতে মা-বাবা-মেয়েকে হত্যা: মেহজাবিন ও স্বামীর বিরুদ্ধে মামলা

মা-বাবা-বোনকে হত্যা: ৪ দিনের রিমান্ডে মেহজাবিন

কদমতলীতে মা-বাবা-মেয়েকে হত্যা: শফিকুল ৩ দিনের রিমান্ডে

মা-বাবা-বোনকে হত্যার দায় স্বীকার করলেন মেহজাবিন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়