ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ৩০ জুন ২০২১
আপডেট: ১৩:৫৬, ৩০ জুন ২০২১

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনায় ইমরান (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।

বুধবার (৩০ জুন) সকাল ৬টা ৪০ মিনিটে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইমরানের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গতকাল (মঙ্গলবার) বিকেলে আরও একজনের মরদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই ভবনের কেয়ারটেকার মো. হারুনের বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বিস্ফোরণে মগবাজারের ৭৯ নম্বর ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এ ঘটনায় নয়জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে রাস্তায় থাকা তিনটি বাস।

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর, বিস্ফোরক পরিদফতর, পুলিশ সদর দফতর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে। কমিটির সদস্যরা সোমবার (২৮ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আইনিউজ/এসডিপি 

সংশ্লিষ্ট খবর:

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা

মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭: ডিএমপি

মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

‘মগবাজারের ঘটনাটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়’

মগবাজারে বিস্ফোরণ: নিহত সাতজনের মরদেহ হস্তান্তর

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

মগবাজারে বিস্ফোরণ: ভবনের কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়