ঢাকা, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩


মৌলভীবাজারে ‘শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু’ পুস্তিকা বিতরণ

মৌলভীবাজারে ‘শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু’ পুস্তিকা বিতরণ

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে ‘শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু’ নামক পুস্তিকা বিতরণ এবং বঙ্গবন্ধু ট্রেনিং আইটি ল্যাব উদ্বোধন করা হয়েছে।

১৫:১০ ৩১ ডিসেম্বর, ২০২১

বড়লেখায় তিনটি বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা

বড়লেখায় তিনটি বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় তিনটি বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।  

২৩:০৪ ৩০ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারে পাসের হার ৯৬.২৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০৪০ জন
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১

মৌলভীবাজারে পাসের হার ৯৬.২৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০৪০ জন

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় মৌলভীবাজার জেলায় গড়ে ৯৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০ জন। জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

২২:২৩ ৩০ ডিসেম্বর, ২০২১

খালেদার গমনপথে মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলা: অব্যাহতি পেলেন ৪৮ জন বিএনপি নেতাকর্মী

খালেদার গমনপথে মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলা: অব্যাহতি পেলেন ৪৮ জন বিএনপি নেতাকর্মী

২০১৮ সালে সিলেট আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলা করা হয় প্রায় ৮০ জনের বিরুদ্ধে (নাম উল্লেখ করে ও অজ্ঞাত)। সে মামলা থেকে আজ অব্যাহতি পেয়েছেন ৪৮ জন।

২১:৪১ ৩০ ডিসেম্বর, ২০২১

কুলাউড়ায় পাস করেছেন ৬২৪৩ শিক্ষার্থী, জিপিএ-৫ পেলেন ১৭১ জন
এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা

কুলাউড়ায় পাস করেছেন ৬২৪৩ শিক্ষার্থী, জিপিএ-৫ পেলেন ১৭১ জন

এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাস করেছেন ৬ হাজার ২৪৩ জন শিক্ষার্থী।

২১:৩৭ ৩০ ডিসেম্বর, ২০২১

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন, দাখিলে ৯

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন, দাখিলে ৯

মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন শিক্ষার্থী। 

২১:১৭ ৩০ ডিসেম্বর, ২০২১

বাদী জানেন না, অথচ কামারচাকের বিদায়ী চেয়ারম্যান তাঁর মামলার আসামি

বাদী জানেন না, অথচ কামারচাকের বিদায়ী চেয়ারম্যান তাঁর মামলার আসামি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগে রাজনগর থানায় মামলা করেছেন উপজেলার কামারচাক ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মঞ্জু গোপাল দাশ। ওই মামলায় আসামী করা হয়েছে কামারচাক ইউনিয়নের (বিদায়ী) চেয়ারম্যান নজমুল হক সেলিমকে। কিন্তু বাদী বলছেন, চেয়ারম্যান কিভাবে তার মামলায় আসামী হলেন তিনি জানেনা।

১৮:৫৬ ৩০ ডিসেম্বর, ২০২১

শ্রীমঙ্গল : প্রার্থীদের কাছে ভোটারদের যে প্রত্যাশা

শ্রীমঙ্গল : প্রার্থীদের কাছে ভোটারদের যে প্রত্যাশা

কেমন প্রার্থীকে যোগ্য মনে করে ইউনিয়ন পরিষদের দায়িত্বটা দিতে চান এমন প্রশ্নের উত্তরে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগানের তরুণ ভোটার সঞ্জু কাহার বলেন, এক কথায় বলতে গেলে বলবো, যাকে আমাদের সকলের বিপদে আপদে ডাকা মাত্রই পাশে পাওয়া যায় আমরা সেরকম একজনকে আমাদের এই ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাচ্ছি।

১৮:৩৬ ৩০ ডিসেম্বর, ২০২১

দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে পাসের হার ৯৯ শতাংশ
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১

দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে পাসের হার ৯৯ শতাংশ

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ৯৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী।

১৬:০৪ ৩০ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ

২০২১ সালের  এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৮ জন শিক্ষার্থী।

১৪:১৫ ৩০ ডিসেম্বর, ২০২১

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন শিক্ষার্থী।

১৩:৫৭ ৩০ ডিসেম্বর, ২০২১

রাজনীতির মাঠ থেকে কবরে শায়িত সহিদ হোসেন ইকবাল

রাজনীতির মাঠ থেকে কবরে শায়িত সহিদ হোসেন ইকবাল

হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল। বুধবার নামাজে-জানাযা শেষে তাঁকে শ্রীমঙ্গল কলেজ রোডের কবরস্থানে সমাহিত করা হয়। রাজনীতির মাঠ থেকেই কবরে শায়িত হলেন তিনি।  

২৩:৩৮ ২৯ ডিসেম্বর, ২০২১

শ্রীমঙ্গলে ‘রক্তাক্ত বটের আখ্যান’ নাটক মঞ্চস্থ

শ্রীমঙ্গলে ‘রক্তাক্ত বটের আখ্যান’ নাটক মঞ্চস্থ

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৬৪ টি জেলার প্রতিটিতে বধ্যভূমিতে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে নাটক নির্মাণ করছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বধ্যভূমি ‘বধ্যভূমি ৭১’ নিয়ে নির্মিত হয়েছে গণহত্যার পরিবেশ থিয়েটার ‘রক্তাক্ত বটের আখ্যান’।

২০:৫২ ২৯ ডিসেম্বর, ২০২১

শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা

শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে। বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এই মেলা চলবে দুইদিন। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়।

১৯:৩৯ ২৯ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে জামায়াতের প্রভাব

আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে জামায়াতের প্রভাব

সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে স্থানীয় নির্বাচনে দেখা গেছে জামায়াতের নেতাদের প্রভাব। ক্ষমতায় থাকা আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের হারিয়ে তাঁরা জয়ী হয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী দলের নেতাদের জয়ের অন্যতম একটি কারণ।

১৮:৫৭ ২৯ ডিসেম্বর, ২০২১

কমলগঞ্জে পাঁচ বিদ্রোহীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

কমলগঞ্জে পাঁচ বিদ্রোহীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

১৪:৫১ ২৯ ডিসেম্বর, ২০২১

সহিদ হোসেন ইকবাল আর নেই, রাজনীতির মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ

সহিদ হোসেন ইকবাল আর নেই, রাজনীতির মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল আর নেই। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

২৩:৫৪ ২৮ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী

মৌলভীবাজারে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী

মৌলভীবাজার সদর উপজেলার তিনটি ইউনিয়নে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। কামালপুর ইউনিয়নে আব্দুর রহমান পেয়েছেন ৬০১ ভোট। মোস্তফাপুর ইউনিয়নে খসরু আহমেদ পেয়েছেন ৬৮৪ ভোট। গিয়াসনগর ইউনিয়নে সুরুক মিয়া পেয়েছেন ১ হাজার ৬১৪ ভোট। 

২৩:৩৮ ২৮ ডিসেম্বর, ২০২১

আচরণবিধি লঙ্ঘন : কমলগঞ্জে ৮ প্রার্থীকে জরিমানা
ইউনিয়ন পরিষদ নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন : কমলগঞ্জে ৮ প্রার্থীকে জরিমানা

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়ন এলাকায় এ জরিমানা করা হয়।

২২:৩৬ ২৮ ডিসেম্বর, ২০২১

রাজনগর ও মৌলভীবাজারে ‘সিলেট চ্যাপ্টার ৯৭/৯৯’ এর  শীতবস্ত্র বিতরণ

রাজনগর ও মৌলভীবাজারে ‘সিলেট চ্যাপ্টার ৯৭/৯৯’ এর শীতবস্ত্র বিতরণ

এদিকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা সদরে ২৫০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের উদ্যোগে বিতরণ করা এসব কম্বল পেয়েছেন  শীতার্ত অসহায় মানুষজন।

২২:০৬ ২৮ ডিসেম্বর, ২০২১

পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক রেফারি আশিকুর রহমান 

পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক রেফারি আশিকুর রহমান 

মৌলভীবাজারের সাবেক রেফারি আশিকুর রহমান আশিক আর নেই। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় তাঁকে সমাহিত করা হয়েছে। 

২১:১১ ২৮ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ (ভিডিও)

মৌলভীবাজারে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ (ভিডিও)

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপির সরকার বাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২৫জন গুরুতর আহতের খবর পাওয়া গিয়েছে। 

২০:১৮ ২৮ ডিসেম্বর, ২০২১

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারী ও বেসরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ সভা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ইইছবপুর কারিতাস কারিগরি স্কুলে অধিপরামর্শ সভা ও শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত হয়। 

১৯:০৩ ২৮ ডিসেম্বর, ২০২১

সংরক্ষিত বনের গাছ কর্তন, মৌলভীবাজারে একজনের ২ বছর জেল

সংরক্ষিত বনের গাছ কর্তন, মৌলভীবাজারে একজনের ২ বছর জেল

সংরক্ষিত বনের গাছ কর্তন করায় মৌলভীবাজারে আব্দুল বাছিত নামের এক ব্যক্তিকে ২ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করা হবে বলে রায় দেওয়া হয়েছে।

১৮:৩৭ ২৮ ডিসেম্বর, ২০২১

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়