চলন্ত অটোরিকশায় তরুণীকে যৌন হয়রানির পর ধাক্কা দিয়ে ফেলে দেয় বখাটেরা
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় চলন্ত অবস্থায় যৌন হয়রানির পর এক যুবতীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ৩ যুবক। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
১৯:২৯ ১২ মে, ২০২১
এমবি ৯৭-৯৯ ক্লাবের উদ্যোগে দরিদ্রদের সহায়তা প্রদান
মৌলভীবাজারে এমবি ৯৭-৯৯ ক্লাবের উদ্যোগে দরিদ্র মানুষেরা পেয়েছেন সহায়তা। কেউ পেয়েছেন নগদ অর্থ, কেউ রিকশা এবং কেউ সেলাই মেশিন।
১৭:০৫ ১২ মে, ২০২১
মৌলভীবাজারে ৪০০ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্য সহায়তা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন ৪০০ পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১৫:৫৯ ১২ মে, ২০২১
করোনায় পরিবহন শ্রমিক: কারও পৌষ মাস, কারও সর্বনাশ
গণপরিবহন চলাচলের এই নিয়মে পরিবহণ শ্রমিকদের মধ্যে একটি অংশ যখন কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে অন্য দিকে আরেকটি অংশের করোনার এই সুযোগে আয় বেড়েছে দ্বিগুণ। কোন নিয়মনীতি না মেনে অর্ধেক যাত্রীর পরিবর্তে অতিরিক্ত যাত্রী নিচ্ছেন, সেই সাথে ভাড়াও নিচ্ছেন দ্বিগুণ।
১২:৫১ ১২ মে, ২০২১
প্রবাসী বড়ভাইকে বাড়ি আনার সময় সড়ক দুর্ঘটনায় ছোটভাইয়ের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসুক আহমদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মে) সকাল ৭টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
১১:৪৬ ১২ মে, ২০২১
ঈদের ছুটিতে চাতলাপুর শুল্ক স্টেশনে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে তিনদিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম।
১৮:৩৫ ১১ মে, ২০২১
মৌলভীবাজারে সজীব ওয়াজেদ জয় পরিষদের শাড়ি-লুঙ্গি বিতরণ
মৌলভীবাজারে অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে সজীব ওয়াজেদ জয় পরিষদের জেলা শাখা।
১৬:৩৩ ১১ মে, ২০২১
মৌলভীবাজারে করোনায় মৃতদের পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
মৌলভীবাজারে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
২৩:২৫ ১০ মে, ২০২১
মৌলভীবাজারে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে
মৌলভীবাজারে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।
২১:০১ ১০ মে, ২০২১
মৌলভীবাজারের শরীর জোড়া লাগানো যমজ শিশুদের পাঠানো হয়েছে ঢাকায়
শরীর জোড়া লাগানো যমজ শিশুদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। হাত, পা, মুখ ও মাথা আলাদা হলেও জন্ম থেকে শিশু দুটির বুক থেকে পেট একত্রে জোড়া লাগানো। শিশু দুটিই কন্যা সন্তান। তাদের চিকিৎসায় সহায়তা চেয়েছে পরিবার।
১৬:৪১ ১০ মে, ২০২১
কমলগঞ্জ পৌরসভায় ইমাম-মুয়াজ্জিনদের উৎসব ভাতা ও মসজিদের উন্নয়নে অর্থ প্রদান
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা, নগদ অর্থ ও মসজিদের উন্নয়নের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (৯ মে) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর এলাকার ৪২টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা, সর্বসাকুল্যে ৩২৩১ জনকে নগদ অর্থ বিতরণ ও ৪টি মসজিদের উন্নয়ন কাজের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।
২১:৩০ ০৯ মে, ২০২১
করোনাকালে সরকারের সহায়তা না পেয়ে কমলগঞ্জের সাংবাদিকদের ক্ষোভ
করোনাকালীন সময়ে গত এক বছরে দেশের বিভিন্ন সেক্টরের মতো সরকার সাংবাদিকদেরও আর্থিক সহায়তা প্রদান করে। তবে এ প্রণোদনার ছিটেফোঁটাও পৌঁছায়নি মফস্বল সাংবাদিকদের মধ্যে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা সরকারি আর্থিক সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন।
২১:২২ ০৯ মে, ২০২১
রংধনুর সাতরং’র ফ্রী ঈদ বাজার: সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের জামা
মৌলভীবাজার শহরের সুবিধাবঞ্চিত শিশুরা বিনামূল্যে পেলো ঈদ জামা। উদ্যোক্তা প্রতিষ্ঠান রংধনুর সাতরং এর আয়োজনে করা ফ্রী ঈদ বাজার থেকে নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত সমাজের অবহেলিত এ শিশুরা।
১৬:৪১ ০৯ মে, ২০২১
মৌলভীবাজারের পরিবহন শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজারের দূরপাল্লার পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
১৬:২১ ০৯ মে, ২০২১
কমলগঞ্জে ঈদবস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে তিনশত দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ (ফারুক আহমেদ)।
১৫:৫৯ ০৯ মে, ২০২১
রাজনগরে কর্মহীনদের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা
মৌলভীবাজারের রাজনগরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট।
১৫:৪৮ ০৯ মে, ২০২১
মে দিবস উপলক্ষে চা শ্রমিকদের আলোচনা সভা: ৬৭০ টাকা দৈনিক মজুরি দাবি
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৯ মে) সকাল ১১ টায় চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫:৪১ ০৯ মে, ২০২১
খেলাঘরের খাদ্য সহায়তা পেলো শিশুরা
ঈদকে সামনে রেখে বিভিন্ন শ্রেণির শিশুরা পেলো খাদ্য সহায়তা। দুধ,সেমাই,ময়দা, চিনি, সাবান, শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিশুরা। উত্তরণ খেলাঘর আসর মৌলভীবাজার এই সহযোগিতা প্রদান করে।
১৫:৩৮ ০৯ মে, ২০২১
রমজানে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি
পবিত্র রমজানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার রাজনগরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
২১:৩৮ ০৮ মে, ২০২১
প্রবাস থেকে ইফতার সামগ্রী বিতরণ করলেন কমলগঞ্জের কৃষ্ণ কান্ত সিংহ
মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী কৃষ্ণ কান্ত সিংহের সংগঠন কে.এন.কে ফাউন্ডেশনের অর্থায়নে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তায় দরিদ্র ও অসহায় মুসলিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮:৫১ ০৮ মে, ২০২১
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার পেলেন সাড়ে ৪ হাজার অসহায় পরিবার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে অসহায় ও দুস্থ সাড়ে চার হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১৫:৩৩ ০৮ মে, ২০২১
গ্রীনলীফ পরিবারের খাদ্য সহায়তা
করোনাকালের এই রমজানে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের গ্রীনলীফ পরিবার। এর মধ্য দিয়ে দরিদ্র ও কর্মহীন ৪৫০ পরিবার পাচ্ছে তাদের খাদ্য সহায়তা।
১২:২৭ ০৮ মে, ২০২১
শ্রীমঙ্গলে ১ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় চশমা-সানগ্লাস আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় এক কোটি ২৫ লাখ টাকার ভারতীয় চশমা ও সানগ্লাস আটক করেছে ডিবি পুলিশ। চশমাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারির দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে এ সময় পণ্য পরিবহনে গাড়ি চালককে আটক করা হয়েছে।
১৭:১৮ ০৭ মে, ২০২১
বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেষ হলো মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ
গত এক সপ্তাহ ধরে চলছিলো বিশেষ সেবা সপ্তাহ। আর এই উপলক্ষে পুরো মৌলভীবাজার জেলায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২২:০৯ ০৬ মে, ২০২১
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা





































