Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ৪ জানুয়ারি ২০২১

বাসে ধর্ষণচেষ্টা: তিন দিনের রিমান্ডে চালক

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি  চালক শহিদ মিয়ার (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে শহিদ মিয়াকে সুনামগঞ্জের  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বাসচালক শহিদ মিয়াকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আদালত তিন  দিনের রিমান্ডে পাঠায় আসামিকে।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আশেক সুজা মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসচালক শহিদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শহিদ সিলেটের জালালবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে। শনিবার ভোরে সিআইডি পুলিশ সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন রোববার সিআইডির হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদ শেষে রাতে শহিদকে দিরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে সিআইডি।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর দুপুরে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাওয়ার পথে ওই কলেজছাত্রীকে দিরাই পৌরসভার সুজানগর এলাকায় চালক ও হেলপার কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। ওই ছাত্রী বর্তমানে সিলেটের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ওইদিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদকে আসামী করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়