Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ জানুয়ারি ২০২১

১১ ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্যে মারা গেলেন সুনামগঞ্জের দুই ভাই

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের আপন দুই ভাই ১১ ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। লন্ডন শহরে বসবাসকারী আবু লেইস মিয়া শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে এবং সন্ধ্যায় ছোট ভাই আকদ্দুস আলী করোনায় মারা যান।

আজ শনিবার (১৬ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা যায়।

তাদের একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু লেইস মিয়া (৬৫) ও অন্যজন যুক্তরাজ্যর কমিউনিটি নেতা আকদ্দুস আলী (৬৩)।

নিহতের স্বজন মাহবুব হোসেন জানান, তারা দুই ভাই যুক্তরাজ্য ও বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় পরিচিত ছিলেন। তাদের দুই ভাইয়ের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়