সুনামগঞ্জ প্রতিনিধি
টিকার রেজিস্ট্রেশন করতে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের প্রচারণা
সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ
কিছুদিনের মধ্যেই দেশে একযোগে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। তবে সেই টিকা পেতে হলে আগে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
এদিকে টিকার জন্য রেজিস্ট্রেশন করার জন্য সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করতে সুনামগঞ্জে প্রচারণা শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
এদিন শহরের পৌরবিপনী, দোজা মার্কেটসহ ট্রাফিক পয়েণ্টের আশপাশের এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, বিভিন্ন যানবাহনের চালক-যাত্রী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়।
প্রচারণার উদ্বোধনকালে সিভিল সার্জন ডা. সামছ উদ্দিন বলেন,‘করেনার টিকা আসার বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করতে প্রচারণা শুরু হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরে ১০টি কেন্দ্রে ও প্রতিটি উপজেলায় তিনটি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। তবে সবাইকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাতপালে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। ভ্যাকসিন পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে। সন্মুখসারির যোদ্ধারা অগ্রাধিকার পাবেন’।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























