জুড়ীতে নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা
উত্তর কুচাইথল পুঞ্জির প্রধান (মান্ত্রী) এসপারলেস পঃলংয়ের সভাপতিত্বে ও ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার চেয়ারম্যান মাইকেল নংরুমের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।
১১:১৬ ২ জানুয়ারি ২০২৩
স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন
স্থপতি মোবাশ্বের হোসেনের মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর রাজধানীর বেসরকারি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়।
১০:৫৩ ২ জানুয়ারি ২০২৩
যশোরে বিএডিসির ট্রাক চাপায় তিনজন নিহত
নিহত জোহরা বেগমের স্বামী জানান, চুড়ামনকাটি বাজার থেকে তারা ভ্যানযোগে চৌগাছা সড়কের বেলতলার দিকে যাচ্ছিলেন। ভ্যানে তারা স্বামী ন্ত্রীসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং স্থানীয় আরেকজনসহ ৫জন যাত্রী ছিলেন।
১৯:১১ ১ জানুয়ারি ২০২৩
থার্টি ফার্স্টের ফানুস বৈদ্যুতিক তারে পড়ে মেট্রোরেল ২ ঘণ্টা বন্ধ
ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজি আর ফানুস উড়ানো রঙিন ছিল ঢাকার থার্টি ফার্স্ট নাইটের আকাশ। কিন্তু এতে বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। রাতে ওড়ানো বেশকিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
১৮:৫২ ১ জানুয়ারি ২০২৩
কেন এই দেশী মোরগের দাম ৫০ হাজার শুনলে অবাক হবেন!
ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের নাচোলের গ্রিনল্যান্ড শিশুপার্কের। পার্কে আসা দর্শনার্থীদের মূল আকর্ষণ একটি চার পায়ের মোরগ। এক কেজি ওজন হওয়ার পর থেকেই এটি কিনে নেয়ার জন্য কয়েকজন ব্যক্তি যোগাযোগ করেছেন। ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা দাম উঠেছে মোরগটির। তবে আপাতত বিক্রির কোনো ইচ্ছা নেই এর বর্তমান মালিকের।
১৮:০৪ ১ জানুয়ারি ২০২৩
পরীমণিকে মারধর করতেন রাজ!
২০২২ সালের শেষ রাতে বিছানায় রক্ত পড়ে থাকা ছবি পোস্ট করে পরীমনি জানান- সংবাদ সম্মেলন করবেন। কিন্তু রোববার সংবাদ সংম্মেলন না বরং ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানান- কেন তিনি রাজের বাসা থেকে বের হয়ে এসেছেন আর কেনই বা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
১৭:৩৫ ১ জানুয়ারি ২০২৩
নতুন বছরে ঘুরে আসতে পারেন দেশের এই সুন্দর জায়গাগুলো
প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য ঘেরা সিলেট। সিলেটের উত্তর পূর্বে অবস্থিত জৈন্তাপুর উপজেলা। এই উপজেলা প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ঐতিহাসিক জৈন্তাপুর ছিল জৈন্তা রাজার আধিপত্য। সৌন্দর্য্যের লীলাভূমি মেঘালয়ের পাদদেশে ঝর্ণা বেষ্টিত ডিবির হাওর সিলেটের দর্শনীয় স্থান এর মধ্যে অন্যতম।
১৭:১৮ ১ জানুয়ারি ২০২৩
খানসামায় স্বামী-স্ত্রীর ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার
স্থানীয় সূত্র জানায়, রাতে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী ও কন্যা ঘরে ঘুমাতে যান। সকালে তাদের ৬ মাসের কন্যা সন্তানের কান্নার আওয়াজে বাড়িতে ঢুকতে গেলে পরিবারের সদস্যরা প্রধান গেট বন্ধ দেখতে পায়, পরে দরজা টপকিয়ে ছোট বোন দেখে, ঘরের ভেতরে দুইজনের লা শ ঝুলছে।
১৬:৪৯ ১ জানুয়ারি ২০২৩
বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য : খাদ্যমন্ত্রী
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই খুশির উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন। একযোগে সব জায়গায় সকল শিক্ষার্থীর কাছে বছরের প্রথম দিনেই বই পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে।
১৫:২৫ ১ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে বই বিতরণ উৎসব
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই উৎসবে নতুন বই তুলে দেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
১৪:৫৬ ১ জানুয়ারি ২০২৩
নতুন বছরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নতুন বছরে মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার হোক, সব সংকট দূরীভূত হোক, সব সংকীর্ণতা পরাভূত হোক এবং সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি―এই প্রার্থনা করি।
১৩:১৩ ১ জানুয়ারি ২০২৩
বছরের প্রথম দিনেই ছু রি কা ঘা তে প্রাণ গেল ছাত্রলীগ নেতার
ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ভোর সোয়া পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৩:০৩ ১ জানুয়ারি ২০২৩
ফিরে দেখা ২০২২ : যেসব ঘটনায় আলোচিত ছিল যশোর শিক্ষা বোর্ড
বিদায়ী ২০২২ সালে নানা কারণে আলোচনায় ছিল যশোর শিক্ষা বোর্ড। মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষকদের দায়িত্বে অবহেলা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন প্রণয়নকারী ও মডারেটরদের উস্কানীমূলক প্রশ্ন প্রণয়ন ও প্রশ্নপত্রে ভুলের বিষয়টি ছিল বোর্ডের আলোচিত হওয়ার কারণ।
১২:২৮ ১ জানুয়ারি ২০২৩
বছরের প্রথম দিন, আজ দেশে নতুন বই উৎসব
তবে নতুন বছরের প্রথম দিন (আজ) সকল শিক্ষার্থীর হাতে বই তোলে দেয়া হবে না। স্কুলগুলোতে আজ রোববার বই উৎসব পালন করা হলেও সকল শিক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষার্থীকে আজ বই দেয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীরা নতুন বই পাবেন।
১১:৫২ ১ জানুয়ারি ২০২৩
স্বাগতম ২০২৩ সাল
সফলতা, ব্যর্থতা, হাসি-কান্না আর বেদনার মিশিলে বিদায় নিয়েছে ২০২২ সাল। রোববার রাত ১২.০১মিনিট থেকে শুরু হয়েছে নতুন বছর ২০২৩ সাল। বিশ্বজুড়ে এবারও কোটি কোটি মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
১১:৩৫ ১ জানুয়ারি ২০২৩
সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে একযোগে দেশের ৫'শ স্থানে বোমা হামলা সহ বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
২০:০৭ ৩১ ডিসেম্বর ২০২২
লাল শাপলার বিল ‘ডিবির হাওর’
শাপলার বিলে পৌঁছে আপনাকে নৌকা ভাড়া করে পুরো বিলের মনোরম দৃশ্য উপভোগ করতে হবে। হাওরের মাঝখান দিয়ে বহমান কাঁচা রাস্তা।
২০:০৩ ৩১ ডিসেম্বর ২০২২
ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী
দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগে ভিক্ষা ছেড়ে এখন তারা আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানের পেশায় ফিরে আসছে।
১৯:৫২ ৩১ ডিসেম্বর ২০২২
অবৈধপথে বিদেশ যেতে মরিয়া রোহিঙ্গারা
উন্নত জীবনের আশ্বাস দিয়ে সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া, থাইল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রলুব্ধ করেন রোহিঙ্গা পাচারকারী চক্রের সদস্যরা। তাদের ফাঁদে পা দিলেই তিন থেকে চার লাখ টাকার চুক্তি করতে হয়।
১৯:২৯ ৩১ ডিসেম্বর ২০২২
কমলগঞ্জের আতঙ্কিত সেই দিনটি এবং পারাবত এক্সপ্রেসের ৩ বগি
চলন্ত অবস্থায় ট্রেনের পাওয়ার থেকে আগুন লাগার পর ওইদিন বেলা ১টায় সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেন শমশেরনগর ও মনু রেল স্টেশনের মধ্যবর্তী ডাকবেল এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি আগুনে ভস্মীভূত হয়েছে। যাত্রীরা বগিতে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
১৮:০৯ ৩১ ডিসেম্বর ২০২২
শ্রীমঙ্গলে কাপড়ের দোকানে আগুন, দেড় কোটি টাকার লোকসান
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন - আগুনে দোকানের গরম কাপড়, দোকানসহ সর্বস্ব পুড়ে গেছে। শ্রীমঙ্গল পৌরসভার নিয়ন্ত্রিত হকার্স মার্কেটের দায়িত্বে থাকা পৌর কাউন্সিলর আজাদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
১৭:৫১ ৩১ ডিসেম্বর ২০২২
পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন
পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। গুরুতর অসুস্থ থাকার পর আজ শনিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষদিন তিনি মারা গেছেন।
১৭:৩৯ ৩১ ডিসেম্বর ২০২২
শ্রীমঙ্গলে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক
গত ৩০ ডিসেম্বর বিকাল আনুমানিক আড়াইটার সময় শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজারের মো. মুস্তাকিন মিয়ার মোটরসাইকেল ওয়ার্কসপ দোকানের সামনে রাস্তা থেকে তার ব্যবহৃত একটি EMMA ১০০সিসি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকার লোকজন মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমানকে (২২) আটক করেন।
১৫:৫৭ ৩১ ডিসেম্বর ২০২২
মেট্রো স্টেশন গেটে প্রবেশের সময় ৭টা থেকে ১১টা
প্রাথমিকভাবে মেট্রোরেল সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে ঠিকই। কিন্তু স্টেশনের গেটে প্রবেশের সময়সীমা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা। এই তথ্য অজানা থাকায় মেট্রোরেল স্টেশনে পৌঁছে অনেককেই ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। কারণ অনেকে ১১টা ৪০ মিনিটে এসেও মেট্রোরেলে চড়তে পারেননি।
১৫:৫১ ৩১ ডিসেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   560  
-   561  
-   562  
-   563  
-   564  
-   565  
-   566      
- পরবর্তী >    
- শেষ >>    









































