পরীমণির জীবনটা আমার জীবনের মতো : তসলিমা নাসরিন
আইনিউজের পাঠকদের জন্য পরীমণিকে নিয়ে তসলিমা নাসরিনের দেয়া সেই ফেসবুক পোস্ট হুবুহু নিচে দেয়া হল- পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে --।
১৫:১৬ ৩১ ডিসেম্বর ২০২২
শ্রীমঙ্গলে আগুনে ৩৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন রোডের পোষ্ট অফিস রোড সম্মুখের পেট্রোল পাম্প এলাকার মার্কেটের ৩৬টি কাপড়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় পাম্পে দাড়িয়ে থাকা একটি মিনি ট্রাকও আগুনে পুড়ে যায়।
১৪:৩৪ ৩১ ডিসেম্বর ২০২২
মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য তোয়াবুর রহিমের ২য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন। মৌলভীবাজারের 'রাজনগর-কমলগঞ্জ' একটি প্রাদেশিক আসন। এখানে তিনি জয় লাভ করেন। নির্বাচন উপলক্ষে ওই আসনের টেংরা বাজারে জনসভা অনুষ্ঠিত হয়। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন। যাঁর জন্য বক্তব্য রাখেন তিনি হলেন তোয়াবুর রহিম।
১৪:১৭ ৩১ ডিসেম্বর ২০২২
এবার সৌদি আরবের ক্লাবের হয়ে খেলবেন রোনালদো
সৌদি আরবে রোনালদোর নাম লেখানোর ব্যাপারটি যতটা না ফুটবলীয় তার চেয়ে বেশি আর্থিক। এমনটাই মনে করছেন ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। কেননা রোনালদো সৌদি আরবের ক্লাবে নাম লেখানোয় আগামী আড়াই বছরে পেতে যাচ্ছেন ৫০০ মিলিয়ন ইউরো। আর সংবাদমাধ্যমগুলোর তথ্য সঠিক হলে এটিই হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
১২:৫৫ ৩১ ডিসেম্বর ২০২২
স্বামী রাজকে ছেড়ে দিলেন পরীমণি!
স্ট্যাটাসে ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান’ ক্যাপশন দিয়ে পরীমণি লিখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
১২:৩১ ৩১ ডিসেম্বর ২০২২
মৃত বিএনপি নেতার বাড়িতে রেলমন্ত্রী সুজন
বিএনপি নেতা আরেফিনের মৃত্যুর কারণ নিয়ে চিকিৎসক ও পরিবারের বরাত দিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, তার মৃত্যু পুলিশের আক্রমণে হয়নি। আগে থেকে অসুস্থ থাকায় সেখানে দৌড়াদৌড়ির মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১২:১২ ৩১ ডিসেম্বর ২০২২
থার্টি ফার্স্টের রাতে সড়ক-ছাদে করা যাবেনা পার্টি
নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজি, হই-হুল্লোড় আর আলোর ঝলকানিতে ছেয়ে যাবে বিশ্বের অন্যান্য দেশের মতো রাজধানীর ঢাকার আকাশও। তবে করোনা মহামারী, দেশজুড়ে নাগরিকদের নিরাপত্তা, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থে থার্টিফার্স্টের মতো যেকোনো অনুষ্ঠান উদযাপনে গত কয়েক বছর ধরেই কঠোর বিধিনিষেধ আরোপ করছে প্রশাসন।
১১:৩৮ ৩১ ডিসেম্বর ২০২২
ঘন কুয়াশা, দৌলতদিয়ায় ফেরি বন্ধ
শুক্রবার মধ্যরাতের পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে মাঝ নদীতে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে বলে জানা গেছে।
১১:১৪ ৩১ ডিসেম্বর ২০২২
কমলগঞ্জে ধলাই নদীর চৈত্রঘাট সেতু ফের বিধ্বস্ত; যান চলাচল বন্ধ
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে সেতু বিধ্বস্ত হওয়ায় পুণরায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতু ফের বন্ধ হওয়ার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও যানবাহন চালকরা।
১৮:৫২ ৩০ ডিসেম্বর ২০২২
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট বিভাগ
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এই টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
১৮:০৮ ৩০ ডিসেম্বর ২০২২
তিনটি ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘ওপারে শান্তিতে থাকুন, পেলে’
এর মধ্যে কাতার বিশ্বকাপ জিতে সর্বকালের সেরার তালিকায় নাম তোলা লিওনেল মেসি চার শব্দে পেলের প্রতি সম্মান জানিয়েছেন। সঙ্গে পেলের সঙ্গে তার অসাধারণ সময় কাটানোর তিনটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
১৩:৩৮ ৩০ ডিসেম্বর ২০২২
ফুটবলের রাজা পেলে আর নেই
একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। ক্যারিয়ারে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল করেছেন পেলে। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।
১২:২০ ৩০ ডিসেম্বর ২০২২
জুড়ীতে ঘোড়ার দাপটে নৌকার পরাজয়
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো.
২২:২৮ ২৯ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজারের বড়লেখায় উৎপাদন হবে বিশ্বমানের আগর-আতর
বর্তমানে যেখানে মাত্র ১০ভাগ আগর পাওয়া যায়, সেখানে গবেষণার মাধ্যমে ৯০ ভাগ পর্যন্ত আগর উৎপাদন করা সম্ভব হবে।
২১:১৬ ২৯ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ আসামী গ্রেফতার
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অ স্ত্র, খু ন, মা দ ক সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
২০:৪৪ ২৯ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজারে জামায়াত নেতা গ্রেফতার
তিনি আই নিউজকে বলেন, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাকে শহরের কোর্ট রোডস্থ সাকুরা মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। তাকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আদালতে তোলা হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।
১৯:২৪ ২৯ ডিসেম্বর ২০২২
এমপি হতে চান নায়িকা মাহিয়া মাহি, পাবেন নৌকার মনোনয়ন?
এমপি হতে চান নায়িকা মাহিয়া মাহি, পাবেন নৌকার মনোনয়ন?
১৮:০৫ ২৯ ডিসেম্বর ২০২২
বাধাহীনভাবে রিকশা চালানোর দাবিতে রাজনগরে মিছিল-সমাবেশ
চলাচলের এই সুযোগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলার রিকশা ও ইজিবাইক চালকেরা। ‘রাজনগর উপজেলা রিকশা, ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মিছিল বের করা হয়। স্থানীয় টেংরা বাজার থেকে মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৭:১১ ২৯ ডিসেম্বর ২০২২
মেট্রোরেল বাঙালির গৌরব ও উন্নয়নের মুকুট : প্রধানমন্ত্রী
সরকার প্রধান বলেন, ‘যেকোনো কাজ করতে গেলে অবশ্যই সাহসের প্রয়োজন হয়, সিদ্ধান্তের প্রয়োজন হয়। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে প্রতিটি কাজ পরিকল্পনা নিয়ে সম্পন্ন করেছে। যে কারণে মাত্র ১৪ বছরের মধ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।’
১৯:৫৮ ২৮ ডিসেম্বর ২০২২
মেট্রোরেল যুগে বাংলাদেশ
বেলা ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেল যাত্রা শুরু করে। ২টা ১১মিনিটের দিকে প্রধানমন্ত্রী আগারগাঁও স্টেশনে ট্রেন থেকে নেমে আসেন। এ সময় সাথে ছিলেন ছোট বোন শেখে রেহানা এবং আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী।
১৬:৫৬ ২৮ ডিসেম্বর ২০২২
ঢাকাতে এক ইমিগ্রেশনেই হজ্ব : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন- হজ্বযাত্রীরা বাংলাদেশেই ইমিগ্রেশন করতে পারছেন। এক ইমিগ্রেশনে হ্জ্ব করে আসতে পারছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ- হজ্বযাত্রীদের যেন কষ্ট না হয়। সেজন্য তাদের লাগেজ বহন করতে হচ্ছে না। তারা মক্কায় যে ঘরে উঠছেন সে ঘরে লাগেজ পৌঁছে যাচ্ছে।
২০:০৯ ২৭ ডিসেম্বর ২০২২
দেশের আমন চাষের জমি বেড়েছে, কমেছে কৃষি খানা
জমির মালিকানা, জমির ব্যবহার, ফসল, কৃষিতে কর্মসংস্থান, কৃষি যন্ত্রপাতির সংখ্যা ও প্রাণিসম্পদের তথ্য জরিপে উঠে এসেছে এ তথ্য। এই জরিপটি ২০১৮ সালের ১৪ এপ্রিল থেকে ২০১৯ সালের ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়।
২০:০১ ২৭ ডিসেম্বর ২০২২
জাটকা আহরণে বিরত থাকা জেলেরা পাবেন ৫৭ হাজার টন চাল
জাটকা আহরণ নিষিদ্ধকালে দেশের ২০ জেলার জাটকা সংশ্লিষ্ট ৯৭টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার ৮৬৯টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ দেয়া হয়েছে। এর আওতায় ফেব্রুয়ারি-মে ২০২৩ মেয়াদে চার মাসের জন্য নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে চাল প্রদান করা হবে।
১৯:৪৬ ২৭ ডিসেম্বর ২০২২
কমলগঞ্জে মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
১৯:৩৩ ২৭ ডিসেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   561  
-   562  
-   563  
-   564  
-   565  
-   566  
-   567      
- পরবর্তী >    
- শেষ >>    









































