সিলেটে বিভাগীয় বিতর্কে চ্যাম্পিয়ন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি
প্রতিযোগিতাটিতে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল,কলেজ ও ইউনিভার্সিটির ৩২ টি টিম অংশগ্রহণ করে।
২৩:০৪ ৮ আগস্ট ২০২২
দুঃসংবাদ দিলো ফেসবুক, বন্ধ হচ্ছে লাইভে পণ্য বিক্রি
গ্রাহকদের কাছে পণ্যকে পৌছাতে ফেসবুক ও ইন্সটাগ্রামে রিলস ফিচার ব্যবহার করতে পারবেন এফ-কমার্স (ফেসবুক ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম) উদ্যোক্তারা। রিলসে পণ্য ট্যাগ দেওয়ারও ব্যবস্থা থাকবে। ইন্সটাগ্রামে লাইভ শপিং ফিচার চালু থাকবে।
২২:১৩ ৮ আগস্ট ২০২২
দেশে করোনা শনাক্তের হার ৫ দশমিকের নিচে, ৩ জনের মৃত্যু
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৬ জন। আগের দিন ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১৬ জন।
২১:৫৪ ৮ আগস্ট ২০২২
আত্মপ্রত্যয়ী, অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী বঙ্গমাতা: পরিবেশমন্ত্রী
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রাক্কালে তিনি বঙ্গবন্ধুকে নিজের সংগ্রামী জীবনের অভিজ্ঞতা থেকে স্বাধীনভাবে বক্তব্য দেয়ার পরামর্শ দিয়েছিলেন। বঙ্গমাতা তাঁর বুদ্ধি, দূরদর্শিতা এবং রাজনীতি সম্পর্কে বাস্তবায়িত মূল্যায়ন এবং সুচিন্তিত সিদ্ধান্তের কারণে হয়ে উঠেছেন স্বাধীনতার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র।
২১:৪০ ৮ আগস্ট ২০২২
বঙ্গবন্ধু হত্যাকান্ড : প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণ
বঙ্গবন্ধুকে নিচে নিয়ে আসার সময় নূর কিছু একটা বললে মহিউদ্দিন সরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বজলুল হুদা ও নূর তাদের স্টেনগান দিয়ে বঙ্গবন্ধুকে গুলি করে।
২১:৩১ ৮ আগস্ট ২০২২
গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি পর ৪৪ ফিলিস্তিনির প্রাণহানি
যুদ্ধবিরতির ব্যাপারে মিশর সরকার মধ্যস্থতা করেছে। যুদ্ধবিরতির পর ইসলামিক জিহাদের অন্যতম শীর্ষ নেতা মুহাম্মদ আল-হিন্দ এক বিবৃতিতে জানান, মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কিছুক্ষণ আগে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো হয়েছে।
২১:১৩ ৮ আগস্ট ২০২২
বঙ্গমাতার জন্মদিনে মৌলভীবাজারে দুস্থ নারীদের চেক ও সেলাই মেশিন বিতরণ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ১০০ জন দুস্থ নারীকে দুই হাজার টাকা করে নগদ টাকার চেক অনুদান দেওয়া হয়েছে।
মৌলভীবাজারসহ সাত জেলায় বইছে তাপপ্রবাহ
সিলেট বিভাগের চার জেলাসহ দেশের সাতটি জেলার ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এরপর গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৯:০২ ৮ আগস্ট ২০২২
ওজনে কম দেওয়ায় কুলাউড়ার পেট্রল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার জেলার বিভিন্ন উপজেলার ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। অভিযানে মের্সাস হাজী মো. ফরমুজ আলী ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপ করা হয়।
১৮:১৮ ৮ আগস্ট ২০২২
সৌদিতে নির্যাতনের শিকার; দেশে ফেরার আকুতি হবিগঞ্জের তরুণীর
‘সংসারে অভাবের কারণে মেয়েকে সৌদিআরব পাঠিয়েছিলাম। এখন আমার মেয়ে খুব কষ্টে আছে। আমি আমার মেয়েকে ফিরে চাই।’
১৭:১৪ ৮ আগস্ট ২০২২
কলেজছাত্রীর সঙ্গে স্কুলছাত্রের প্রেম, মামলা করলেন মেয়ের বাবা
প্রেমিককে বিয়ে করতে প্রস্তাব দিলে সে রাজি হয়নি। কয়েকদিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। ছেলের পরিবারও এ বিয়ে করাতে রাজি হয়নি। এক পর্যায়ে ছেলেকে আসামি করে থানায় মামলা করি।
১৭:০২ ৮ আগস্ট ২০২২
মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ: হাইকোর্টের নজরে আনলেন সুমন
‘ঢাকায় ওসির আটতলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের প্রথমাংশে বলা হয়, ঢাকায় আটতলা বাড়ি করেছেন। বানাচ্ছেন আরেকটি ডুপ্লেক্স বাড়ি। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে তার রয়েছে চারটি প্লট। বাড়ি, প্লটসহ এই বিপুল সম্পদের মালিক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
১৪:৪৬ ৮ আগস্ট ২০২২
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ নারী
এ বছর পদক পাওয়া পাঁচ নারী হলেন- রাজনীতিতে সৈয়দা জেবুন্নেসা হক (সিলেট), অর্থনীতিতে সংসদ সদস্য সেলিমা আহমেদ (কুমিল্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য নাসরীন আহমেদ শিক্ষায়, সমাজসেবায় মোছা. আছিয়া আলম (কিশোরগঞ্জ), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক)।
১৪:৩০ ৮ আগস্ট ২০২২
কবির শহর শিলচরে আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
বেতার কেন্দ্রের ঘোষক তথা বাচিক শিল্পী অমিত শিকদারের পৌরহিত্যে এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ট কবি অমিত শিকদার, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনামধন্য অধ্যাপক সুমন গুণ, বিশ্ব কবিমঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক পুলক কান্তি ধর (বাংলাদেশ), করিমগঞ্জের কবি তাপস পাল।
১৩:২৮ ৮ আগস্ট ২০২২
‘মাদক বিজ্ঞানী’ সাঈদ কারাগারে
অভিযান চালিয়ে মাদক গবেষক সাঈদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার গুলশানের বাসা থেকে ১০১ গ্রাম কুশ, ৬ গ্রাম হেম্প, ০.০৫ গ্রাম মলি, ১ গ্রাম ফেন্টানল, ১৮ গ্রাম কোকেন, ১২৩ পিস এক্সট্যাসি, ২৮ পিস এডারল ট্যাবলেট জব্দ করে র্যাব। পাওয়া যায় ২ কোটি ৪০ লাখ টাকা ও অন্তত ৫০ লাখ টাকার মার্কিন ডলার।
১৩:১৪ ৮ আগস্ট ২০২২
মৌলভীবাজারে যুবলীগের প্রতিবাদ মিছিল
শহরের চৌমোহনাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল শহর প্রধান সড়ক পদক্ষিন করে কুসুমবাগে সমাপ্ত হয়।
১২:৫৩ ৮ আগস্ট ২০২২
অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ!
আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে ‘কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। কিন্তু এ পদে আবেদনের জন্য আপনার কোনো ধরনের অভিজ্ঞতা নয়া থাকলেও চলবে।
১০:৫৮ ৮ আগস্ট ২০২২
দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯শ হাজি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৩টি ফ্লাইট রয়েছে।
১০:৩৬ ৮ আগস্ট ২০২২
বঙ্গমতা ফজিলাতুন নেছা মুজিব: দ্য ফার্স্ট লেডি অব বাংলাদেশ
ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বাংলাদেশের ফার্স্ট লেডি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যদের সাথে ফজিলাতুন নেছা মুজিবকে হত্যা করে ঘাতকরা।
১০:০৬ ৮ আগস্ট ২০২২
`আটটা বাজলেই বাত্তি অফ করি দেই`
'সরকারের ঘোষণা মানতে আমরা রাত আটটার মধ্যেই দোকানপাঠ বন্ধ করে দেই। কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা এই ঘোষণার কোন কর্ণপাত করেনি। রাত ৮টার পর বৈদ্যুতিক আলো যারা ব্যবহার করেন তাদের জরিমানার আওতায় আনা উচিত।'
২১:৫১ ৭ আগস্ট ২০২২
বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ
দিবাগত রাতে বিষ ঢেলে দেয়ার পর বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। পরদিন শুক্রবার সকালে মাছ মরে পুকুরে ভেসে উঠতে দেখে মৃন্ময় গোস্বামী ও স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যানসহ এলাকাবাসীকে অবহিত করেন।
২১:৩৬ ৭ আগস্ট ২০২২
রাজনগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ‘সীমান্তিক নতুন দিন’ প্রকল্পের আয়োজনে জনসচেতনা বাড়ানোর লক্ষ্যে র্যালী ও আলোচনা সভা আয়োজনের পাশাপাশি শিশুর মানসিক ও শারিরিক বিকাশে মায়েদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে।
২১:২২ ৭ আগস্ট ২০২২
সিলেটে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ আটক দুই
মা-মেয়ে দু’জনকে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জিম্মি দশা থেকে রেহাই পেয়ে মেয়েটির মা থানায় অভিযোগ করেছেন। তাদের সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি ও গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২০:৩১ ৭ আগস্ট ২০২২
ঢাকায় শো করতে আসছে বিটিএস!
তাই তরুণ-তরুণীরা এই খবরে যে বিস্ময় প্রকাশ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের তালিকা ২০২৪ পর্যন্ত বুকড।
২০:০৯ ৭ আগস্ট ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   621  
-   622  
-   623  
-   624  
-   625  
-   626  
-   627      
- পরবর্তী >    
- শেষ >>    
















































