কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ পালিত হয়েছে।
২৩:১৩ ২৬ জুন ২০২২
কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় রাজকান্দি রেঞ্জের ব্যবস্থাপনায় ২০২১-২০২২ সনের ১০ কি:মি: ট্রিপ বাগান সৃজনের শুভ উদ্বোধন করা হয়।
২৩:০১ ২৬ জুন ২০২২
জুড়ীতে গাছের ডালে অজগর, উদ্ধারে ব্যর্থ বন বিভাগ
সাপটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তাদেরকে পাঠিয়েছিলাম। পরে সন্ধ্যা হয়ে পরায় সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করতে পারেনি। আজ সকালে খবর নিয়ে দেখি সাপটি এ এলাকায় আর নেই।
২২:১২ ২৬ জুন ২০২২
জবি সাহিত্য সংসদের দেয়ালিকা "ভাবনায় স্বপ্নের পদ্মা সেতু”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বলেন, আমাদের আবেগের পদ্মাসেতু নিয়ে এমন আয়োজন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং মুজিব আর্দশের কলম সৈনিক দ্বারা এমনটি সম্ভব। এগিয়ে যাও, তোমাদের জন্য শুভকামনা।
২২:০২ ২৬ জুন ২০২২
বন্যার্ত মানুষের মাঝে মৌলভীবাজার জেলা বিএনপির খাবার বিতরণ
রবিবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ও ২নং মনুমুখ ইউনিয়নের আজাদ বক্স উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ আশ্রয়কেন্দ্র, মনুমুখ পিটি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, করিম কমিউনিটি সেন্টার আশ্রয়কেন্দ্র, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১৫'শত (পনেরো শত) বন্যার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ করে মৌলভীবাজার জেলা বিএনপি।
২১:১৭ ২৬ জুন ২০২২
টিকটক তৈরী করতে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক আটক
নাট খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা ওই যুবকের নাম বায়েজিদ তালহা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, বায়েজিদ নামের ওই ব্যক্তি পদ্মা সেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। নাট খুইল্লা...’
২০:০১ ২৬ জুন ২০২২
জামালপুরে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী দিবসে মানববন্ধন ও র্যালি
র্যালি শেষে জেলা পরিষদের মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সিভিল সার্জন ডা. গৌতম রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র ছানোয়ার হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর এছাড়াও আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ,প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
১৯:৩৫ ২৬ জুন ২০২২
রাজনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উদযাপন
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী খান, সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিছুর রহমান, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাস, রাজনগর থানার এসআই আরিফ হোসেন, রুবেল হোসেন, পাঁচগাও ইউপি সদস্য রাসেল আহমদ রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান প্রমুখ
১৯:২৫ ২৬ জুন ২০২২
প্রতি লিটারে সয়াবিন তেলের দাম ৬ টাকা কমলো
প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম কমে হলো ১৯৯ টাকা।
১৮:৫৫ ২৬ জুন ২০২২
দেশে বাড়ছে করোনা সংক্রমণ, দুইদিনে ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন। ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৪৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। করোনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
১৮:৩৯ ২৬ জুন ২০২২
সোমবার থেকে পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুললেই জরিমানা
শনিবার উদ্বোধন হয়েছে পদ্মা সেতু। উদ্বোধনের পর প্রথম দিনে যানবাহন থামিয়ে ছবি তোলার হিড়িক পড়েছে। এমন অবস্থায় কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন।
১৫:৩৫ ২৬ জুন ২০২২
বন্দুক নিয়ন্ত্রণ বিলে সই করলেন বাইডেন
যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আগেই একটি বিল পাস করেছিল মার্কিন কংগ্রেস। আর এবার সেই বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
১৫:০৭ ২৬ জুন ২০২২
সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৮৮৯ হজযাত্রী
শনিবার পর্যন্ত ১০৮টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
১৪:৪২ ২৬ জুন ২০২২
স্মার্টফোনের স্ক্রিনের স্ক্র্যাচ দূর করবেন যেভাবে
বিভিন্ন সময় স্মার্টফোনের স্ক্রিনে স্ক্র্যাচ পড়ে যায়। প্যান্টের ঘষায় কিংবা হাত থেকে পড়ে নানা কারণে স্ক্র্যাচ পড়তে পারে স্মার্টফোনের স্ত্রিনে। যা স্মার্টফোনের সৌন্দর্য্য নষ্ট করে দেয়। এক্ষেত্রে বারবার স্ক্রিন পরিবর্তন না করে ঘরেই পরিষ্কার করতে পারবেন স্ক্র্যাচগুলো। বেশ কয়েকটি উপায়ে খুব সহজেই ফোনের স্ক্রিনে থাকা স্ক্র্যাচ দূর করতে পারবেন।
১৪:১৮ ২৬ জুন ২০২২
বরিশালে ২ কোটি টাকা পৌর কর বকেয়া, উন্নয়ন কর্মকান্ড ব্যাহত
বরিশালের বানারীপাড়ায় প্রায় দুই কোটি টাকার পৌর কর (হোল্ডিং ট্যাক্স ) আদায় না হওয়ায় পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ব্যহত হচ্ছে। জানা গেছে, পৌরসভার সিংহভাগ মানুষেরই কর দেওয়ার ব্যপারে অনিহা রয়েছে। ৩ হাজার ৮ শতাধিকের মধ্যে মাত্র তিন শতাধিক মানুষ নিয়মিত তাদের পৌর কর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ করে থাকেন।
১৩:৫৬ ২৬ জুন ২০২২
দেশে দু-একদিনের মধ্যে তেলের দাম কমবে : বাণিজ্যসচিব
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় আগামী দু-একদিনের মধ্যে দেশেও সেটি কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।
১৩:৫০ ২৬ জুন ২০২২
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে থাকবে ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে মেডিকেল টেস্ট করা হবে। সেই টেস্টের মধ্যেই ডোপ টেস্ট থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৩:২৯ ২৬ জুন ২০২২
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে পদ্মা সেতুর উদ্বোধন উদ্যাপন
জাতীয় উদযাপনের অংশ হিসেবে শনিবার (২৫ জুন) প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে ‘পদ্মা সেতু উদ্বোধন’ উদযাপন করলো নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৩:২১ ২৬ জুন ২০২২
নিষেধাজ্ঞা ভেঙে পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলার হিড়িক
দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে ছবি তোলার হিড়িক পড়েছে।
১২:৫৮ ২৬ জুন ২০২২
আপনার স্ট্যামিনা কম? বেড়ে যাবে এগুলো খেলে
আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের স্ট্যামিনা কম। এবং এটা নিয়ে অনেককেই হতাশ হতে দেখা যায়। স্ট্যামিনা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কিন্তু স্ট্যামিনা আসলে কী? চলুন চট করে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
১২:৪৮ ২৬ জুন ২০২২
আমাদের সোনার ছেলে-মেয়েরা, তোমরা তৈরি হও : প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সোনার ছেলে-মেয়েরা, আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে তোমরা তৈরি হও। তোমরা তোমাদের মেধা বিকাশ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশ যেন আর পিছিয়ে না থাকে, এগিয়ে যায়।
১২:৪৭ ২৬ জুন ২০২২
মাভাবিপ্রবিতে মানিকগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন এর নতুন কমিটি
২৫ জুন (শনিবার) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানিকগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন ২০২২ সেশনের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম হায়দার খান ও সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার রিমি।
১২:৩১ ২৬ জুন ২০২২
পদ্মা সেতু দেখতে গিয়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে মাওয়া ঘাটে পৌঁছানোর পাঁচ মিনিট আগে ট্রলার উল্টে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
১২:১৬ ২৬ জুন ২০২২
`মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি`
২৬ জুন, আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। সারা বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশও প্রতিবছর এ দিবসটি পালন করে। প্রতি বছরই ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। বাংলাদেশে মাদকবিরোধী দিবসের এবারের প্রতিপাদ্য- 'মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি'।
১১:৫৪ ২৬ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   666  
-   667  
-   668  
-   669  
-   670  
-   671  
-   672      
- পরবর্তী >    
- শেষ >>    
















































