ত্রাণের গাড়ি দেখলেই পেছনে ছুটছেন বানভাসী মানুষ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফলে শহরের প্রধান সড়কগুলোর পানি কিছুটা কমে যাওয়ায় সীমিত আকারে যান চলাচল করছে। এইসব গাড়ির মধ্যে ত্রাণবাহী কোনো গাড়ি দেখলেই এর পেছনে ছুটছেন জগন্নাথপুরের বানভাসী মানুষ। জানা গেছে গত কয়েক দিন ধরেই সরকারি-বেসরকারিভাবে গাড়িতে করে ত্রাণ পৌঁছানো হচ্ছে উপজেলা সদরের আশ্রয় কেন্দ্রগুলোতে।
১১:৩৪ ২৬ জুন ২০২২
বাইডেনের কাছে বাংলাদেশ একটি `গুরুত্বপূর্ণ` দেশ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠককালে এ কথা বলেন জো বাইডেন।
১১:১১ ২৬ জুন ২০২২
পদ্মা সেতু চালুর প্রথমদিনই মানুষ আর গাড়ির ঢল
শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর আজ রবিবার (২৬ জুন) থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শুরু হয়ে গাড়ি চলাচল। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা পাড়ি দিতে এসেছেন অনেক মানুষ। এতে মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বাস-ট্রাক আর নিজস্ব প্রাইভেটকারে অনেকেই পদ্মা পাড়ি দিচ্ছেন আজ।
১০:৫২ ২৬ জুন ২০২২
কলেরার টিকাদান শুরু রোববার, দেওয়া হবে রাজধানীর পাঁচ স্থানে
ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচি শুরু হবে রোববার (২৬ জুন) থেকে। আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেওয়া হবে। আর প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে দেওয়া হবে এই টিকা।
২৩:৫০ ২৫ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নবীগঞ্জ পুলিশের আনন্দ র্যালী
‘আমার টাকা, আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২৩:১৫ ২৫ জুন ২০২২
কমলগঞ্জে নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
অবশেষে উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩:০২ ২৫ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন : শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ
আজ ২৫ জুন শনিবার দক্ষিণ বঙ্গের ২১ জেলার জনগণের কাঙ্খিত বহুমুখী স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।
২২:৪৩ ২৫ জুন ২০২২
বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন হাইওয়ে পুলিশ সুপার
সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় লাখ-লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষের পাশে সরকার আছে। পাশাপাশি পুলিশ সহ বিভিন্ন ইউনিটের লোকজন পাশে থেকে সহায়ত করছেন।
২২:৪০ ২৫ জুন ২০২২
বেলা শেষে তিনিও একজন মা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় তার নাম উঠে আসে নিয়মিত। সামলাতে হয় গোটা একটা দেশ।
২২:২৭ ২৫ জুন ২০২২
দেশজুড়ে বন্যায় সিলেটেই সব থেকে বেশি মৃত্যু
দেশজুড়ে গত ১১ দিনের বন্যায় এ পর্যন্ত ৮২ জন মারা গেছেন। এদের মধ্যেই শুধু সিলেটেই বন্যায় মারা গেছেন ৫১ জন। গত ১১ দিনে সারা দেশে বন্যার কারণে মারা যাওয়া ৮২ জনের মধ্যে সিলেট বিভাগই শীর্ষে।
২০:৫৯ ২৫ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা
শনিবার (২৫জুন) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
২০:৫৯ ২৫ জুন ২০২২
পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রীকে ২ শিশুর চিঠি
স্বপ্নের পদ্মাসেতু এখন বাস্তব। আর এই স্বপ্নকে বাস্তব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে ভালোবাসা জানিয়েছে মৌলভীবাজার জেলার দুই শিক্ষার্থী। চিঠিতে এমন একটি সেতু বাংলাদেশে করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে তারা।
২০:৩৮ ২৫ জুন ২০২২
সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ফায়ার সার্ভিসের পরিচালক
সুনামগঞ্জের আমরা যে বন্যাটা আমরা দেখলাম, তার সাফারিংটা দেখলাম বা এখন বিভিন্ন এলাকায় চলছে তো আমরা অনেকে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছি সরকারিভাবে অনেকে এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রম চালু রয়েছে, তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ওতোপ্রোতোভাবে উদ্ধার কাজে সম্পৃক্ত ছিল আর আজকে আমরা ফায়ার সার্ভিসের ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ত্রাণ নিয়ে আসছি সেটি বিভিন্ন এলাকায় বিতরণ করব যেখানে এখনও ত্রাণ পৌছেনি আমরা সেই এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছি তবে এই ত্রাণই শেষ নয় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি আপনারা জানেন ফায়ার সার্ভিস সব সময় উদ্ধার কাজে নিয়োজিত তাকে তারা ইতিমধ্যে অনেকগুলো কাজে পারদর্শীতা দেখিয়েছে।
২০:৩৩ ২৫ জুন ২০২২
মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের বিশেষ ত্রাণ
পদ্মা সেতু উদ্বোধনী দিনটি নানা আয়োজনে উদযাপন করছে মৌলভীবাজারবাসী। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারের বানভাসি পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ‘দুর্গত মানুষের পাশে আমরা’ শিরোনামে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
১৯:৫৪ ২৫ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দিত বিশ্বব্যাংকও
দেশীয় অর্থায়নে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাংক। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বল বলেন, “এটি একটি আনন্দের খবর। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিরাট অবদান রাখবে। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার এটিই প্রকৃত সময়।”
১৮:৫৩ ২৫ জুন ২০২২
পদ্মা সেতু দেখতে মানুষের ভিড়, ভিড়তে দিচ্ছে না পুলিশ ও সেনাবাহিনী
রানু বেগমের বাড়ির কাছেই পদ্মা সেতু। ঘর থেকেই হয়তো দেখা যায় সেতুর অনেকাংশ। তবু রানু বেগমও পায়ে হেঁটে এসে ভিড় জমিয়েছেন দর্শনার্থীদের সাথে। একবার খুব কাছ থেকে দেখে যেতে চান পদ্মা সেতু।
১৮:৩৮ ২৫ জুন ২০২২
ধীরলয়ে বাড়ছে করোনা, আরও ৩ জনের মৃত্যু
দেশে মাঝে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের ধীর লয়ে বাড়তে শুরু করেছে করোনা প্রাদুর্ভাব। ফলে শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে মাস্ক পরিধান করে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন।
১৮:১০ ২৫ জুন ২০২২
পদ্মা সেতু: বাংলাদেশের এক সক্ষমতার প্রতীক
পদ্মানদী সত্যিই সর্বনাশা এক নদীর নাম। যারা পদ্মাপাড়ে বাস করেন, তারাই শুধু জানেন এই নদীটি কতটা ভয়ঙ্কর, কতটা প্রমত্তা, কতটা খরস্রোতা। এই সর্বনাশা নদীটির বুকেই এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা স্বপ্নের সেতু, পদ্মাসেতু।
১৭:৫২ ২৫ জুন ২০২২
উদ্বোধন অনুষ্ঠানে সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বললো কিশোরী
প্রধানমন্ত্রী হয়েও সাধারণ আচরণের বহু দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন করেছেন শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধনের দিনেও দেখা মিললো প্রধানমন্ত্রীর এমন আরেক মানবিক আচরণের। এদিন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
১৭:৫১ ২৫ জুন ২০২২
আসুন, দেখুন পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা: প্রধানমন্ত্রী
পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব। কিন্তু বিএনপি সরকার এটি নির্মাণের শুরু থেকেই পদ্মা সেতুর বিপক্ষে ছিলেন। তারা 'মোটা দাগে'
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেছে। কিন্তু বিএনপির সব অভিযোগ আর কল্পনাকে মিথ্যা প্রমাণ করে পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭:০৩ ২৫ জুন ২০২২
আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন আজ: ফেরদৌস
প্রমত্তা পদ্মা নদীর ওপর বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের অবাধ সমৃদ্ধির দ্বার উন্মোচিত হল। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও।
১৬:২৫ ২৫ জুন ২০২২
ঈদের চেয়ে বেশি আনন্দ হচ্ছে: হাছান মাহমুদ
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘‘ছোটবেলায় ঈদের চাঁদ উঠলে যে আনন্দ হতো, আজ তার চেয়ে বেশি আনন্দ হচ্ছে।’’
১৬:২০ ২৫ জুন ২০২২
২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ
গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আগামী ২৮ জুন (মঙ্গলবার) থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকবে।
১৫:৪০ ২৫ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী মাকে নিয়ে সেলফি তুললেন পুতুল
উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। আর সেই মাহেন্দ্রক্ষণকে স্মৃতিতে ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোবাইল ফোনে সেলফি তুললেন কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
১৫:১৩ ২৫ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   667  
-   668  
-   669  
-   670  
-   671  
-   672  
-   673      
- পরবর্তী >    
- শেষ >>    
















































