মির্জা ফখরুলের আজ মন খারাপ, বুকে বড় ব্যথা : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ সবার মুখে আনন্দের হাসি। আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ। এত ষড়যন্ত্র, এত কূটচাল, তারপরও শেখ হাসিনা পদ্মা সেতু করে ফেললেন। মির্জা ফখরুলের (বিএনপি মহাসচিব) মন খারাপ, বুকে বড় ব্যথা, বড় বিষের জ্বালা। জ্বালায়-জ্বালায় মরছে তারা।
১৪:৩৬ ২৫ জুন ২০২২
দুর্গম এলাকায় সহায়তা পৌঁছে দিচ্ছে সিলেট ০৬-০৮ কমিউনিটি
সিলেটের বন্যার্ত অসহায় মানুষদের সহায়তা করার লক্ষ্যে কাজ শুরু করেছে সিলেটে ০৬-০৮ কমিউনিটি।
১৪:১২ ২৫ জুন ২০২২
দখিনা দোয়ারে বহে স্বপনের হাওয়া
দক্ষিণাঞ্চলের একটি এলাকার ভ্যান চালক নুরু উদ্দিন তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমাদের জন্য ভালো। এটা আমাদের গর্ব। সরকার পদ্মা সেতু করে দিয়েছে, আমাদের উন্নয়ন হবে। সহজে যাতায়াত করা যাবে। ঘাটে বসে থাকা লাগবে না। পদ্মা সেতু আমাদের জন্য সবদিক দিয়েই ভালো।
১৪:০৪ ২৫ জুন ২০২২
পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল, তাদের উপযুক্ত জবাব দিয়েছি
পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল, তাদের উপযুক্ত জবাব আমরা দিয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩:৫৫ ২৫ জুন ২০২২
এবার থেকে বাড়ি ফেরার আনন্দটা একেবারেই আলাদা: সাকিব
অনেক অপেক্ষার পর উদ্বোধন হলো কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) সকাল ১১টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উদ্বোধন করেন। এরই মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য খুলে গেলো এক অপার স্বপ্নের দোয়ার। একই স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান টেস্ট কাপ্তান সাকিব আল হাসানের চোখেও ছিলো এতোদিন। তাই স্বপ্ন পূরণের ক্ষণে নিজের প্রতিক্রিয়া জানাতে একটুও দেরি করেন নি সাকিব।
১৩:৩৪ ২৫ জুন ২০২২
মৌলভীবাজারে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজন ও অনুষ্ঠান পালন করছে জেলা ও উপজেলা প্রশাসন।
১৩:২৬ ২৫ জুন ২০২২
কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করলেন সাকিব-তামিমরা
বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। দেশের ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে খুলে গেছে দক্ষিণাঞ্চলের দুয়ার।
১২:৪৫ ২৫ জুন ২০২২
স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মাওয়া থেকে জাজিরা যাচ্ছেন প্রধানমন্ত্রী
বহু অপেক্ষা আর কর্মযজ্ঞের পর উদ্বোধন হলো পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যেন খোলে গিয়েছে এক স্বপের দ্বার। সকাল ১১টা ৫৮ মিনিটে সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টুল বক্সে টুল প্রদান করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর স্বপ্নের পদ্মা সেতু দিয়ে শরীয়তপুরের জাজিরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও পদ্মা সেতুর ফলক উন্মোচনের পাশাপাশি মোনাজাতে অংশ নেবেন তিনি।
১২:৩৩ ২৫ জুন ২০২২
পদ্মা সেতু দিয়ে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার দাবি জাফরুল্লাহর
অবশেষে উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীসামবেশস্থলে হাজির হয়েছে বিভিন্ন পর্যায়ের অতিথি
১২:২৬ ২৫ জুন ২০২২
এলো সেই মাহেন্দ্রক্ষণ, পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বহুল কাঙ্ক্ষিত বাঙালির স্বপ্ন ও সাহসের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২:১১ ২৫ জুন ২০২২
এটি আমাদের স্বপ্নের সেতু, দেশের গৌরব: কাদের সিদ্দিকী
আর মাত্র কিছু মিনিট পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুকে নিয়ে উচ্ছসিত দেশের রাজনীতিবিদরাও। পদ্মা সেতু নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের সুফল। এজন্য দেশের মানুষ তাকে সাধুবাদও জানাবে। আমার অনুরোধ থাকবে এই সেতু করা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছে তাদের নিয়ে অহেতুক সমালোচনা করে সময় ক্ষেপণ করা সময় নেই।
১২:০৫ ২৫ জুন ২০২২
যতোবার হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পদ্মা পাড়ে চলছে মহা উৎসব। লাখো মানুষ যোগ দিয়েছেন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্র এই ক্ষণে উপস্থিত থাকার জন্য। অল্প সময়ের মধ্যে বহুল প্রতীক্ষার পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে জনসভায় পৌঁছেছেন এই বৃহৎ স্বপ্নের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় এতো মানুষের সামনে বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বলেন, যতোবার হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো। জয় বাংলা।'
১১:৪৪ ২৫ জুন ২০২২
আজ পদ্মার পাড়ে বসেছে যেন মানুষ আর নৌকার মেলা
আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এরপরেই সেই মাহেন্দ্রক্ষণ। স্বপ্নকে বাস্তব রূপে দেখার অপেক্ষায় লাখো বাঙালি। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আজ পদ্মার পাড় জুড়ে যেন বসেছে কোনো আদিম মানুষের মেলা। শনিবার (২৫ জুন) ভোর ৫টা থেকে লঞ্চে, স্টিমারে, নৌকায় করে আসছেন বিভিন্ন জেলার মানুষ। স্বপ্নকে বাস্তবে দেখতে এবং ইতিহাসের সাক্ষী হতে লাল সবুজে সুসজ্জিত ট্রলার ও নৌকা নিয়েও জনসভাস্থলে আসছেন অনেকে।
১১:১৭ ২৫ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধন: সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একইসঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এ সেতুতে। চার লেন বিশিষ্ট ৭২ ফুট প্রস্থের এ সেতুর নিচতলায় রয়েছে রেল লাইন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
১০:৪৭ ২৫ জুন ২০২২
বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে পদ্মা সেতু
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়ন বিশ্ব দরবারে দেশ ও জনগণকে আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
২৩:৩৭ ২৪ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধন দেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন
পদ্মা সেতু উদ্বোধনকে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
২৩:২৩ ২৪ জুন ২০২২
দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৭৩
বন্যার সময় নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যা সৃষ্ট কিছু দুর্ঘটনায় সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে শুধু পানিতে ডুবেই ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৭ মে থেকে আজ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
২৩:০০ ২৪ জুন ২০২২
পদ্মা সেতুর আদলে সেজেছে জনসভা মঞ্চ
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার সকালেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুর উদ্বোধনের পর মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই পদ্মা সেতুর আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ। মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসছে বিশালাকৃতির নৌকা।
২২:৩০ ২৪ জুন ২০২২
জবিতে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ে (জবি) সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
২২:১৯ ২৪ জুন ২০২২
পদ্মা সেতু হয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় যাবে আমড়া-পেয়ারা, বানারীপাড়ার বালাম চাল
মানুষের জীবমানের চালচিত্র। এলাকার কৃষিপণ্য সহজেই ঢাকায় পৌঁছে যাবে। শিল্প-কলকারখানা বেড়ে যাবে। সব শ্রেণির মানুষের উপকার হবে। জেলায় বৃদ্ধি পাবে জমির মূল্য। বিশেষ করে স্বরূপকাঠির পেয়ারা,আমড়া, সুপারি,নারকেল, কাঠ, নার্সারীর বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ,ঔষধী গাছের চারা ও ফুল এবং বানারীপাড়ার বিখ্যাত বালাম চাল ও আমড়া,পেয়ারা,নারকেল সহ বিভিন্ন কৃষিপণ্য পদ্মা সেতুর ওপর দিয়ে সহজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাবে। এতে দারুন খুশি কৃষক,ব্যবসায়ীরা। আগে স্বরূপকাঠি ও বানারীপাড়া থেকে রাজধানী ঢাকায় যেতে সময় লাগত ১০ থেকে ১২ ঘণ্টা। কখনও তার চেয়েও বেশী সময়। এখন সেখানে ৩-৪ ঘণ্টায় পৌঁছানো যাবে। সড়কপথে দূরত্ব কমছে প্রায় একশ’ কিলোমিটার। স্থানীয় ব্যবসীয়রা জানান, এসব পণ্য এতদিন নদী ও সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে আসছিল। এতে সময়ক্ষেপণ, ফেরিতে আটকা পড়া ও পণ্য পচে যাওয়াসহ নানা প্রতিবন্ধকতা ছিল। কিন্তু পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে সব প্রতিবন্ধকতার অবসান ঘটবে বলে সবার মুখে হাসির ফোঁয়ারা। যাবে স্বরূপকাঠির আমড়া-পেয়ারা, বানারীপাড়ার বালাম চাল
২২:০৭ ২৪ জুন ২০২২
লাউয়াছড়ায় ট্র্যাকিং ডিভাইসসহ লজ্জাবতী বানর অবমুক্তকরণ কর্মসূচি
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ৫টি লজ্জাবতী বানর ট্র্যাকিং ডিভাইস সহ অবমুক্ত করন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২২:০৪ ২৪ জুন ২০২২
সাইদুর রহমান রেনু বিবিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত
ব্রিটেনে বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী ও সমাজসেবক সাঈদুর রহমান রেনু বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
২১:০০ ২৪ জুন ২০২২
সিলেটে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে হবে না কোন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান
উদ্বোধন হতে যাচ্ছে ১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। কিন্তু সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সিলেট অঞ্চলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
২০:৪৭ ২৪ জুন ২০২২
শিক্ষার্থীদের মাস্ক পরিধান করে বিদ্যালয়ে আসার নির্দেশ
‘করোনা ভাইরাসের বিস্তাররোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস/ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস/শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।’
২০:২৭ ২৪ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   668  
-   669  
-   670  
-   671  
-   672  
-   673  
-   674      
- পরবর্তী >    
- শেষ >>    
















































