জুড়ীতে বন্যার পানিতে ডুবে যাওয়া নিখোঁজ চা-শ্রমিকের লাশ উদ্ধার
অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই বাগানের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে। রণ রিকমন বাড়িতে যাওয়ার রাস্তায় কোমরসমান পানি। আর রাস্তার দুই পাশের নিচু জমিতে ১০ থেকে ১২ ফুট পানি। বুধবার রাত নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। অপেক্ষা করে তিনি নৌকা না পেয়ে হেঁটে রওনা হন পানি দিয়ে। একপর্যায়ে বাড়ির সামনে তিনি ডুবে যান। এ সময় রণ রিকমনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে সাঁতার কেটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
২০:০৬ ২৪ জুন ২০২২
বন্যার পানির স্রোতে ভেসে গেলেন বৃদ্ধ
বন্যায় ডুবে যাওয়া জগন্নাথপুর-শিবগঞ্জ সড়ক দিয়ে বুধবার বাড়ী যাচ্ছিলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের সানু মিয়া। এসময় ওই সড়কের ঘোষগাঁও হাইস্কুল এলাকায় স্রোতের কবলে পড়ে তিনি নিখোঁজ হন।
১৯:৩৭ ২৪ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের নানা আয়োজন
দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (২৫ জুন) উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন পদ্মা সেতু। এরপর ২৬ জুন ভোর থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বাংলাদেশের দীর্ঘতম সেতুটি। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে দেশের সকল মানুষের নানা আবেগ ও অনুভূতি।
১৮:২৩ ২৪ জুন ২০২২
জেনে নিন পদ্মা সেতু সম্পর্কিত নানা তথ্য
দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর ২৬ জুন ভোর থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বাংলাদেশের দীর্ঘতম সেতুটি। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে এ অঞ্চলের মানুষের নানা আবেগ ও অনুভূতি। সেই সঙ্গে রয়েছে এই সেতু সম্পর্কে বিভিন্ন তথ্য জানার বিপুল আগ্রহ।
১৭:৪৯ ২৪ জুন ২০২২
আওয়ামী লীগ জনগণের পাশে আছে, ছিলো, থাকবে : তথ্যমন্ত্রী
ক্ষমতায় থাকুক বা না থাকুক, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে, অতীতেও ছিলো, ভবিষ্যতেও থাকবে, বলেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অপরদিকে বিএনপি কখনো দুর্গত- পীড়িতদের পাশে যায় না বরং তাদের নিয়ে রাজনীতি করে, বলেন তিনি।
১৭:১৯ ২৪ জুন ২০২২
দেশে ২৪ ঘণ্টায় ১৬৮৫ করোনা রোগী শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩৫ জনই থাকল।
১৬:৫৩ ২৪ জুন ২০২২
কাগাবলায় সাপের কামড়ে তরুণের মৃত্যু
কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান ইমন মোস্তফা ইমরানকে সাপে কাটা ও মৃত্যুর বিষয়টি আই নিউজকে নিশ্চিত করেছেন।
১৬:২২ ২৪ জুন ২০২২
পদ্মা সেতু : জবিতে নীলদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীলদল।
১৫:৫০ ২৪ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন : বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
১৫:৩৪ ২৪ জুন ২০২২
সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন শুক্রবার (২৪ জুন) সন্ধ্যার পর। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪:৪৫ ২৪ জুন ২০২২
কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময় সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে এডাবের সহযোগী সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৪:৩১ ২৪ জুন ২০২২
বন্যার পানিতে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ নথি নষ্ট
বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে পল্লী সঞ্চয় ব্যাংক তাহিরপুর উপজেলা শাখার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগকৃত ঋণের অফিসে থাকা সংরক্ষিত ঋণ নথি।
১৪:২৫ ২৪ জুন ২০২২
যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস
যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে বন্দুক নিয়ন্ত্রণে একটি বিল পাস করেছে মার্কিন সিনেট। গত প্রায় ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন। শুক্রবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
১৪:১১ ২৪ জুন ২০২২
নওগাঁয় ট্রাকচাপায় ৫ শিক্ষক নিহত
নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী শিক্ষক।
১৩:৫৭ ২৪ জুন ২০২২
পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলা নিষেধ
পদ্মা সেতুর ওপর কোনো যানবাহন দাঁড় করানো এবং যানবাহন থেকে নেমে ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।
০০:৩১ ২৪ জুন ২০২২
পদ্মা সেতুতে গাড়ি চলাচলের গতিসীমা ৬০ কিমি
পদ্মা সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না মর্মে গণবিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০০:১৫ ২৪ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন স্মারক নোট
জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।
০০:০৬ ২৪ জুন ২০২২
জুড়ীতে বন্যার পানিতে ডুবে চা শ্রমিক নিখোঁজ
মৌলভীবাজারের জুড়ীতে বন্যার পানিতে ডুবে বুধবার রাতে উপজেলার ধামাই চা-বাগানের শ্রমিক রণ রিকমুন (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা উদ্ধারে ব্যর্থ হয়ে সিলেটে ডুবরী দলকে খবর দিলে বেলা তিনটার দিকে উদ্ধারে নামেন ডুবুরি দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
২৩:২৮ ২৩ জুন ২০২২
সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক আলোচনা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মাদ্রাসার শিশু কিশোরদের হামদ-নাতঁ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে।
২৩:১৩ ২৩ জুন ২০২২
কমলগঞ্জে চা পাতা চুরিতে বাঁধা দেওয়ায় হামলা, বাগান চৌকিদার আহত
কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের ফাঁড়ি দেওছড়াসহ আশপাশ বিভিন্ন চা বাগান থেকে কাঁচা চা পাতা চুরি হচ্ছে। চা পাতা চুরির সময়ে বাঁধা প্রদান করলে চোরদের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন বাগান চৌকিদার।
২৩:০৩ ২৩ জুন ২০২২
রাণীশংকৈলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ।
২২:৫১ ২৩ জুন ২০২২
সুনামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে র্যাবের ত্রাণ বিতরণ
দুর্যোগের পর পানিবন্দি এলাকায় কিছু কিছু ডাকাতির ঘটনা ঘটেছে বলে কেউ কেউ বলেছেন। তবে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ জানাননি। এরপরও বিভিন্নস্থানে টহল জোরদার করা হয়েছে।
২২:১৯ ২৩ জুন ২০২২
মাঠে ফিরছেন আর্জেন্টাইন সর্বকালের সেরা ফুটবলার মেসি
বাঁ পায়ের জাদুকর মেসি আগামী মৌসুমে তার সহজাত বিস্ময়কর ফুটবল নৈপুণ্যে সবাইকে মুগ্ধ করতে পারবেন বলে বিশ্বাস পিএসজি সভাপতির, ‘গত মৌসুম মেসির জন্য সহজ ছিল না। তবে আগামী মৌসুমে আমরা মেসির সর্বকালের সেরা ভার্শন দেখতে পাব।’
২১:৫৬ ২৩ জুন ২০২২
হবিগঞ্জে কমছে বানের পানি
হবিগঞ্জে কমতে শুরু করেছে নদীর পানি। ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ভাটি এলাকায় ও হাওরে বন্যার পানি নামতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
২০:৩৪ ২৩ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   669  
-   670  
-   671  
-   672  
-   673  
-   674  
-   675      
- পরবর্তী >    
- শেষ >>    
















































