শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শুক্রবার (৩ জুন) চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫:২২ ২ জুন ২০২২
জাতীয় শিক্ষা সপ্তাহ: বিভাগীয় পর্যায়ে মৌলভীবাজারে শ্রেষ্ঠ যারা
অনুষ্ঠিত হয়ে গেলো ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২’। এতে সিলেট বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরি ও ইভেন্টে অংশ নিয়ে মৌলভীবাজার জেলা থেকে অনেকেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
১৪:৫২ ২ জুন ২০২২
যুক্তরাষ্ট্রে এবার মেডিকেল সেন্টারে বন্দুক হামলা, নিহত ৫
যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন চার জন। পরে অভিযুক্ত হামলাকারী নিজেও নিহত হয়েছেন।
১৪:১৭ ২ জুন ২০২২
ওসমানীতে ১ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের পাত জব্দ করা হয়েছে। এ ঘটনায় ময়নুল ইসলাম শাকিল নামে ওই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
১৩:৫৬ ২ জুন ২০২২
চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের রেললাইন অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।
১৩:৪০ ২ জুন ২০২২
দেশে তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, কমবে : বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশে তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী জানান, দাম কমবে।
১৩:১৬ ২ জুন ২০২২
শুনে নিন কেকের গাওয়া জনপ্রিয় ১০ গান (ভিডিও)
বলিউডের আইকনিক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। 'কেকে' নামেই বেশি পরিচিত। দিল্লির এক মধ্যবিত্ত পরিবার থেকে ওঠে আসা 'কেকে' ছোটবেলা থেকেই প্রতিভাবান গায়ক ছিলেন।
১২:৫৯ ২ জুন ২০২২
ইউরোপসেরা ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা
কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে পাত্তাই পেলো না ইউরো চ্যাম্পিয়ন ইতালি। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াইয়ে ৩-০ গোলের সহজ জয় পেলো আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেলো ডি মারিয়া ও পাওলো দিবালার গোলে ফাইনালিসিমা জিতে নিলো আলবিসেলেস্তেরা।
১২:৩৭ ২ জুন ২০২২
মিয়ানমারে বাস্তুচ্যুতের সংখ্যা ১০ লাখ ছাড়াল
সেনা অভ্যুত্থান-পরবর্তী সহিংসতার জেরে মিয়ানমারে প্রথমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার (৩১ মে) জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
১২:২০ ২ জুন ২০২২
ছবিতে লুকিয়ে থাকা ভাল্লুককে খুঁজে পেয়েছেন কি?
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে অপটিক্যাল ইলিউশন। অপটিক্যাল ইলিউশনের ছবিগুলো সাধারণত কার্যত আমাদের মনোযোগের ক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলে দেয়, তাই ক্ষণিকের মজার জন্য এই ধরনের ধাঁধার সমাধান করতে ভালোবাসেন অনেকেই। এবারেও তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
০০:১৬ ২ জুন ২০২২
যা বলছে কেকে’র ময়নাতদন্তের রিপোর্ট
মাত্র ৫৩ বছরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কেকে। তার মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে দেশটির সংগীতাঙ্গন। মঙ্গলবার (৩১ মে) কলকাতায় গান শোনাতে এসেছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে অসুস্থ বোধ করলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন এই গায়ক।
২৩:৫৪ ১ জুন ২০২২
মেসির আর্জেটিনাকে হারিয়েই শিরোপা জিতার লক্ষ্য ইতালির
আর্জেন্টিনা-ইতালির এই ‘ফাইনাল’ কখন কোথায় দেখা যাবে, যেভাবে দেখবেন-
১জুন বুধবার
বাংলাদেশ সময়-দিবাগত রাত ১২টা৪৫মিনিট
ভেন্যু-ওয়েম্বলি স্টেডিয়াম
টিভিতে দেখবেন যে চ্যানেলে- সনি১।
অনলাইনে দেখবেন যেভাবে- টফি, সনি লিভ অ্যাপ।
(এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো আনুষ্ঠানিক প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে)
২৩:২৫ ১ জুন ২০২২
জোবায়দা রহমান আইনের দৃষ্টিতে পলাতক : আপিল বিভাগ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান আইনের দৃষ্টিতে পলাতক বলে ঘোষণা করেছেন আপিল বিভাগ। দুর্নীতির মামলা বাতিলে ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারায় করা তার আবেদন শুনে ও আদেশ দিয়ে হাইকোর্ট আইনানুযায়ী ভুল করেছেন।
২৩:০৭ ১ জুন ২০২২
একাধিক মাদক মামলার আসামী নিজাম সিলেটে গ্রেফতার
এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনিচার্জ এসআই ইফতেখার ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বর্তমানে আসামীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৩:০০ ১ জুন ২০২২
১৬ তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর আদাবর থানার জাপান গার্ডেন সিটির ১৬ তলা থেকে পড়ে জাইনা হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
২২:৩৯ ১ জুন ২০২২
সিলেটে চালের বাজারে অভিযান, জরিমানা
চালের বাজার নিয়ন্ত্রণে সিলেটে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার নগরের কালীঘাট এলাকার পাইকারি ও খুচরা চালের দোকানে অভিযান চালিয়েছে ৫টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
২১:৪৪ ১ জুন ২০২২
সিলেটে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ: সনদপত্র বিতরণ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সিলেট জেলায় (অনূর্ধ্ব-১৬) বালক-বালিকাদের ৭ দিনের আবাসিক সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী বুধবার সিলেট জেলার সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সাঁতার প্রশিক্ষণে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (অনূর্ধ্ব-১৬) বছরের ৩০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। ৭ দিনের আবাসিক সাঁতার প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে জেলা ক্রীড়া অফিস, সিলেট এর ব্যবস্থাপনায় সনদপত্র প্রদান করা হয়।
২১:৩১ ১ জুন ২০২২
রাইড শেয়ারিং অ্যাপ বোরাকের আত্মপ্রকাশ
ইন্দোনেশিয়ার গো জ্যাক কিংবা চীনের আলি পে নয়; এবার বাংলাদেশেই দেশীয় ডেভেলপাররা তৈরি করেছে পূর্ণাঙ্গ সুপার অ্যাপ ‘দ্যা বোরাক’। তিনটি অ্যাপের সমন্বয়ে মিলছে ৭১ ধরনের ‘অন ডিমান্ড’ সেবা।
২১:২৮ ১ জুন ২০২২
জুড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
মৌলভীবাজারের জুড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
২১:১১ ১ জুন ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আলাদিনের চেরাগ : নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। এসডিজি’র অনেকগুলো লক্ষ্য আছে সেখানেও এগিয়ে যাচ্ছে। এসডিজি’র অনেক বিষয়ে বাংলাদেশের অগ্রগতি আছে; এক্ষেত্রে পৃথিবীর পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে দিনবদলের সনদ ঘোষণা করেছিলেন। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে তার একটি প্রেক্ষিত পরিকল্পনা দিয়েছিলেন।
২০:৫৩ ১ জুন ২০২২
মাকে বেঁধে কলেজছাত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে বিয়ে
কুষ্টিয়ার কুমারখালীতে মাকে রশি দিয়ে বেঁধে রেখে এক কলেজছাত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার পান্টিবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
২০:৪২ ১ জুন ২০২২
নদী ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর : পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সরকার নদী ভাঙন ঠেকাতে ও নাব্যতা ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নদী ভাঙনে যাদের বসত ভিটা বিলীন হয় তাদের মত কষ্ট আর কারও নেই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেখানেই নদী ভাঙনের খবর পাই সেখানেই ছুটে যাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নদী ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভাঙনে ক্ষতিগ্রস্থ নদীর তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নদীর তীঁর রক্ষা বাধেঁরও যত্ন ও রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
২০:৩৮ ১ জুন ২০২২
তরুণরাই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তরুণরাই পারবে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে। সেই তরুণদেরকে ক্ষমতায়িত করে তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
২০:২১ ১ জুন ২০২২
ত্রিমুখী সংঘর্ষে রাজবাড়ীর সড়কে ৭ জনের মৃত্যু
রাজবাড়ীর কালুখালিতে প্রাইভেটকার, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
২০:১৮ ১ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   695  
-   696  
-   697  
-   698  
-   699  
-   700  
-   701      
- পরবর্তী >    
- শেষ >>    















































