‘জওয়ান’এর টিজার প্রকাশ, নতুন রূপে হাজির শাহরুখ
ফ্যান’-এ শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাকে। মাঝে চার-চারটি বছর কেটে গেছে। শাহরুখ খানের নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। তাও আবার একটি নয়, কয়েকটি নতুন সিনেমা নিয়ে ফিরছেন বাদশাহ।
১৭:১১ ৩ জুন ২০২২
সিলেটের রবিন ইংল্যান্ড দলে
রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে হলেও বাবা মৃদুল দাস বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন পড়ালেখা করেন ব্রেন্টউড স্কুলে। খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে। অবশ্য এসেক্সের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিন।
১৭:০৪ ৩ জুন ২০২২
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন মৌলভীবাজারের সাবেক তিন পুলিশ সুপার
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
১৬:৪০ ৩ জুন ২০২২
দেশে আরও ২৯ জনের করোনা শনাক্ত
নতুন করে ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬ শতাংশ।
১৬:৩৮ ৩ জুন ২০২২
যুক্তরাষ্ট্রে এবার গির্জার বাইরে বন্দুক হামলা, নিহত ৩
টেক্সাস ও ওকলাহোমার পর এবার বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে। সেখানে একটি গির্জার বাইরে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন দুইজন। পরে বন্দুকধারী নিজেও নিহত হয়েছেন।
১৬:১৩ ৩ জুন ২০২২
মৌলভীবাজার সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কুলাউড়ার কিশোর ফুটবলাররা
ছেলে এবং মেয়েদের খেলায় দুটি টুর্নামেন্টেই মৌলভীবাজার সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলার কিশোর ফুটবলাররা। তবে ফাইনাল খেলার মূল পর্বে কেউই কাউকে হারাতে পারেনি। টাইব্রেকারে খেলার জয়-পরাজয় চুড়ান্ত হয়।
১৬:০২ ৩ জুন ২০২২
‘আপনারা আল্লাহর মেহমান, বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন’
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা আল্লাহর মেহমান। আপনারা বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন।
১৫:৪৮ ৩ জুন ২০২২
৯ জুন আর্মি স্টেডিয়ামে বসছে তারকায় ভরপুর কনসার্ট
বছরের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বসতে যাচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। আসছে বৃহস্পতিবার (৯ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত এই কনসার্টটি আয়োজন করছে কোক স্টুডিও বাংলা।
১৫:৩২ ৩ জুন ২০২২
কমলগঞ্জে ১৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ মাদক দুই কারবারিকে আটক করা হয়েছে।
১৪:৫৫ ৩ জুন ২০২২
টাকার মান কমলো আরও ৯০ পয়সা
আবারও কমানো হয়েছে ডলারের বিপরীতে টাকার মান। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সরকারি-বেসরকারি ব্যাংকসমূহে ডলার বিক্রি করেছে ৮৯ টাকা ৯০ পয়সায়। আগে যা ছিল ৮৯ টাকা। ফলে এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো ৯০ পয়সা।
০০:৪৮ ৩ জুন ২০২২
হজের প্রথম ফ্লাইট রোববার সকালে, সৌদির ইমিগ্রেশন ঢাকায়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট আগামী রোববার (৫ জুন) সকাল ৯টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। সেই ফ্লাইটে সৌদির অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে ঢাকায়। যাত্রীরা জেদ্দায় নেমেই ইমিগ্রেশন ছাড়া সরাসরি মক্কার উদ্দেশে রওনা হবেন।
০০:১১ ৩ জুন ২০২২
রেডক্রিসেন্ট সোসাইটি’র টিওটি প্রশিক্ষণে প্রথম মৌলভীবাজারের ফাহমিদা
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো পাঁচ দিনব্যাপী ‘Training of Trainers’(TOT) বিষয়ক প্রশিক্ষণ। এতে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের ফাহমিদা শহীদ সুইটি।
২৩:২৪ ২ জুন ২০২২
মৌলভীবাজারে আত্মপ্রত্যয়ী ও প্রশিক্ষিত যুবকদের সমাবেশ অনুষ্ঠিত
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত যুব সংগঠনের প্রতিনিধি এবং আত্মকর্মী যুবকেরা তাদের সফলতার গল্পগুলো তুলে ধরেন। প্রশিক্ষিত যুবকর্মী সুশিপ্তা দাশ তার বক্তব্যে আত্মপ্রত্যয়ী হওয়ার গল্প সকলের সাথে শেয়ার করেন। পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা টি এম আলমগীর যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে তার সফলতা ও সামনে এগোনোর স্বপ্নগুলো শোনান।
২৩:০৮ ২ জুন ২০২২
পেনাল্টিতে বড় জয় ব্রাজিলের নেইমারের জোড়া গোলে
বিরতির ১২ মিনিট পর এই গোলেরই যেন অ্যাকশন রিপ্লে দেখা যায়। ফের সান্দ্রো বক্সের মধ্যে ফাউল হন, ফের নেইমার স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান। ৩-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
২২:৪৭ ২ জুন ২০২২
৭০ শতাংশ ব্লকেজ ছিল কেকে’র হার্টে
বলিউডের জনপ্রিয় গায়ক কেকে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিয়ে নানান আলোচনা চলছে। কলকাতার নজরুল মঞ্চের সেই কনসার্টের আয়োজকদের দিকেও আঙুল উঠছে। তবে অবশেষে জানা গেলো কেকে’র মৃত্যুর আসল কারণ।
২২:৩৯ ২ জুন ২০২২
কুবির ইংরেজি বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১২তম আবর্তন
টাইব্রেকারে ১৫তম আবর্তনকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ১২তম আবর্তন। বৃহস্পতিবার (২ জুন) সকালে সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হলে টাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। ১২ তম আবর্তনের গোলরক্ষক ওমর ফারুক ২টি পেনাল্টি বাচিয়ে দিয়ে ১২ তম আবর্তনকে তুলে দেয় চ্যাম্পিয়নশিপ।
২২:১৭ ২ জুন ২০২২
ছাতকে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
ছাতকের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়েছেন, ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদুল ইসলাম জয় (ভোট ২৪৮), আনিসা নাওয়ার শাহরিন (ভোট ২৩৪), জাহিন আল মুমিন (ভোট ১৯৭), ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ফাবিহা সিদ্দিকা চৌধুরী রাহা (ভোট ২৯৮), রামিসা রাফা (ভোট ২৯৮), ৩য় শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান (ভোট ২৪৬) ও অস্পরা পাল (ভোট ১৯৯)। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাবিহা সিদ্দিকা চৌধুরী রাহা ও রামিসা রাফা। তারা দু'জনেই ২৯৮ করে ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থী অনন্যা দে পুর্ণা ১৭৭ ভোট, আব্দুল্লাহ আল তানিন ১০০ ভোট, আফনাফ তাজওয়ার ৫৮ ভোট ও সুর্য্য প্রতাপ রায় ৫৮ ভোট পেয়েছেন।
২০:০৯ ২ জুন ২০২২
নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নবীগঞ্জ উপজেলার পাানিউমদা ইউনিয়নে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহ’র ছেলে।
১৯:৫১ ২ জুন ২০২২
কমলগঞ্জে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত
শিশুদেরকে মন মননে গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহস্পতিবার শিশু শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণে এই নির্বাচন হয়।
সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ‘কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একযোগে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৯:১৬ ২ জুন ২০২২
কমলগঞ্জে সাপের কামড়ে মহিলার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সাপের কামড়ে লিলাই বিবি (৪৬) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত লিলাই বিবি মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী। সাপের কামড়ে লিলাই বিবির মৃত্যুর ঘটনায় ডাক্তারের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা।
১৯:১২ ২ জুন ২০২২
বাপার ‘অভিন্ন নদীর পানি নিয়ন্ত্রণ : বিপর্যস্ত সিলেট’ শীর্ষক গোলটে
আকস্মিক বন্যায় সিলেট বিভাগের মানুষকে আবারো বিপর্যয়ের মুখোমুখি হতে হলো। এবারের বন্যা বিভাগীয় শহর সিলেটকে বেশি কাবু করে। নাব্যতা হারিয়ে শান্ত নদী সুরমা হঠাৎ করে বৈরীরূপ ধারণ করে। একরাতেই প্লাবিত হয় সিলেটের পাঁচটি উপজেলা ও নগরের নি¤œাঞ্চল। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাজার হাজার একর ফসলের জমি ডুবে যায়। অসংখ্য মানুষ সেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। আর এসব হচ্ছে সিলেটের আন্ত:সীমান্ত নদীগুলোর পানি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে।
বুধবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট ও সুরমা রিভার ওয়াটারকিপার আয়োজিত ‘অভিন্ন নদীর পানি নিয়ন্ত্রণ : বিপর্যস্ত সিলেট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
১৯:০১ ২ জুন ২০২২
বড়লেখায় বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা
৪০ তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশপ্রাপ্ত বড়লেখার সুমাইয়া ফেরদৌস (ট্যাক্স) ও শারমিন বেগমকে (প্রশাসন) সংবর্ধনা দিয়েছে বড়লেখা অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ।
অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সভাপতি সাবেক পিডিবি নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন।
১৮:৪৫ ২ জুন ২০২২
এখানে প্রতিদিন বসে ‘শ্রমের হাট’
সুনামগঞ্জ পৌর শহরের কালিবাড়ী মোড়ে প্রতিদিন বসে শ্রমের হাট। সাত সকালেই শত শত নারী-পুরুষ এসে এখানে ভীড় জমান। এরা শ্রম বিক্রি করে সংসার চালায়। বেশীরভাগ শ্রমিকই গ্রাম থেকে আসেন এখানে। আগের চেয়ে শ্রমিকের সংখ্যা এখন অনেক বেশী। হাওরে খোরাকীর অভাব হওয়ায় দিন দিন শ্রমের হাটে সংখ্যা বাড়ছে।
ভোরবেলা কালিবাড়ী মোড়ে গিয়ে দেখা যায় কারও হাতে দা-কোদাল, উড়াসহ বিভিন্ন কাজের সামগ্রী নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তারা অপেক্ষমান থাকেন কেউ এসে রোজ হিসেবে কাজে নেয় কিনা। এদিক ওদিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সামনে আসা লোকজনের দিকে। সেখানে বয়স্ক একব্যক্তি এসেছেন গৌরারং ইউনিয়ন থেকে।
১৮:২৮ ২ জুন ২০২২
অশ্রুসিক্ত নয়নে কেকে’র চিরবিদায়
ফুলে সজ্জিত গাড়িতে নিথর দেহে কৃষ্ণকুমার কুন্নাথ; সবার প্রিয় কেকে। এমন রূপে তাকে এত তাড়াতাড়ি দেখতে হবে, কেউ কল্পনাও করেননি। কিন্তু বিধাতার লীলা বোঝার সাধ্য আছে কার! আচমকা তাই মৃত্যুর সঙ্গে সন্ধি করে উড়াল দিয়েছেন কেকে।
১৫:৫০ ২ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   694  
-   695  
-   696  
-   697  
-   698  
-   699  
-   700      
- পরবর্তী >    
- শেষ >>    















































