র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দুটি কাজ করতে হবে : মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, র্যাবের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ দুটো বিষয় নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে।
১৭:৩৬ ৩১ মে ২০২২
নিম্নবিত্ত বা বস্তিবাসীকে সাশ্রয়ী মূল্যে পানি দেয়ার নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর
অভিজাত এলাকায় পানির মূল্য বাড়িয়ে নিম্নবিত্তের মানুষ বা বস্তিবাসীকে সাশ্রয়ী মূল্যে পানি দিতে ওয়াসাকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। শুধু পানি নয় হোল্ডিং ট্যাক্স, গ্যাস ও বিদ্যুৎসহ অন্যান্য ইউটিলিক্যাল সার্ভিসের মূল্যও জোনভিত্তিক নির্ধারণ করা উচিত বলে জানান তিনি।
১৭:২৪ ৩১ মে ২০২২
উজিরপুরে মায়ের পরকীয়ার বলি তৃতীয় শ্রেণীর ছাত্রের বস্তা বন্দি লাশ উদ্ধার
বরিশালের উজিরপুরে নিখোঁজের ৪ দিন পর দীপ্ত মণ্ডল নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের বস্তাবন্দি লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার হারতা-সাতলা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
১৭:১০ ৩১ মে ২০২২
কমলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে ২৮০পিস ইয়াবা,৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আব্বাস মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।
১৬:৫৬ ৩১ মে ২০২২
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন কমলগঞ্জের আহমদ সিরাজ
৩০ মে সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে ৬৪ জেলার গুনী সাংবাদিক ও ১১ জন অনুসন্ধানী সাংবাদিককে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা তুলে দেয়া হয়। মৌলভীবাজার জেলার একমাত্র প্রবীন সাংবাদিক হিসাবে এ সম্মাননায় ভূষিত হন আহমদ সিরাজ। অনুষ্ঠানে আহমদ সিরাজ কে ১ লাখ টাকার চেক, ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
১৬:৪৬ ৩১ মে ২০২২
বন্যা দুর্গতদের ঘরে আহবাবুর চেয়ারম্যানের ত্রাণ
আহবাবুর রহমান খান শিশু বলেন, চাল, ডাল, তেলসহ কিছু নিত্যপণ্যের পাশাপাশি আমরা ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিয়েও কাজ করছি। বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষদের রোগবালাই থেকে মুক্ত করতে আমাদের অনুরোধে খান ফ্যামিলি ফাউন্ডেশন চিকিৎসাসেবা নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। আমরা আশা করি এলাকার সামর্থ্যবানরা এক্ষেত্রেও এগিয়ে আসবেন।
২৩:৩৮ ৩০ মে ২০২২
খাসিয়া পুঞ্জি পরিদর্শনে কাপেং ফাউন্ডেশন
মৌলভীবাজারের কুলাউড়ার ডলুছড়া খাসিয়া পুঞ্জিতে সম্প্রতিকালে বন বিভাগ ও স্থানীয় প্রভাবশালী কর্তৃক সামাজিক বনায়ন এর নামে পান জুম দখল ও খাসি আদিবাসীদের ওপর হামলার ঘটনায় দিনব্যাপী খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছে বেসরকারি সংগঠন কাপেং ফাউন্ডেশন।
২২:৫৪ ৩০ মে ২০২২
বিয়ানীবাজারে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক বন্ধ, জরিমানা
বিয়ানীবাজার উপজেলায় বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে আট হাজার টাকা।
সোমবার দুপুরে পৌর শহরের হাসপাতাল রোডের ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নুরের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বিয়ানীবাজার থানার এসআই যীশু দত্তের নেতৃত্বে একদল পুলিশ।
২১:০৮ ৩০ মে ২০২২
সুনামগঞ্জের ইকবাল কাগজী পেলেন ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড’
‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছেন সুনামগঞ্জের নিভৃতচারী লেখক ও কবি ইকবাল কাগজী। সোমবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)তে হাওর-ভাটির এই গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রæপ। ইকবাল হোসেন কাগজীসহ দেশের আরও ৬৩ জেলার ৬৩ জন গুণী সাংবাদিক এই সম্মাননা পেয়েছেন।
২০:৩৮ ৩০ মে ২০২২
কুলাউড়া পৌরসভার প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত
কুলাউড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রাক-বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষক মনির হোসেন মোল্লা।
২০:২৮ ৩০ মে ২০২২
জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা
মৌলভীবাজারের জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় ও সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
২০:২১ ৩০ মে ২০২২
এদেশে খাদ্য সংকট হবে না : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের মাটিতে সোনা ফলে। কৃষকের ঘরে ধারাবাহিকভাবে এখানে বোরো, আউশ ও আমন ধান ওঠে। কৃত্রিম সংকট তৈরি করা না হলে এদেশে খাদ্য সংকট হবে না।
১৯:৪৭ ৩০ মে ২০২২
রাণীশংকৈলে ``বিজয়ের ময়দানে রানীশংকৈল" বইয়ের মোড়ক উন্মোচন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে "বিজয়ের ময়দানে রাণীশংকৈল" শিরোনামে একাত্তরের মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের উদ্যোগে ও সম্পাদনায় এবং উপজেলা পরিষদের সহযোগিতায় সোমবার ৩০ মে দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।
১৯:৩৯ ৩০ মে ২০২২
আসছে নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’
‘গণতন্ত্র মঞ্চ' নামে নতুন রাজনৈতিক জোট আসছে আগামী মাসেই। সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই মঞ্চের নেতৃত্বে থাকছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবিতে মাঠে নামবে এই মঞ্চ। নতুন এই মঞ্চকে কিভাবে দেখছে আওয়ামী লীগ আর বিএনপি? কারাই বা আছে এই জোটে? সরকার বিরোধী আন্দোলনে কতটুকু ভূমিকা রাখবে নতুন এই জোট? তা নিয়েই এখন চলছে আলোচনা।
১৯:৩৪ ৩০ মে ২০২২
নজরুল ছিলেন স্বাধীনতা সংগ্রামে শক্তি, সাহস ও অনুপ্রেরণার উৎস : গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে সকল আন্দোলন সংগ্রামে শক্তি, সাহস ও অনুপ্রেরণার উৎস ছিলেন।
১৯:২৩ ৩০ মে ২০২২
জিয়া-খালেদা’র দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই : এনামুল হক শামীম
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন; জিয়া বন্দুকের নলের মুখে পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিলো। বিচারপতি সায়েমকে বন্দুকের নল ঠেকিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করতে বাধ্য করে।
১৯:১৭ ৩০ মে ২০২২
মেট্রোরেল থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু
রাজধানীর মিরপুরে নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের স্টেশনের দেয়াল থেকে খসে পড়া ইটের আঘাতে সোহেল তালুকদার (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১০টার মিরপুর সাড়ে ১১ নম্বরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের ২০৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১৯:১৬ ৩০ মে ২০২২
ইভিএমের বাটনে টিপ দেওয়ার জন্য আমার লোক থাকবে : নৌকার প্রার্থী
নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছেন ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন। এমনকি ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন বলেও দাবি করেছেন তিনি।
১৯:১১ ৩০ মে ২০২২
মুসলিম এলাকায় ইহুদীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা
হাজার হাজার ইসরায়েলি ইহুদী আজ জেরুসালেমের পুরোনো নগর কেন্দ্রের মুসলিম এলাকার ভেতর দিয়ে মিছিল করার যে পরিকল্পনা করছে, তা সেখানে সহিংসতা ছড়িয়ে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনিরা।
১৯:১০ ৩০ মে ২০২২
জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড়লেখায় আলোচনা সভা অনুষ্ঠিত
বড়লেখা উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
১৯:০৬ ৩০ মে ২০২২
ফরেস্ট ও এগ্রো সেক্টরে অবদান রাখায় শাবিতে ৪ জনকে সম্মাননা
গত ২৯ মে রোববার সকাল ১১ টায় শাবিতে বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাপসা) এর আয়োজনে ফরেস্ট ও এগ্রো সেক্টরে বিশেষ অবদান রাখায় দেশের ৪ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
সিলেটের সুগন্ধা নার্সারির মালিক মোঃ দেলওয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অপর ৩ জন হলেন, বিডি ক্রিয়েশনের মোস্তফা আহমেদ পিয়াস, ফার্ম ভেলী এগ্রোর হাফিজুর রহমান মনির ও প্যারামাউন্ট এগ্রোর সুলতান মাহমুদ।
১৮:৫২ ৩০ মে ২০২২
শ্রীমঙ্গলে প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল টিআইবি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
১৮:৪৬ ৩০ মে ২০২২
ছাতকে ভাঙ্গা কালভার্ট, যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে
সুনামগঞ্জের ছাতকে একটি ভাঙ্গা কালভার্টের কারণে লাখো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট তৈরি করতে ইতোমধ্যে প্রায় ৫ মাস অতিবাহিত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলার ফলে লাখো মানুষের দুর্ভোগ আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখছেন এলাকাবাসী।
১৮:৪৩ ৩০ মে ২০২২
অতিরিক্ত দামে সেবা প্রদান করায় জুড়িতে ২ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা
মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের ওটির মধ্যে ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া, অতিরিক্ত দামে সেবা প্রদান করা, নিয়ম বহির্ভূত রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।
১৮:৩৬ ৩০ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   697  
-   698  
-   699  
-   700  
-   701  
-   702  
-   703      
- পরবর্তী >    
- শেষ >>    













































