জাতীয় পর্যায়ে জারী গানে প্রথম শ্রীমঙ্গল সরকারি কলেজ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে ৬ জুন (সোমবার) ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জারী গান ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে শ্রীমঙ্গল সরকারি কলেজ দল। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঢাকা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে।
০০:৩১ ৮ জুন ২০২২
নবীগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর মোজাক্কির মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
০০:১৫ ৮ জুন ২০২২
গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক বাঁচালেন পাতি সরালির ছানাদের
হবিগঞ্জ থেকে পাতি সরালি পাখির ছানা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের গেস্ট বাংলো থেকে প্রাণিগুলো বন বিভাগ ও স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফ সংগঠনের সদস্যরা উদ্ধার করেন।
০০:০৬ ৮ জুন ২০২২
কমলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
২৩:৪৪ ৭ জুন ২০২২
কমলগঞ্জে সাইকেল, শিক্ষাবৃত্তি ও জাকাতের অর্থ বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলের নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল, শিক্ষাবৃত্তি ও অসহায়দের মাঝে জাকাতের টাকা বিতরণ করা হয়েছে।
২৩:৩৪ ৭ জুন ২০২২
চাকরি স্থায়ীর দাবিতে জবির উপাচার্য-রেজিস্ট্রারকে অবরুদ্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ী করার জন্য অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবি একটাই, চাকরী স্থায়ী চাই। এই এক দাবি নিয়েই কাজ ফেলে তারা অটুট অবস্থানে রয়েছেন।
২৩:২১ ৭ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় মোদির শোক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২৩:০৩ ৭ জুন ২০২২
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আবু তালিব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৬:০১ ৭ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : নিহতদের স্মরণে শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জ্বলন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জ্বলন, সমাবেত দোয়া ও প্রার্থনা করা হয়েছে। সোমবার (৬ জুন) রাত ৮ টায় শহরের চৌমুহনা চত্বরে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠনের ব্যানারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
১৫:৪২ ৭ জুন ২০২২
৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের আভাস, সতর্কতা সংকেত
দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
১৫:০৭ ৭ জুন ২০২২
টাকার মান আরও ৪৫ পয়সা কমলো
ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। গতকাল (সোমবার) ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমে বিনিময় মূল্য হয় ৯১ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার তা আরও ৪৫ পয়সা কমে দাঁড়িয়েছে ৯১ টাকা ৯৫ পয়সায়।
১৪:২৮ ৭ জুন ২০২২
অশ্রুসিক্ত নয়নে ফায়ার ফাইটার শাকিল তরফদারের শেষ বিদায়
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো ফায়ার ফাইটার শাকিল তরফদারকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হলো। তার মরদেহ শেষবারের মতো আনা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে।
১৩:৫৯ ৭ জুন ২০২২
ছয় দফার প্রণয়ক বঙ্গবন্ধু নিজেই : প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই ছয় দফা প্রণয়ন করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩:৩৬ ৭ জুন ২০২২
অনাস্থা ভোটে জিতলেন বরিস জনসন
ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বেশ কয়েকটি কারণে জনসন চাপের মুখে ছিলেন, যার মধ্যে একটি বড় কারণ হচ্ছে কোভিড লকডাউনের সময় ডাউনিং স্ট্রীটে বিধিনিষেধ ভেঙ্গে পার্টি করতে দেওয়া।
১৩:১৯ ৭ জুন ২০২২
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : সেনাবাহিনী
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছু কনটেইনারে কাপড়ের জিনিসপত্র আছে। এই জিনিসে পানি দেওয়া হলে ধোঁয়া বের হচ্ছে। আপত দৃষ্টিতে ভয়ের কিছু নেই বলে আমি মনে করি।
১৩:০১ ৭ জুন ২০২২
নিরঙ্কুশ বিজয় পেলেন আলাউদ্দিন-জাবেদ পরিষদ
যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়ার প্রবাসীদের সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনকে’রনির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ‘আলাউদ্দিন-জাবেদ পরিষদ’।
১২:৪৮ ৭ জুন ২০২২
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হলো কেনো?
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের কারণ জানার আগে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হলো কনটেইনার ডিপো কি?
০০:০৮ ৭ জুন ২০২২
নবীগঞ্জে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ২০১৯-২০, ২১-২২ অর্থবছরের ল্যাক্টেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩:৪৩ ৬ জুন ২০২২
৪৮ ঘণ্টা পরও জ্বলছে বিএম ডিপোর আগুন
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে থাকলেও এখনো নেভেনি। আগুন পুরপুরি নির্বাপণে টানা ৪৮ ঘণ্টা ধরে নিরলস চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে কাজ করছেন সেনাবাহিনী সদস্যরাও।
২৩:২৬ ৬ জুন ২০২২
আগের তথ্য ভুল, নিহতের সংখ্যা ৪১ : প্রশাসন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মানুষের সংখ্যার তথ্য সংশোধন করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। সিভিল সার্জন অফিস মারা যাওয়ার সংখ্যা ৪৯ থেকে ৪১-এ নামিয়ে এনেছে। পাশাপাশি জেলা প্রশাসনও এখন বলছে ৪১ জনের মৃত্যু হয়েছে। দুই প্রতিষ্ঠানই বলছে, আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল।
২৩:১২ ৬ জুন ২০২২
চলতি বছরও হচ্ছে না পিইসি-ইবতেদায়ি পরীক্ষা
চলতি বছরও প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২২:৪৬ ৬ জুন ২০২২
আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মলয়া হোম রায় আর নেই
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক-শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
২২:৪৬ ৬ জুন ২০২২
১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
আগামী ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সোমবার (৬ জুন) জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার বক্তব্যে এ তথ্য জানান।
২২:৩২ ৬ জুন ২০২২
মৌলভীবাজারে জনসচেতনতা বাড়তে অগ্নিনির্বাপন মহড়া
আগুন লাগলে কিভাবে নেভাতে হয়-কি করণীয়। মাথা ঠান্ডা রেখে কিভাবে উদ্ধার প্রক্রিয়া চালাতে হয়। সাধারণ মানুষের কি করণীয়- এসব বিষয়ে শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক মহড়ায় দেখানো হয়।
২২:৩২ ৬ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   717  
-   718  
-   719  
-   720  
-   721  
-   722  
-   723      
- পরবর্তী >    
- শেষ >>    








































