সারাদেশে বুস্টার ডোজ সপ্তাহ শুরু, লক্ষ্যমাত্রা এক কোটি
সারাদেশে করোনা টিকার সপ্তাহব্যাপী বিশেষ বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১০ জুন পর্যন্ত। নির্ধারিত এই সাতদিনে এক কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ টিকার আওতায় আনার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের।
১২:১০ ৪ জুন ২০২২
আজ জাতীয় চা দিবস
আজ জাতীয় চা দিবস। চা বোর্ডের উদ্যোগে দেশে দ্বিতীয়বারের মতো এই দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এবারের চা দিবসের প্রতিপাদ্য, ‘চা দিবসের সংকল্প, সমৃদ্ধ চা শিল্প’।
১১:৫৫ ৪ জুন ২০২২
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হলো না ইমরানের
স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু বিসিএস পরীক্ষাই দেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন সুমনের।
০০:৩৫ ৪ জুন ২০২২
কেকে’র মৃত্যু : সাংবাদিক সম্মেলন ডেকে ক্ষমা চাইলেন রূপঙ্কর
কেকে’ ইস্যুতে অবশেষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। সাংবাদিক সম্মেলন ডেকে সবার সামনে ক্ষমা চেয়েছেন। এমনকি বিতর্কিত সেই ভিডিও-ও ডিলিট করেছেন তিনি।
২৩:৫৪ ৩ জুন ২০২২
সিলেটে ফের বন্যার আশঙ্কা
বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। বৃষ্টি বাড়তে পারে আরও। এতে সিলেটে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
২৩:৩১ ৩ জুন ২০২২
জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত ৩০
জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় ট্রেন লাইনচ্যুতে হয়ে ৪ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
২৩:০৮ ৩ জুন ২০২২
এই তরুণী ভালোবেসে নিজেই নিজেকে বিয়ে করছেন, কারণ জানলে অবাক হবেন
১১ জুন গুজরাটের গোত্রীর এক মন্দিরে নিজেকে বিয়ে করবেন ক্ষমা। বিয়ের জন্য পাঁচটি অঙ্গীকারও লিখে রেখেছেন তিনি। তবে তিনি উত্তেজিত বিয়ের পরের কথা ভেবে। বিয়ের পর দু’সপ্তাহের মধুচন্দ্রিমায় নিজের সঙ্গে গোয়ায় ঘুরতে যাবেন তিনি। সেই ক’দিনের পরিকল্পনা নিয়েই আপাতত ক্ষমা মশগুল।
২২:১১ ৩ জুন ২০২২
শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের চা শ্রমিকদের দাবী আদায়ে সংগঠনটি কাজ করে চলেছে। চা শ্রমিক ইউনিয়ন শক্তিশালী থাকায় শ্রমিকরা সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ে মালিকপক্ষের কাছে দাবী জানাতে পারছে।
২১:৩৪ ৩ জুন ২০২২
জামা-উপবৃত্তির ৮৬৪ কোটি টাকা এ মাসেই পাচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ টাকা সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি নিতে অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর যে মোবাইল অ্যাকাউন্ট নম্বর উপবৃত্তির টাকা পেতে এন্ট্রি করা হয়েছিল সেই নম্বরটি সচল রাখতে অভিভাবকদের বলা হয়েছে। একইসঙ্গে সেই মোবাইল সেটটি নিজে সংরক্ষণ করে ব্যবহার এবং ওই মোবাইলে পাঠানো ওটিপি, পিন নম্বর বা এসএমএস অন্যদের সঙ্গে শেয়ার না করতে অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি জানিয়ে গত ৩০ মে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
১৯:৩৯ ৩ জুন ২০২২
রানী এলিজাবেথ সিংহাসনে আরোহনের টানা ৭০ বছর পূর্তিতে শ্রীমঙ্গলে ‘কুইন্স প্লাটিনাম জু্বিল’ পালিত
ব্রিটেনের সিংহাসনে অনেক রানি এসেছেন। তবে সবচেয়ে বেশি সময় ধরে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনের অধিকার পাওয়ার পর ৭০ বছর পার করতে চলেছেন তিনি। আগামী রবিবারই এই অনন্য নজির গড়বেন তিনি। রানী এলিজাবেথের ৯৬তম জন্মদিন উপলক্ষে এ বছরের এই দিনটি ব্রিটিশের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রিটেনের রানী এলিজাবেথ তার শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষে ‘কুইন্স প্লাটিনাম জুবিলি’ পালিত হয়েছে।
১৮:৫৭ ৩ জুন ২০২২
ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের পিএইচডি ডিগ্রি অর্জন
বিভিন্ন দেশী-বিদেশী বৈজ্ঞানিক জার্নালে অধ্যাপক স্বপ্নীলের ৩০০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি লিভার বিষয়ক ৫টি টেক্সট বই সম্পাদনা করেছেন যার প্রতিটি বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক মেডিকেল প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে। এগুলো হচ্ছে ‘লিভার: এ কমপ্লিট বুক অব হেপাটো-প্যানক্রিয়াটো-বিলিয়ারী ডিজিজেজঃ প্রকাশক: এলসেভিয়ের, প্রকাশকালঃ ২০০৯), ‘কম্প্রিহেনসিভ টেক্সট বুক অব হেপাটাইটিস বি’, ‘টেক্সট বুক অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি’ ও ‘হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি প্রেসক্রাইবার’ (প্রকাশকঃ জেপি ব্রাদার্স, প্রকাশকাল যথাক্রমে : ২০১০, ২০১৫ ও ২০১৬) এবং ‘ফ্যাটি লিভার ডিজিজ’ (প্রকাশকঃ ম্যাকমিলান পাবলিশার্স, প্রকাশকাল : ২০১২)।
১৮:১৮ ৩ জুন ২০২২
টিপু হত্যা : শুটার মুসা ওমানে গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সুমন শিকদার মুসা ওরফে শুটার মুসাকে গ্রেফতার করেছে ওমান পুলিশ। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
১৮:০৫ ৩ জুন ২০২২
পটুয়াখালী থেকে গোয়াইনঘাটের এক তরুনীকে উদ্ধার, আটক অপহরণকারী তরুন
২৫ শে মে (বুধবার) দুপুর ২ টার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং ছৈলাখেল গ্রামে ঘটনা ঘটে। আটককৃত যুবক- পটুয়াখালী জেলার দুমকী থানার বাজখালী গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে পারভেজ মিয়া (২১)।
১৭:৫৩ ৩ জুন ২০২২
‘জওয়ান’এর টিজার প্রকাশ, নতুন রূপে হাজির শাহরুখ
ফ্যান’-এ শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাকে। মাঝে চার-চারটি বছর কেটে গেছে। শাহরুখ খানের নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। তাও আবার একটি নয়, কয়েকটি নতুন সিনেমা নিয়ে ফিরছেন বাদশাহ।
১৭:১১ ৩ জুন ২০২২
সিলেটের রবিন ইংল্যান্ড দলে
রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে হলেও বাবা মৃদুল দাস বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন পড়ালেখা করেন ব্রেন্টউড স্কুলে। খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে। অবশ্য এসেক্সের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিন।
১৭:০৪ ৩ জুন ২০২২
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন মৌলভীবাজারের সাবেক তিন পুলিশ সুপার
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
১৬:৪০ ৩ জুন ২০২২
দেশে আরও ২৯ জনের করোনা শনাক্ত
নতুন করে ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬ শতাংশ।
১৬:৩৮ ৩ জুন ২০২২
যুক্তরাষ্ট্রে এবার গির্জার বাইরে বন্দুক হামলা, নিহত ৩
টেক্সাস ও ওকলাহোমার পর এবার বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে। সেখানে একটি গির্জার বাইরে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন দুইজন। পরে বন্দুকধারী নিজেও নিহত হয়েছেন।
১৬:১৩ ৩ জুন ২০২২
মৌলভীবাজার সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কুলাউড়ার কিশোর ফুটবলাররা
ছেলে এবং মেয়েদের খেলায় দুটি টুর্নামেন্টেই মৌলভীবাজার সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলার কিশোর ফুটবলাররা। তবে ফাইনাল খেলার মূল পর্বে কেউই কাউকে হারাতে পারেনি। টাইব্রেকারে খেলার জয়-পরাজয় চুড়ান্ত হয়।
১৬:০২ ৩ জুন ২০২২
‘আপনারা আল্লাহর মেহমান, বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন’
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা আল্লাহর মেহমান। আপনারা বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন।
১৫:৪৮ ৩ জুন ২০২২
৯ জুন আর্মি স্টেডিয়ামে বসছে তারকায় ভরপুর কনসার্ট
বছরের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বসতে যাচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। আসছে বৃহস্পতিবার (৯ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত এই কনসার্টটি আয়োজন করছে কোক স্টুডিও বাংলা।
১৫:৩২ ৩ জুন ২০২২
কমলগঞ্জে ১৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ মাদক দুই কারবারিকে আটক করা হয়েছে।
১৪:৫৫ ৩ জুন ২০২২
টাকার মান কমলো আরও ৯০ পয়সা
আবারও কমানো হয়েছে ডলারের বিপরীতে টাকার মান। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সরকারি-বেসরকারি ব্যাংকসমূহে ডলার বিক্রি করেছে ৮৯ টাকা ৯০ পয়সায়। আগে যা ছিল ৮৯ টাকা। ফলে এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো ৯০ পয়সা।
০০:৪৮ ৩ জুন ২০২২
হজের প্রথম ফ্লাইট রোববার সকালে, সৌদির ইমিগ্রেশন ঢাকায়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট আগামী রোববার (৫ জুন) সকাল ৯টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। সেই ফ্লাইটে সৌদির অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে ঢাকায়। যাত্রীরা জেদ্দায় নেমেই ইমিগ্রেশন ছাড়া সরাসরি মক্কার উদ্দেশে রওনা হবেন।
০০:১১ ৩ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   720  
-   721  
-   722  
-   723  
-   724  
-   725  
-   726      
- পরবর্তী >    
- শেষ >>    








































