স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল
এদিকে রোববার এনজিও ব্যুরোর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 'অধিকার' সংস্থাটির নিবন্ধন ২০১৫ সালের মার্চে মেয়াদ শেষ হয়। অধিকার এর নবায়ন না হওয়ার কারণ হিসেবে এনজিও বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে-‘সংস্থাটির নিবন্ধন নবায়নের আবেদন যথাযথভাবে কাগজ দাখিল করা হয়নি। সরকার কর্তৃক ধার্যকৃত বর্ধিত ফি সরকারি কোষাগারে জমাপূর্বক চালানের কপি প্রদান করা হয়নি। এনজিও আরো উল্লেখ-করে বৈদেশিক অনুদানে বাস্তবায়িত প্রকল্পের ৮ টি আউট রিপোর্টের উপর উপস্থাপিত আপত্তির অডিট রিপোর্ট দাখিল, অর্থছাড় অপেক্ষা অতিরিক্ত অর্থ গ্রহণে ব্যুরোর অনুমোদন না নেয়া, ১০% এর বেশী ব্যয়ের ক্ষেত্রে সংশোধিত বাজেট অনুমোদনের প্রমাণপত্র দাখিল না করা, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যুরোর অনুমোদন দাখিল না করা। অধিকার পরিচালিত ৩ টি প্রকল্পের কার্যক্রমে আর্থিক লেনদেন ও অসঙ্গতি ও নেতিবাচক কর্মকান্ড বিষয় এনজিও ব্যুরো কর্তৃক জবাব চাওয়া হলেও জবাব গ্রহণযোগ্য না হওয়া । দুর্নীতি দমন কমিশন কর্তৃক ২০১৬ সালে এনজিও বিষয়ক গাইড লাইন/পরিপত্র-২০১২ মোতাবেক ৩ টি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার প্রেক্ষিতে ব্যুরো হতে জবাব চাওয়া হয়। অধিকারের জবাব গ্রহণযোগ্য না হওয়া।’
১৭:৩৩ ৬ জুন ২০২২
ল্যাবরেটরিজ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে আটা-ময়দা দিয়ে ব্র্যান্ডের নকল ঔষধ
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিটফোর্ড, কুমিল্লার কাপ্তান বাজারের হিমালয় ল্যাবরেটরিজ এবং সাভারে প্রতিষ্ঠানটির গোডাউনে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন লালবাগের গোয়েন্দা পুলিশ। অভিযানে প্রায় ২২ লাখ পিস ভেজাল ঔষধ জব্দ করা হয়। যা ডিবির পরিচালিত অভিযানে সর্বোচ্চ জব্দ করা ঔষধ। এ সময় ভেজাল ঔষধ তৈরি, বিপণন, মজুতের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬:৫২ ৬ জুন ২০২২
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গ্যাসের নতুন মূল্যহার যৌক্তিক : এফবিসিসিআই
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলেন গ্যাসের নতুন দাম সম্পর্কে জানানো হয়। নতুন মূল্যহার বিশ্লেষণে দেখা যায়, বিতরণ কোম্পানিগুলোর ১০০ শতাংশের বেশি দাম বিপরীতে ক্যাপটিভ বিদ্যুতে সাড়ে ১৫ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, মাঝারি শিল্পে ১০ শতাংশ বাড়ানো হয়েছে। বিপরীতে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের জন্য গ্যাসের দাম প্রায় ৩৭ শতাংশ কমানো হয়েছে। বিদ্যুৎ খাতে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ানো হয়েছে ১২ দশমিক ৮১ শতাংশ।
১৫:৩১ ৬ জুন ২০২২
আর্জেন্টিনার বড় জয় মেসির পাঁচ গোলে
আর্জেন্টাইন অধিনায়ক এখন সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলেন। এই তালিকায় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ১১৭ গোল করে শীর্ষে রয়েছে। পরের দুই স্থানে রয়েছেন যথাক্রমে ইরানের আলি দেই (১০৯) ও মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯)।
১৪:৩১ ৬ জুন ২০২২
সিলেটে ঘুমন্ত অবস্থায় টিলাধসে একই পরিবারের নারী-শিশুসহ চারজনের মৃত্যু
নিহতরা হলেন, গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), স্ত্রী সুমি বেগম (৩০), ছেলে শাফি আহমদ (৫) ও বড় ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমা বেগম (৪৮)। রফিক আহমদ ও তার চার সন্তান গুরুতর আহত বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৪:০৭ ৬ জুন ২০২২
ঐতিহাসিক ছয় দফা দিবস ৭ জুন
প্রতিবছরের মত এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কমূসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে।
১৩:৫০ ৬ জুন ২০২২
২৪ ঘণ্টাও নেভেনি সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন
২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো নেভেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন। একটি কনটেইনারে আগুন জ্বলতে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ বন্ধ রয়েছে। কারণ যেকোনো সময় কেমিক্যালের সংস্পর্শে এসে ওই কনটেইনার বিস্ফোরণ হওয়ার আশঙ্কা রয়েছে।
০০:২৪ ৬ জুন ২০২২
সৌদি পৌঁছেছে হজযাত্রীদের প্রথম ফ্লাইট
বাংলাদেশ থেকে হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। সৌদি আরবের স্থানীয় সময় রোববার (৫ জুন) দুপুরে জেদ্দার কিং আবদুল আজিজ বিমান বন্দরের হজ টার্মিনালে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩০০১) ফ্লাইটটি। প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।
২৩:৫৬ ৫ জুন ২০২২
`নতুন-পুরাতন রোগ প্রতিরোধে প্রয়োজন সুস্থজীবনধারা`
লাইফ স্টাইল এবং হেলথ অ্যাডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় এক অ্যাডভোকেসি সভায় সুস্থজীবনধারা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে আলোচনা করা হয়।
২৩:৪৬ ৫ জুন ২০২২
নবীগঞ্জে সিআইজি কনগ্রেস ২০২২ অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল ট্যাকনোলজি প্রোগ্রাম ফ্রেজ/প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কনগ্রেস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৩:৪০ ৫ জুন ২০২২
নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে বিএম ডিপো
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। এছাড়া এ দুর্ঘটনায় যারা অঙ্গ হারিয়েছেন তাদের ৬ লাখ এবং আহতদের ৪ লাখ টাকা করে দেওয়া হবে।
২৩:২৭ ৫ জুন ২০২২
দমকলবাহিনীর সদস্য রানার আত্মত্যাগের কথা জানেন না মা-ভাই
রানার এ আত্মত্যাগের বিষয়টি জানে না তার মা রেনু বেগম ও ছোট ভাই সাজেদুল মিয়া। গত বৃহস্পতিবার রানা বাড়ি এসেছিল। তাদের মূল বাড়ি শিবালয় উপজেলার তেওতা এলাকায়। দীর্ঘদিন ধরে রানারা তাদের নানা বাড়ি নবগ্রামে থাকে। গ্রামে এলে বিভিন্ন সামাজিক কাজও করত সে। রানার লাশ শনাক্ত হওয়ার পর তার মামা ইউসুফ আলী লাশ আনতে চট্টগ্রাম মেডিকেল কলেজে গেছেন।
২৩:০৭ ৫ জুন ২০২২
ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পেতে স্বজনদের আকুতি; বিস্ফোরণে নিহত বেড়ে ৪৯
এদিকে পরিচয় শনাক্ত না হওয়া মরদেহ গুলোর ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন চকবাজার জোনের সহকারী (এসি) কমিশনার শহীদুল ইসলাম। তিনি বলেন, পাঁচলাইশ থানা পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে। সেখানে মরদেহ শনাক্তের জন্য ডিএনএ সংগ্রহ করা হবে। যাদের স্বজন নিখোঁজ রয়েছেন তাদের ডিএনএ পরীক্ষা করে মরদেহ হস্তান্তর করা হবে।
২২:১৪ ৫ জুন ২০২২
‘করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়’
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে কাজ করে ২০২০ সালে শুরু হওয়া বৈশ্বিক দুর্যোগ কোভিড মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় সাফল্য লাভ করেছি। এটি সম্ভব হয়েছে চিকিৎসা সেবায় নিয়োজিত আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য খাতে নিয়োজিত পেশাজীবিদের জন্য।’
২০:৫৩ ৫ জুন ২০২২
বাংলাদেশকে সবুজ দেশে পরিনত করতে সকলে অন্তত তিনটি করে গাছ লাগান: পরিবেশমন্ত্রী
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষমেলা ও পরিবেশ মেলা ২০২২’র উদ্বোধনের পর মেলা পরিদর্শন শেষে এ কথা বলেন।
২০:২৫ ৫ জুন ২০২২
সীতাকুন্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৫, পরিচয় মিলেছে ১৪ জনের
বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৮ জন রয়েছেন। বাকি ৩৭ জন সাধারণের মধ্যে ১৪ জনের পরিচয় মিললেও ২৩ জনের স্বজনদের খোঁজ মেলেনি এখনো। অগ্নিদগ্ধে গুরুতর আহত ১২জনকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে।
২০:০৮ ৫ জুন ২০২২
স্নাতক ছাড়া সাংবাদিক হওয়া যাবে না: বিচারপতি নিজামুল হক নাসিম
সঠিক সাংবাদিকতা বিকাশের জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে জানিয়ে সাংবাদিকতার নিয়মনীতি মেনে সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশনের পরামর্শ দেন কাউন্সিল চেয়ারম্যান।
১৯:৪২ ৫ জুন ২০২২
শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ’, ‘চাই আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশ’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
১৫:৫৩ ৫ জুন ২০২২
দাম বৃদ্ধি : গ্যাসের এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা
প্রাকৃতিক গ্যাসের দাম দুই চুলা ১০৮০ টাকা ও এক চুলা ৯৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১৫:২৩ ৫ জুন ২০২২
মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত
আজ ৫ জুন,বিশ্ব পরিবেশ দিবস।নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও দিবসটি পালন করা হয়।দিবসটির এবারের প্রতিপাদ্য“একটাই পৃথিবী,প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”।দিবসটি উপলক্ষেজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ (৫ জুন) রবিবার বর্ণাঢ্যর্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫:১০ ৫ জুন ২০২২
পপ সম্রাট আজম খান চলে যাওয়ার এগারো বছর
একুশে পদকপ্রাপ্ত বাংলা পপ গানের সম্রাট আজম খান চলে যাওয়ার এগারো বছর পূর্ণ হলো আজ। ২০১১ সালের এই দিনে (৫ জুন) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৫:০৭ ৫ জুন ২০২২
আগুন লাগলে যা করবেন, যা করবেন না
আগুন এমন এক শত্রু যা নিমেষে ছারখার করে দিতে পারে আপনার সাজানোগোছানো জীবন। এক্ষেত্রে প্রতিটি সেকেন্ড দামি। অনেক সময় আগুন লেগে যাওয়ার পর কিছু ভুলের কারণে বাড়তে পারে হতাহত বা মৃতের সংখ্যা। কঠিন পরিস্থিতিতে বুদ্ধি খাটানো আরও কঠিন হয়ে যায়। আগুন লেগে গেলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে। এতে হয়তো সম্ভব হবে বেঁচে ফেরা।
১৪:৩৯ ৫ জুন ২০২২
ডা. সামন্ত লালের নেতৃত্বে বিশেষজ্ঞ টিম যাচ্ছে চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে বিশেষজ্ঞ একটি টিম চট্টগ্রাম যাচ্ছে। সোমবার এ টিম চট্টগ্রাম যাবে।
১৪:১০ ৫ জুন ২০২২
২০২২ ও ২০২৩ সালে জেএসসি পরীক্ষা হবে না
চলতি ২০২২ সালে ও আগামী বছর (২০২৩ সাল) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
১৩:৪৫ ৫ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   718  
-   719  
-   720  
-   721  
-   722  
-   723  
-   724      
- পরবর্তী >    
- শেষ >>    








































