স্বজনদের আহাজারিতে ভারী চমেক হাসপাতাল, নিহত বেড়ে ৩৭
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে ফায়ার ফাইটারসহ ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়ে চমেকে ভর্তি আছেন ১৩৫ জন। চট্টগ্রামের অন্যান্য হাসপাতালে আরও শতাধিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
১৩:২৭ ৫ জুন ২০২২
কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২৫টি ইউনিট। তবে কনটেইনারে দাহ্য পদার্থ থাকায় থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। এমন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।
১৩:০৮ ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : লাইভ করা তরুণ অলিউরের মরদেহ চমেক হাসপাতালে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ফেসবুকে লাইভ করা তরুণ অলিউর রহমান মারা গেছেন। অলিউর রহমানের ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন তার সহকর্মী রুয়েল।
১২:৪৯ ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ : নিহত বেড়ে ৩৩
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে এখন শুধুই আর্তনাদ। যখনই কোনো মরদেহ আসছে তখনই স্বজনদের কান্না আর চিৎকারে পরিবেশ আরও ভারি হয়ে ওঠছে। সে যেন এক বিভীষিকাময় পরিস্থিতি।
১২:৩১ ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীর শোক, আহতদের চিকিৎসার নির্দেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
১২:১৮ ৫ জুন ২০২২
রোববার আসতে পারে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা
আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার গ্যাসের দাম বৃদ্ধির এ ঘোষণা আসতে পারে।
০০:৩২ ৫ জুন ২০২২
পদ্মা সেতুতে প্রথমবারের মতো আলো জ্বলল
পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয়েছে।
০০:১০ ৫ জুন ২০২২
সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু: বঙ্গবন্ধু প্রতিশ্রুত কল্যাণ রাষ্ট্রের অভিমূখে অগ্রযাত্রা
একসময় প্রাণচাঞ্চল্যময় যৌথ পরিবার থেকে উঠে আসা এসব প্রবীণদের আর্থিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীন হওয়ার ঝুঁকি বাড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) -এর এক গবেষণায় দেখা গেছে, ‘দেশের প্রবীণদের এক-চতুর্থাংশ অপুষ্টির শিকার। অপুষ্টির হার নারীদের মধ্যে বেশি।’ এই প্রতিষ্ঠানের অন্য একটি গবেষণা বলছে, ‘দেশের গ্রামা লের ৫২ শতাংশ প্রবীণ বাত ব্যাথায় ভুগছেন। এই ঝুঁকি সরকারের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এমন প্রেক্ষাপটে সব শ্রমজীবী জনগোষ্ঠীসহ প্রবীণদের জন্য সার্বজনীন ও টেকসই পেনশন পদ্ধতি প্রবর্তন এখন ‘সময়ের দাবি’।
২৩:৫৩ ৪ জুন ২০২২
কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
২৩:৩৯ ৪ জুন ২০২২
মৌলভীবাজার আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড.রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক এড.নিকিল রঞ্জন দাস জেলা যুবলীগ সভাপতি নাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।
২৩:৩০ ৪ জুন ২০২২
তাহিরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩:২৪ ৪ জুন ২০২২
বাজেট অধিবেশন বসছে রোববার
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ (বাজেট) অধিবেশন শুরু হচ্ছে রোববার (৫ জুন) বিকেল ৫টায়। গত ১৮ মে (বুধবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। চলমান এ অধিবেশনের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।
২২:৫৭ ৪ জুন ২০২২
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর যে পায়ঁতারা করে আসছে তা তাদের হুমকিতে প্রকাশ পেয়েছে। তাদের কোনো দেশ বিরোধী চক্রান্ত সফল করতে দেয়া হবে না বলে উল্লেখ করেন। তারা আরো বলেন, রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এসময় দেশ বিরুধী সবধরণের চক্রান্ত রুখে দিতে প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
২২:৪৩ ৪ জুন ২০২২
পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলের কৃষি আর পরিবহনে ব্যাপক চাঞ্চল্য
দেশের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আগে থেকেই ওই অঞ্চল বিনিয়োগ আছে। যেটি তারা আরও সম্প্রসারণ করেছেন এই পদ্মা সেতুকে সামনে রেখেই। গবেষক গোলাম মোয়াজ্জেম বলছেন পদ্মা সেতুর যোগাযোগের বড় দিগন্ত উন্মোচন করবে এতে কোন সন্দেহ নেই। কিন্তু এই যোগাযোগ সুবিধাকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর করতে গ্যাস, বিদ্যুতসহ অন্য অবকাঠামোতেও নজর দিতে হবে। "পদ্মা সেতু দিয়ে দ্রæত এসে ঢাকার প্রবেশ মুখে যদি মাছ নিয়ে যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় তাহলে সম্পূর্ণ সুফল নেয়া যাবে না। তাই শুরু থেকেই সতর্ক হতে হবে," বলছিলেন তিনি। মিস্টার মোয়াজ্জেম আরো বলছেন, খুলনার মংলায় ও পটুয়াখালীর পায়রায় বন্দর সচল আছে। তাই ভবিষ্যতে ভারী শিল্প গড়ে উঠবে সেখানে।
২২:০২ ৪ জুন ২০২২
প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধুর সম্মানে আজ চা দিবস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে ৪ জুন প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডে যোগ দেন। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালে এবং স্বাধীনতার পর বাংলাদেশে চা–শিল্পে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ৪ জুন চা দিবস পালনের গত বছর সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।
১৫:৫৬ ৪ জুন ২০২২
রোববার সকালে ৪১৫ যাত্রী নিয়ে উড়বে হজের প্রথম ফ্লাইট
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে রোববার (৫ জুন)। এদিন সকাল ৯টায় প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৪১৫ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ দিয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে।
১৫:৩২ ৪ জুন ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা দিবস পালিত
নানা আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে দ্বিতীয় জাতীয় চা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন চা বোর্ডের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ফলে ২০২১ সাল থেকে এই দিনটি চা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে।
১৫:৩২ ৪ জুন ২০২২
ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের দক্ষতায় গড়ে তুলতে হবে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আধুনিক বাংলাদেশ গড়তে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করিয়ে গড়ে তুলতে হবে। এটি প্রচলিত ও গতানুগতিক শিক্ষায় অসম্ভব। বাস্তবমুখী বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনেই কেবল যোগ্য নাগরিক গড়া সম্ভব।
১৫:১২ ৪ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিশ্বব্যাংক
আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে বিশ্ব ব্যাংককেও দাওয়াত দেওয়া হবে। এছাড়া দেশের সকল বিরোধী, ডান-বামসহ সবাই দাওয়াত পাবেন। কারণ এটি জাতীয় অনুষ্ঠান। এরকমটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৪:২৭ ৪ জুন ২০২২
১২ বছর পর জুনের শুরুতেই দেশে বিস্তার লাভ করেছে বর্ষা
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সারাদেশে ইতোমধ্যে বিস্তার লাভ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ২০১০ সালের পর এবার জুনের ১০ তারিখের আগেই সারাদেশে বর্ষা বিস্তার লাভ করেছে।
১৪:০৮ ৪ জুন ২০২২
পাকিস্তানে গ্যাসের দাম একলাফে ৪৫ শতাংশ বাড়ল
রান্নার তেল ও পেট্রোলের পর পাকিস্তানে গ্যাসের দাম বাড়ানো হয়েছে একলাফে ৪৫ শতাংশ। শুক্রবার (৩ জুন) পাকিস্তানের অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি (ওজিআরএ) মূল্যবৃদ্ধির বিষয়টি অনুমোদন করে।
১৩:২১ ৪ জুন ২০২২
ঠাকুরগাঁওয়ে লোকনাথ বাবার নব নির্মিত মন্দিরের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির সংলগ্ন শ্রী শ্রী লোকনাথ বাবার নব নির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩:০৩ ৪ জুন ২০২২
আমিরাতে লটারিতে ৫০ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৫০ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি মুহাম্মদ আরিফ খান। শুক্রবার (৩ জুন) এ লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গত ২৭ মে এ টিকিট কিনেছিলেন মুহাম্মদ আরিফ।
১২:৪২ ৪ জুন ২০২২
হামলা রুখতে স্কুলে শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমলের মতো স্থানগুলোতে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। কিছুদিন আগেই টেক্সাসের একটি স্কুলে চালানো হামলায় প্রাণ হারিয়েছে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন। এমন অবস্থায় নতুন একটি আইন প্রস্তুত করছে বাইডেন প্রশাসন।
১২:২৯ ৪ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   719  
-   720  
-   721  
-   722  
-   723  
-   724  
-   725      
- পরবর্তী >    
- শেষ >>    








































