সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন কুবি শিক্ষক ড. সোহরাব
গবেষণায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
২০:০৩ ২৫ এপ্রিল ২০২২
হাতে হারিকেন নিয়ে ঈদে গান গাইবেন মাহফুজুর রহমান
বেশ আগে, ২০১৬ সালের ঈদ-উল-আযহা। তখন টেলিভিশনের পর্দায় গান গাইতে নামেন বেসরকারি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সেই থেকে শুরু, প্রতি ঈদেই দেখা যায় তাঁর গানের পরিবেশনা। এবার ঈদেও দর্শক মাতাবেন তিনি, হাতে হারিকেন নিয়ে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান।
১৯:৪০ ২৫ এপ্রিল ২০২২
তাহিরপুরে ৪৫ ভূমিহীন পরিবার পাচ্ছেন ঈদে নতুন ঘর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে তাহিরপুর উপজেলায় ৪৫টি গৃহহীন পরিবার ঈদের আগেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর। মঙ্গলবার (২৬ এপ্রিল) সারাদেশে ৩২ হাজার ৯০৪ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিববর্ষের উপহার স্বরূপ নতুন ঘর ও জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯:২৮ ২৫ এপ্রিল ২০২২
কুলাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় বিনয় সুত্রধর (২৪) নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) বেলা তিনটার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিনয় ওই গ্রামের বিরেশ সুত্রধরের বড় পুত্র।
১৯:১৯ ২৫ এপ্রিল ২০২২
১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করেন।
১৯:০০ ২৫ এপ্রিল ২০২২
নিবন্ধন করলেও এ বছরের হজে ৬৫ বছরের বেশি বয়সীরা যেতে পারবেন না
আগে নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি সরকারের সিদ্ধান্তের এমন পরিস্থিতি বলে জানান তিনি।
১৮:২৪ ২৫ এপ্রিল ২০২২
দুই টাকায় ইফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ পড়ুয়া শিক্ষাথীদের গড়ে তোলা সংগঠন ’ দি হেল্পিং উইং’ এর দুই টাকার ইফতার, চাঞ্চল্য সৃষ্টি করেছে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে।
১৬:১৭ ২৫ এপ্রিল ২০২২
ফের বাড়তে পারে করোনা সংক্রমণ, কারিগরি কমিটির ৬ সুপারিশ
বাংলাদেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভারতসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ আবারও বাড়ছে। ভাইরাসের এই ঊর্ধ্বমুখীকে উদ্বেগজনক বলে জানিয়েছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারকে ৬ দফা সুপারিশ জানিয়েছেন তারা।
১৫:৩২ ২৫ এপ্রিল ২০২২
৩ দিনের মধ্যে ঝড়-বৃষ্টি বাড়তে পারে
আগামী ৩ দিনের মধ্যে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৫:২০ ২৫ এপ্রিল ২০২২
রাজনগরে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ৪৯ পরিবার
লাঠিতে ভর দিয়ে ১৫ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ষাটোর্ধ্ব আনখার মিয়া স্ত্রীকে নিয়ে উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রাম থেকে সোমবার সকালে এসেছেন রাজনগর সাবরেজিস্ট্রি অফিসে। চোখে-মুখে তার আনন্দের ছাপ। ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে থাকতেন শ্বশুরের এক চিলতে জমিতে। নিজের যখন সক্ষমতা ছিল তখন সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে তাকে। ফলে নিজে জমি কেনা দূরে থাক সামান্য সঞ্চয় করতে পারেননি। জীবনের শেষ সময়ে এসে তিনি পেয়েছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহারের একটি আধাপাকা ঘর। সাথে বিনামূল্যে নিজের নামে সরকারের দেয়া ২ শতাংশ জমিও।
১৫:০৭ ২৫ এপ্রিল ২০২২
মেডিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তি তালিকায় অনিয়মের অভিযোগ
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল কলেজে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তি তালিকায় অনিয়মের অভিযোগ তুলেছেন বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নেতৃবৃন্দ।
১৪:৫৩ ২৫ এপ্রিল ২০২২
বৃহত্তর বরিশাল কমিউনিটি অব পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল
লিসবনের বাংলা অধ্যুষিত এলাকার রুয়া দু বেনফরমসোর একটি রেস্টুরেন্টে বৃহত্তর বরিশাল কমিউনিটি অব পর্তুগাল এর সভাপতি শাহিন সাইদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাসির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধায়নে এবং আব্দুস সালাম এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পরিচালিত হয়।
১৪:২৫ ২৫ এপ্রিল ২০২২
এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন হাজী সেলিম
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে নিম্ন আদালতে পাঠানো হয়েছে।
১৩:৫৯ ২৫ এপ্রিল ২০২২
ঠাকুরগাঁওয়ে নতুন ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন আরও ২৬১২ পরিবার
তৃতীয় ধাপে ঠাকুরগাঁওয়ে ভূমি ও গৃহহীন ২৬১২ পরিবারের মাঝে জমি ও ঘর দেওয়া হচ্ছে। রোববার (২৪ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩:২৯ ২৫ এপ্রিল ২০২২
দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ
দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলেন এমানুয়েল ম্যাক্রোঁ। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।
১২:৫১ ২৫ এপ্রিল ২০২২
ঈদ উপলক্ষে ২০০ বন্দিকে মুক্তির ঘোষণা হুথিদের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০০ যুদ্ধবন্দিকে মুক্তি দেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির আর মাসিরাহ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার এ তথ্য জানিয়েছেন হুথি বিদ্রোহীগোষ্ঠীর যুদ্ধবন্দি বিষয়ক কমিটির প্রধান নির্বাহী আবদুল কাদের আল মুরতাদা।
১২:৩১ ২৫ এপ্রিল ২০২২
কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও অপর ব্যক্তিকে ৭৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।
১২:০২ ২৫ এপ্রিল ২০২২
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ১২ অভিবাসীর মৃত্যু
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই চারটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন।
২১:১২ ২৪ এপ্রিল ২০২২
নিজেদের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র সফল হতে দেবে না পাকিস্তান
'দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না পাকিস্তান সেনাবাহিনী'। রবিবার (২৪ এপ্রিল) পাকিস্তান সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার এই মন্তব্য করেছেন।
২১:০২ ২৪ এপ্রিল ২০২২
কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ট্রেন চলাচলে বিঘ্ন, খুঁটিসহ সরঞ্জাম ভেঙে বিদ্যুৎ বিপর্যয়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সৃষ্ট কাল বৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার রেলপথে গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ২ ঘন্টা ৪০ মিনিট পর আবারও সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাছ ভেঙ্গে ৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
২০:৫০ ২৪ এপ্রিল ২০২২
আইডি হ্যাক করে ধর্ম অবমাননা, হ্যাকার বাপনের ৮ বছর কারাদণ্ড
ভোলার বোরহানউদ্দিনে আড়াই বছর আগে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার মামলায় হ্যাকার বাপন দাসকে (২৫) আট বছরের কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। ইসলাম অবমাননার প্রতিবাদে মুসল্লিরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়।
২০:৪০ ২৪ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে কিলোমিটারে ১০ টাকা ভাড়ায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স
মৌলভীবাজারে রোগী আনা-নেয়ার জন্য কিলোমিটার প্রতি ১০ টাকা ভাড়ায় মিলবে অত্যাধুনিক সুবিধা সম্বলিত কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। এখন থেকে হার্টের রোগীদের (হৃদরোগে আক্রান্ত) যাতায়াতের জন্য কেউ চাইলে এটি ভাড়া দেওয়া হবে।
২০:৩৪ ২৪ এপ্রিল ২০২২
ঈদকে সামনে রেখে ২১ দিনে ১২ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা
ঈদুল ফিতরকে ঘিরে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি মাসের ২১ দিনে ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৩০ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
২০:৩১ ২৪ এপ্রিল ২০২২
নিউমার্কেটে নাহিদকে হত্যায় সরাসরি জড়িতরা ছাত্রলীগের কর্মী
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কুরিয়ারকর্মী নাহিদ হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তারা দুজনই ঢাকা কলেজের ছাত্র। থাকেন কলেজের একটি ছাত্রাবাসে। দুজনেই ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একজন নেতার অনুসারী।
২০:১০ ২৪ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   725  
-   726  
-   727  
-   728  
-   729  
-   730  
-   731      
- পরবর্তী >    
- শেষ >>    
















































