শাবিতে ‘উদ্যোক্তা এবং উদ্ভাবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাপসা)-এর আয়োজনে রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে ‘উদ্যোক্তা এবং উদ্ভাবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
১৮:৫৫ ২৯ মে ২০২২
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ম্যাচে দর্শক-সমর্থকদের লঙ্কাকান্ড
পৃথিবীব্যাপী প্রায় ৪০ কোটি মানুষ টেলিভিশন সেটের সামনে ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখার জন্য। টেলিভিশন পর্দায় ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগেই ভেসে উঠলো, "স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের দেরি হওয়ার কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হবে ম্যাচ।"
১৮:৫২ ২৯ মে ২০২২
রোগীর প্রেসক্রিপশন টেনে ছবি তুলতে হবিগঞ্জে নিষেধাজ্ঞা
রোগীদের হাত থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) টেনে নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ছবি তোলার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে হবিগঞ্জের স্বাস্থ্য প্রশাসন। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে চিঠি পাঠিয়েছেন জেলার সিভিল সার্জন মোহাম্মদ ন‚রুল হক। রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার তিনি এই চিঠি ইস্যু করেন তিনি। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) হবিগঞ্জের সভাপতি-সাধারণ সম্পাদককে ডেকে এনেও তিনি নিষেধের বিষয়টি জানিয়ে দিয়েছেন।
১৮:৩৬ ২৯ মে ২০২২
তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা আইটি ট্রেনিং সেন্টার : প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের তরুণরা আর চাকরির পিছনে ঘুরবে না, আইটি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে লক্ষ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
১৮:২৫ ২৯ মে ২০২২
পদ্মা সেতু হওয়ায় বিএনপির মুখে চুনকালি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
‘বিএনপিসহ যারা পদ্মা সেতু চায়নি, তাদের সমস্ত অপতৎপরতার পর যখন পদ্মা সেতু হয়েছে তখন লজ্জায় তাদের মুখে চুনকালি পড়েছে’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
১৮:০৮ ২৯ মে ২০২২
ইউক্রেনের আগে স্কুলের নিরাপত্তায় টাকা ঢালা উচিৎ : ট্রাম্প
ইউক্রেনে সাহায্য পাঠানোর বদলে স্কুলের নিরাপত্তার জন্য অর্থায়নকে অগ্রাধিকার দেবার কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৭:৫৮ ২৯ মে ২০২২
অসময়ের বন্যায় সিলেট জেলায় ৩৮টি বাঁধ ভেঙে গেছে
অসময়ের বন্যায় সিলেট জেলায় ৩৮টি বাঁধ ভেঙে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের ২ হাজার ৮৬০ মিটার অংশ। এর বাইরে আরও ৫২টি বাঁধ উপচে বন্যার পানি লোকালয়ে ঢুকেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৫২টি বাঁধের ১৫ হাজার ৯০০ মিটার অংশ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। ভেঙে পড়া ও উপচে যাওয়া বাঁধগুলো ২৫ থেকে ৩০ বছর আগে কোনোটি তৈরি, কোনোটি সংস্কার করা হয়েছিল। এসব বাঁধের কোনো কোনোটি দিয়ে যানবাহনও চলাচল করে। বাঁধগুলোয় মানুষ আর যানবাহনের চলাচল থাকায় ধীরে ধীরে এগুলো ক্ষয় হয়েছে।
১৭:৫২ ২৯ মে ২০২২
মৌলভীবাজারে তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন
সারাদেশে অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলছে। অভিযানের প্রথমদিন শনিবার (২৮ মে) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা শহরে অনুমোদনহীন তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেগুলো হলো– শ্রীমঙ্গল শহরের কালীঘাট সড়কের ইনোভা ডায়াগনস্টিক সেন্টার ও স্টেশন সড়কের রেটিনা ডায়াগনস্টিক সেন্টার, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদমপুর বাজারের মৃত্তিকা ডায়াগনস্টিক সেন্টার।
১৭:২১ ২৯ মে ২০২২
সৈয়দ আবু জাফর আহমদের ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
মফস্বল শহর থেকে রাজনীতি করে দেশের অন্যতম একটা প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সৈয়দ আবু জাফর আহমদ ১৯৫৪ সালের ১১ জুলাই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
১৭:১৩ ২৯ মে ২০২২
দেশের তরুণরা চাকরি করবে না, দেবে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মেধা ও প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণরা চাকরি করবে না, চাকরির ক্ষেত্র তৈরি করবে।’
রবিবার (২৯ মে) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
১৬:৫৫ ২৯ মে ২০২২
মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে শেরপুর বাজার ও সরকার বাজারে প্রায় ৩শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১৫:৫৯ ২৯ মে ২০২২
হলের পুকুরে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
১৫:৪৬ ২৯ মে ২০২২
১৫ থেকে ২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা
আগামী ১৫ জুন থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জনশুমারি ও গৃহগণনা-২০২২। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়নে ২১ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
১৫:২৩ ২৯ মে ২০২২
গরমে ঘর ঠান্ডা রাখবে যে পাঁচ গাছ
গরম পড়লেই ঘর ঠান্ডা রাখার জন্য আমরা সাধারণত এসির কথা চিন্তা করি। তবে গরমে ঘরের ভেতর কিছু গাছ লাগালেও কমে যেতে পারে ঘরের উষ্ণতা। কারণ গাছ শ্বসন প্রক্রিয়া চলাকালীন বাতাসে অতিরিক্ত জল বাষ্প করে ছেড়ে দেয়।
১৪:৪১ ২৯ মে ২০২২
সংঘাত না, আমরা উন্নতি চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ না, আমরা শান্তি চাই। সংঘাত না, আমরা উন্নতি চাই।
১৪:০৪ ২৯ মে ২০২২
প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুন্ড
দেশের অন্যতম বৃহত্তম মাধবকুন্ড জলপ্রপাতে আগত পর্যটকরা এখন থেকে মূল ফটকের ভিতর কোন প্রকার প্লাস্টিক নিয়ে প্রবেশ করতে পারবেন না। এছাড়া হয়রানি বন্ধে রাস্তায় থাকা যানবাহন থেকে টোল আদায়ও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
১৩:৪৪ ২৯ মে ২০২২
২২ যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ নেপালের বিমান
মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়েছে নেপালের একটি প্লেন। নিখোঁজ এই প্লেনটি দেশটির তারা এয়ারলাইন্সের এবং বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।
১২:৪২ ২৯ মে ২০২২
ঠাকুরগাঁওয়ে ৩টি ক্লিনিক সিলগলা, গ্রেফতার ১
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ টি ক্লিনিকে সিলগালা করা হয়েছে। একই সাথে একজনকে গ্রেফতার করা হয়।
১২:২৫ ২৯ মে ২০২২
হবিগঞ্জে শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদুৎকেন্দ্রে আগুন
হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
১২:১২ ২৯ মে ২০২২
বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১০
বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
১২:০১ ২৯ মে ২০২২
মৌলভীবাজারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
২০:২২ ২৮ মে ২০২২
কুলাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুল ছাত্রীকে পেটালো যুবক
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। গত ২৪ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এ ঘটনা ঘটে।
২০:০৯ ২৮ মে ২০২২
বানারীপাড়ায় দিবালোকে প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি : টাকা ও স্বর্ণালঙ্কার লুট
বরিশালের বানারীপাড়ায় পৌর শহরে প্রকাশ্য দিবালোকে গিয়াসউদ্দিন নামের এক কুয়েত প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ওই বাসা থেকে নগদ ৩০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে গেছে।
১৯:৩৯ ২৮ মে ২০২২
শিরীন আবু আকলেকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে : ফিলিস্তিন
ফিলিস্তিনের একটি তদন্ত রিপোর্টে বলা হচ্ছে যে আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েলের একজন সেনা সদস্য। তদন্তের ফলাফল ঘোষণা করে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, "হত্যা করার উদ্দেশ্যে দখলদার বাহিনী গুলি করেছে।"
১৯:২০ ২৮ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   726  
-   727  
-   728  
-   729  
-   730  
-   731  
-   732      
- পরবর্তী >    
- শেষ >>    








































