রাজনগরে নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
রাজনগরের ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফজল মিয়া (৭৫) মঙ্গলবার দুপুরে গ্রামের এক বাড়িতে শিরনী খেতে যান। তাকে খুঁজে পাচ্ছিলেন না বাড়ির লোকজন। বুধবার সকালে স্থানীয় মুনিয়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে।
১৪:৩৫ ২৫ মে ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ।
১৩:৫৯ ২৫ মে ২০২২
মৌলভীবাজারে ডিবিএল ব্যাংকের গ্রাহক সমাবেশ
আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ ও আদায় মেলা উপলক্ষে মৌলভীবাজারে গ্রাহক সমাবেশ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক মৌলভীবাজার শাখা। সমাবেশে ব্যাংকের ই-একাউন্ট, মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড পরিচয় করিয়ে দেয়া হয় স্থানীয় গ্রাহকদের কাছে।
১৩:৫৫ ২৫ মে ২০২২
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি : পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য জরুরিভাবে সর্তকতামূলক নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
১৩:৩২ ২৫ মে ২০২২
আজ জাতীয় কবি নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী
বাংলা কবিতার বিদ্রোহী ও গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) অবিভক্ত বাংলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাক নাম ‘দুখু মিয়া’। বাবা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।
১৩:১৩ ২৫ মে ২০২২
রাজনগরে জনশুমারি বিষয়ক অবহিতকরণ সভা
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
১২:৫৯ ২৫ মে ২০২২
টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৯ শিশুসহ নিহত ২১
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষকসহ আরও ২ জন নিহত হয়েছেন। প্রাথমিক ভাবে ১৫ জন নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২১ জনে।
১২:১৮ ২৫ মে ২০২২
কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
১২:০০ ২৫ মে ২০২২
কুবির ৫৮ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ৫৮ জন মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
২১:৪৬ ২৪ মে ২০২২
প্রথমবারের মতো বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রাজনৈতিক সংলাপ
আগামী ২৮ জুন প্রথমবারের মতো বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রাজনৈতিক সংলাপ হবে। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইইউ’র পক্ষে নেতৃত্ব দেবেন ডেপুটি সেক্রেটারি-জেনারেল এনরিকে মোরা। তবে এর আগে নিরাপত্তা সংলাপ করতে চায় ইইউ। এই উদ্যোগে আপত্তি নেই বাংলাদেশেরও।
২১:৪১ ২৪ মে ২০২২
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৪ লক্ষ টাকা জরিমানা
জাফলংকে ইসিএ এলাকা ঘোষণার পরও অবৈধভাবে বালু পাথর উত্তোলন থামছে না। টাস্কফোর্সের কিংবা মোবাইল কোর্টের অভিযান কিছুদিন পর পর হলেও অবৈধভাবে বালু উত্তোলন থামেনি।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সহকারী কমিশনার ভূমি গোয়াইনঘাট মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৬টি যন্ত্রচালিত নৌকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে পুলিশ বিজিবি ফোর্স উপস্থিত ছিল।
২০:৫৮ ২৪ মে ২০২২
সিলেটের বন্যা পরিস্থিতি: পানি কমলেও বেড়েছে জনসাধারণের দুর্ভোগ
আরো একধাপ উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির । এখন বিপদসীমার নিচে অবস্থান করছে প্রায় সবকটি নদীর পানি । সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন নদ-নদীর পানি আগের থেকে অনেকটাই কমে গেছে। তবে পানি কমলেও বেড়েই চলছে জনসাধারণের দুর্ভোগ । পানি কমার সাথে সাথে বানভাসি এলাকার বাসিন্দারা পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন।
২০:৩৪ ২৪ মে ২০২২
শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে অসুস্থ ভুবন চিল উদ্বার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অসুস্থ ভুবন চিল উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার (২৪মে) দুপুরে শহরতলীর সদর ইউনিয়নের সবুজবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় বাঁশঝাড়ের নীচ থেকে ভুবনচিলটিকে উদ্ধার করে স্থানীয়রা।
১৮:৫২ ২৪ মে ২০২২
সাংবাদিক মঞ্জুর ওপর হামলায় সিলেট প্রেসক্লাবের নিন্দা
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মো. মঈন উদ্দিন মনজু’র ওপর হামলার ঘটনায় সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
১৮:৪৮ ২৪ মে ২০২২
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়
মঙ্গলবার (২৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ আহত হয়েছেন অনেক নেতাকর্মী।
১৮:৩৬ ২৪ মে ২০২২
কুলাউড়ায় উপজেলা শুমারি, জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কুলাউড়া উপজেলা শুমারি, জরিপ কমিটির অবহিতকরণ সভা সোমবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল আহমদ নিয়াজীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক নন্দিনী দেব। সভায় জুন মাসের ১৫-২১ পর্যন্ত দেশব্যাপী পরিচালিত জনশুমারি ও গৃহগণনা কুলাউড়া উপজেলায় সুষ্ট ও নির্ভুলভাবে সম্পন্নের জন্য বিভিন্ন ইউনিয়নে মাইকিং, বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রচারনাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সর্বমহলের সহযোগিতার আহŸান জানানো হয়।
১৮:৩৩ ২৪ মে ২০২২
কুলাউড়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণির) পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
১৮:২৪ ২৪ মে ২০২২
সিলেটে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: সাংবাদিক আহত
সিলেট নগরীতে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক মঈন উদ্দিন মনজু গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে নগরীর চৌহাট্টা সংলগ্ন আলিয়া মাদরাসা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মনজুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
১৭:১২ ২৪ মে ২০২২
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সিলেটে
সিলেট ঘুরে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সোমবার বেলা ১টায় হেলিকপ্টারযোগে এসে তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট গ্রাউন্ডস-২ ঘুরে দেখেন। এসময় চায়ের সবুজ সাম্রাজ্যে গড়ে উঠা মাঠের সৌন্দর্য দেখে তিনি তাঁর মুগ্ধতার কথা জানান।
১৭:০৭ ২৪ মে ২০২২
স্বপ্নের পদ্মা সেতু খুলবে ২৫ জুন
পদ্মা নদীর বুকে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালের ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।
১৬:৪৭ ২৪ মে ২০২২
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুই পদে ৮৭ জন প্রত্যাশী পদপ্রার্থীরা নেতাদের দ্বারে দ্বারে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৮৭ জন পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের কাছে জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম। প্রায় ৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে। এ নিয়ে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নেতাকর্মীদের মাঝে।
২০:৪৪ ২৩ মে ২০২২
মৌলভীবাজার পৌরসভার ইতিহাস প্রকাশে তথ্যাদি আহ্বান
মৌলভীবাজার পৌরসভার ইতিহাস প্রকাশের অন্য তথ্যাদি আহ্বান করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।মৌলভীবাজার পৌর এলাকাবাসীকে আগামী ৩০ জুলাই, ২০২২ তারিখের মধ্যে এ বিষয়ে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি।
২০:২৮ ২৩ মে ২০২২
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কারের জন্য ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান মনোনীত
বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য ৭ জন ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।
২০:০০ ২৩ মে ২০২২
দক্ষিণাঞ্চলের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করা হবে: নৌ প্রতিমন্ত্রী
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণসহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটাতে সারাদেশে ১১ টি ড্রেজিং বেইজ করার কার্যক্রমও চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের নদীপথ সচল ও নিরাপদ রাখার জন্য বরিশালেও ড্রেজার বেইজ নির্মাণ করা হয়েছে। এখানে ড্রেজার সংরক্ষণ থাকবে। কোথায় নাব্যতা দেখা দিলে তাৎক্ষণিক ড্রেজিং করা হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের নদীগুলোকে দূষণ ও দখল মুক্ত করা হবে।
১৯:৪৯ ২৩ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   729  
-   730  
-   731  
-   732  
-   733  
-   734  
-   735      
- পরবর্তী >    
- শেষ >>    






































