করগাঁও ইউনিয়নের বাজেট ঘোষণা
বাজেটে ২০২২-২০২৩ অর্থ-বছরের সম্ভাব্য আয় হিসেবে ১ কোটি ৭২ লক্ষ ৬২ হাজার ৪০২ টাকা ও সম্ভাব্য ব্যয় হিসেবে ১ কোটি ৬৯ লক্ষ ৩১ হাজার ৬ শত ১৭ টাকা এবং উদ্ধৃত্ত হিসেবে ৩ লক্ষ ৩০ হাজার ৭ শত ৮৫ টাকা ধরা হয়েছে।
২২:২৬ ১৯ মে ২০২২
সীমান্ত অপরাধ রুখতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ তৎপরতা
সীমান্ত ঘেঁষা জেলা মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলার কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বাজারে সীমান্ত অপরাধ অস্ত্র, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ টেকাতে কুলাউড়া থানার উদ্যোগে বিশেষ বিট পুলিশিংয়ের আয়োজন করা হয়।
২১:০৩ ১৯ মে ২০২২
ডলার সংকটে জ্বালানি তেল আমদানি ব্যাহত
ডলার সংকটে পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির জন্য জ্বালানি তেল আমদানির ঋণপত্র খুলতে রাজি হচ্ছে না সরকারি -বেসরকারি ব্যাংকগুলো। আর এলসি খুললেও সময়মতো ডলারে দাম পরিশোধে দেরি হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে সামগ্রিক আমদানি প্রক্রিয়া।
খোদ বিপিসি চেয়ারম্যানও স্বীকার করলেন, অবস্থা এমন থাকলে জ্বালানি তেল আমদানিতে সংকট দেখা দিতে পারে।
১৯:৩৯ ১৯ মে ২০২২
আজ চা-শ্রমিক দিবস : শতবর্ষেও স্বীকৃতি পায়নি শ্রমিকরা
আজ ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক দিবস। ১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজ জন্মস্থানে ফেরার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে চা শ্রমিকদের হত্যা করা হয়। এরপর থেকে এই দিনটি ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন চা-শ্রমিকরা।
১৯:২৯ ১৯ মে ২০২২
বিদ্যুতের দাম ৫৮% বাড়ানোর সুপারিশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি এক গণশুনানিতে বিদ্যুতের দাম ৫৮% বাড়ানোর প্রস্তাব করেছে। এর আগে বিদ্যুতের পাইকারি দাম ৬৫.৫৬% বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। যদিও শুনানিতে এই দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেছে ক্যাব ও ব্যবসায়ী নেতারা। বুধবার (১৮ মে) এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
১৯:২৪ ১৯ মে ২০২২
কমলগঞ্জে ১৬ লিটার চোলাই মদসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ লিটার চোলাই ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ সাধন বাগতী (৪০) ও খোকন বাগতী (২৮) নামে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সোয়া ৫টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা থেকে তাদের আটক করা হয়।
১৯:১৫ ১৯ মে ২০২২
স্বপ্ন দেখিয়ে ড্র হয়ে গেলো চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রামের টেস্টে পঞ্চম দিনের শুরুতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু দিকভেলা-চান্দিমালের প্রতিরোধে সেই স্বপ্ন ধূলিস্বাৎ হয়ে যায়। অবশেষে দুদলের সমর্থনে ম্যাচটি ড্র বলে ঘোষণা করা হয়।
১৯:০৯ ১৯ মে ২০২২
সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি
সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। সুরমার পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমা, অমলসীদে কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। বিশুদ্ধ পানির অভাব শুরু হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, তারা ৫ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে। আরও ৫ লাখ ট্যাবলেট প্রয়োজন।
১৮:৪৬ ১৯ মে ২০২২
সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত
সুনামগঞ্জের তাহিরপুরে বাদামক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন।
১৫:৫৪ ১৯ মে ২০২২
‘আবদুল গাফফার চৌধুরীর লেখনী আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে’
বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
১৫:৩৬ ১৯ মে ২০২২
আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫:১৫ ১৯ মে ২০২২
এক বছরেও সম্পন্ন হয়নি পুনঃসংস্কার, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ
সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়ক। সড়কের বিভিন্ন স্থানে পুনঃসংস্কার কাজের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে রাস্তার কার্পেটিং তুলে রাখা হয়। ফলে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের সন্নিকটে রেলগেট এলাকায় প্রায় দু’হাজার গজ রাস্তা দেবে যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে কাঁদা জমে গাড়ি আটকে পড়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই স্থানে প্রতিনিয়ত যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হচ্ছে।
১৪:৪৯ ১৯ মে ২০২২
আবদুল গাফফার চৌধুরী আর নেই
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় আনুমানিক সকাল ৭টায় যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৪:১৭ ১৯ মে ২০২২
সিলেট ও রংপুরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে
দেশের উত্তর (রংপুর অঞ্চল) ও উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এসব অঞ্চলে বৃহস্পতিবারও (১৯ মে) এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
১৪:০৩ ১৯ মে ২০২২
প্রাথমিকের প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষক-খুনি-সমাজসেবী
রাজধানীর বিভিন্ন স্থান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা পেশায় শিক্ষক, কম্পিউটার অপারেটর, সমাজসেবী এবং চতুর্থ জন একটি হত্যা মামলার আসামি বলে জানায় র্যাব। এই চার জন নানা সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এবং সমাধান দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিত।
১৩:৪৫ ১৯ মে ২০২২
যুদ্ধাপরাধ : মৌলভীবাজারের আজিজসহ ৩ জনের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আব্দুল আজিজসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- আব্দুল মান্নান ও আব্দুল মতিন। এর মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার
১২:৫৯ ১৯ মে ২০২২
তাহিরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ২৫ মে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে এ সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি করকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
১২:৫৫ ১৯ মে ২০২২
রাজনগরে ৪২ জন পেলেন চিকিৎসা সহায়তার ২১ লাখ টাকার চেক
অসহায়, অসচ্ছলতার কারণে দূরারোগ্যে ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্তদের বেশিরভাগ মানুষ চিকিৎসার খরচ ব্যবস্থা করতে পারেন না। এসব রোগীর চিকিৎসায় সহায়তা করছে সরকারের সমাজসেবা অধিদপ্তর।
১২:৩১ ১৯ মে ২০২২
বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবে ত্রাণসহ সবধরনের সহযোগিতা দেয়া হবে
আকস্মিক বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবের জন্য সরকারের পক্ষ হতে ত্রাণসহ সবধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আজ সিলেটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা জানান।
২১:২৪ ১৮ মে ২০২২
‘খালেদা জিয়াকে পদ্মা সেতুতে তুলে নদীতে ফেলে দেওয়া উচিত’
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে। কারণ স্প্যানগুলো যখন বসানো হচ্ছিল, সেটা তার কাছে জোড়াতালি মনে হয়েছিল। বলেছিলেন, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে, ওখানে চড়া যাবে না। চড়লে ভেঙে পড়বে। তার সঙ্গে তার কিছু দোসরও (এভাবে বলেছিল)। তাদের কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে পদ্মায় ফেলে দেওয়া উচিত।
২১:১৫ ১৮ মে ২০২২
রাজনগরে ১২০০ লিটার সয়াবিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মজুত করা ১২০০ লিটার সয়াবিন জব্দ করা হয়েছে। পরে এসব সয়াবিন পূর্বের প্রকৃত বাজার মূল্যে বিক্রয় করা হয়েছে। এ ঘটনায় মজুতদার ব্যাবসায়কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজনগরের মুন্সিবাজারের লতিফি এন্টারপ্রাইজকে এই জরিমানা করা হয়।
২০:৪৬ ১৮ মে ২০২২
কুলাউড়ায় গ্রামবাসীর আতঙ্ক বালুদস্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের লুতফুন বেগম। এগারো বছর বয়সি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়ির পাশে নদীতে বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলো ছেলে মারজান। আর বাড়ি ফেরেনি। বালুমহালের ড্রেজার মেশিন দিয়ে খনন করা গর্তে পরে মারা যায় শিশু মারজান। এরপর আর স্বামীর বাড়ি ফিরতে পারেন নি লুতফুন বেগম।
২০:৩১ ১৮ মে ২০২২
দুর্ভোগ কাটছে না পানিবন্দি সিলেটবাসীর
কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদীগুলো এখন পানিতে টুইটম্বুর। সুরমা-কুশিয়ারায় পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে। সদর উপজেলার পাশাপাশি সীমান্তবর্তী গোয়াইঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। এসব এলাকায় পানিবন্দি রয়েছে কয়েক লক্ষাধিক মানুষ।
২০:২০ ১৮ মে ২০২২
কমলগঞ্জে আনসার ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২০:০৯ ১৮ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   732  
-   733  
-   734  
-   735  
-   736  
-   737  
-   738      
- পরবর্তী >    
- শেষ >>    








































