হারিয়ে গিয়েছিল ময়ূর
ময়ুর আমাদের দেশের নিজস্ব পাখি। পাহাড়ি অঞ্চল সহ শালবনে বিশেষ করে ভাওয়াল ও মধুপুরের গড়ে এবং বরেন্দ্রভূমি সহ দিনাজপুরের শালবনে ছিল ময়ুরের বিচরণ। নান্দনিক সৌন্দর্যের মহিমান্বিত এ নজরকাড়া পাখিটির চঞ্চল চটুলতা মানুষের হৃদয় ছুয়ে যায় নিমিষেই। বাংলা সাহিত্যের পরেতে পরতে, নাটক, গান কবিতা ও দৈনন্দিন জীবনরসের সর্বত্র ময়ুরের সগর্ব উপস্থিতি। ময়ূরাক্ষী, ময়ূরের নীল-সবুজ-সাদা রঙের বৈচিত্র্যময় পালক, ময়ূরের নাচ, ময়ূরের পেখম ইত্যাদি আমাদের অতি পরিচিত ও সুবিদিত।
২০:০০ ১৮ মে ২০২২
গরু-ছাগলের মাংসে মিললো যক্ষ্মার জীবাণু
আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যতালিকায় জনপ্রিয় গরু ও ছাগলের মাংস। সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটানোয় এই দুই প্রাণীর মাংসের রয়েছে বেশ ভালো ভূমিকা। তবে এতেই হতে পারে শাপে বর! সম্প্রতি বাজারে বিক্রয়কৃত গরু-ছাগলের মাংসে যক্ষ্মার জীবাণুর উপস্থিতি শনাক্ত হয়েছে। শতকরা ৩ ভাগ গরু ও ১৫ ভাগ ছাগলের মাংসে যক্ষার জীবাণু পাওয়া গেছে।
১৯:৪৯ ১৮ মে ২০২২
কমলগঞ্জে পাতি উত্তোলনকালে নারী চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের বাঘিছড়া এলাকার নারী শ্রমিক বুদুনি মুন্ডা। বয়স ৫৮ বছর। বৃষ্টির সময়ে চা বাগানের সেকশনে পাতি উত্তোলনকালে পা পিছলে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে চা বাগান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার দুপুর সোয়া একটায় কানিহাটি চা বাগানের ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। তবে নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে বলে শ্রমিকদের অভিযোগ রয়েছে।
১৯:৪১ ১৮ মে ২০২২
মুক্তিযোদ্ধাদের জঙ্গির সাথে তুলনা, এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা
ইউটিউব চ্যানেল ফেস দ্য পিপলের এক টক-শোতে বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করায় ধর্মীয় বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক সাইফুর সাগরকেও মামলায় আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন শাহবাগ থানায় এ আবেদন করেন।
১৯:৩১ ১৮ মে ২০২২
রাজনগরে শতাধিক টন কাঁচাধানে গজিয়ে গেছে চারা
রাজনগরের আমিরপুর গ্রামের কৃষক দেলোয়ার মিয়া এ বছর ৩০ বিঘা জমিতে বোরোধান চাষ করেছিলেন। ফলন বাম্পার হওয়ায় স্বপ্ন দেখেছিলেন ভালো লাভ পাওয়ার। কিন্তু ধান কেটে মাড়াই দিয়ে বিপাকে পড়েছেন তিনি। শুকাতে না পারায় তার ১০০ মণ ভেজা ধানে গজিয়ে গেছে চারা। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। একই কারণে ওই এলাকার সেকুল মিয়ার ১৫০ মণ ধান নষ্ট হয়েছে। শুকাতে না পারায় এভাবে পুরো উপজেলায় শতাধিক টন ধানে চারা গাজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক কৃষক।
১৯:২৪ ১৮ মে ২০২২
সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর : বাণিজ্যমন্ত্রী
সয়াবিনের বিকল্প হিসেবে রাইস ব্র্যান ও সরিষার উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে এখন রাইস ব্র্যান ৫০ থেকে ৬০ হাজার টন উৎপাদন হয়। এটিকে সাত লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। সেটি করতে পারলে মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করা সম্ভব হবে।
১৯:১৩ ১৮ মে ২০২২
মৌলভীবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ৭৪ হাজার টাকা জরিমানা
ভোজ্য তেল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে। এই লক্ষে আজ বুধবার (১৮ মে ২০২২) তারিখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজারসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে র্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।
১৯:১০ ১৮ মে ২০২২
জয়ের স্বপ্নে চতুর্থ দিন মাঠ ছাড়লো টাইগাররা
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে একটু পিছিয়ে থাকলেও পরের তিন দিনে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে বাংলাদেশই। আর নিজেদের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নেয়ার পর চতুর্থ দিন শেষে লঙ্কানদের দুই ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে এখন জয়ের স্বপ্নই দেখছেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
১৮:৫৯ ১৮ মে ২০২২
চারজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি প্রদান
বিভিন্ন দপ্তরে কর্মরত ৪ জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
১৮:৫৬ ১৮ মে ২০২২
সিলেটে বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিয়ে গেছে
টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একটি বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় জৈন্তাপুর,কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার দক্ষিন সুরমাসহ সিলেট নগরীর কয়েকটি এলাকার বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিতে গেছে।ফলে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার (১৭ মে) আনুমানিক দুপুর ২টার দিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে।
১৭:৫০ ১৮ মে ২০২২
সিলেটে ভারী বৃষ্টিপাতের আশংকা, বাড়বে ভোগান্তি
টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে এবার বন্যার পানিতে তলিয়েছে সিলেট নগরী। নগরীর বাসা-বাড়ি থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। বুধবার (১৮ মে) সকাল থেকে নগরীর আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে সংলগ্ন রাস্তাঘাটও তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নগরবাসী।
১৭:২৫ ১৮ মে ২০২২
সিলেট নগরীর বাসাবাড়িতেও বন্যার ঢেউ
টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে এবার বন্যার পানিতে তলিয়েছে সিলেট নগরী। নগরীর বাসা-বাড়ি থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীবাসী।
২২:০৯ ১৭ মে ২০২২
রাজনৈতিক দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে: ডা. জাফরুল্লাহ
'রাজনৈতিক দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে৷ এখানকার রাজনৈতিক দলগুলোর অবস্থা শ্রীলঙ্কার মত হবে৷ তাদের কপালে দুঃখ আছে।' ডা. জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকারে বড় কোনো রাজনৈতিক দলের কেউই এখনো সাড়া দেয়নি৷ উল্টো তারা এই প্রস্তাবের সমালোচনা করছেন। তবে জাফরুল্লাহর কথা, কেউ সাড়া না দিলে তার কিছু করার নেই।
২১:৫৪ ১৭ মে ২০২২
দেশের খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১০২ টাকা
ঢাকার খোলাবাজারে সোমবার (১৬ মে) মার্কিন ডলারের বিনিময়মূল্য ৯৮ টাকা হওয়ার পরেই ধারণা করা হচ্ছিল, সেটি অল্প সময়ের মধ্যেই শতক হাঁকাবে। সেই ধারণাকে সত্যি প্রমাণ করে পরদিনই রাজধানীর খোলা বাজারে মার্কিন ডলারের দাম ৪ টাকা বেড়ে ১০২ টাকা হয়েছে।
২১:০১ ১৭ মে ২০২২
জাতি চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক : ওবায়দুল কাদের
সারা জাতিই চায় পদ্মার সেতু শেখ হাসিনার নামে হোক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন হবে বলে জানান।
২০:০০ ১৭ মে ২০২২
সিলেটে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২
সিলেট নগরীর জেলরোড এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯:৪১ ১৭ মে ২০২২
পদ্মা সেতু পারপারের টোল: বড় বাস ২৪০০, মাইক্রোবাস ১৩০০, কার ৭৫০ টাকা
উদ্বোধনের অপেক্ষায় থাকা বাংলাদেশের আর্থিক সক্ষমতার মূর্ত প্রতীক পদ্মা সেতু পারাপারের জন্য টোল হার নির্ধারণ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেশের সবচেয়ে বড় এই সেতুটিতে বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে।
১৯:২৮ ১৭ মে ২০২২
শ্রীলঙ্কায় মাত্র একদিনের পেট্রোল মজুত আছে : নতুন প্রধানমন্ত্রীর ঘোষণা
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বলেছেন, দেশটিতে পেট্রোলের যে মজুত আছে তাতে আর মাত্র এক দিন চলবে। দক্ষিণ এশিয়ার এই দেশটি তার ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটে ভুগছে।
১৯:১৫ ১৭ মে ২০২২
ঠাকুরগাঁওয়ে ভবন ভেঙ্গে মাটি খননের সময় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
ঠাকুরগাঁও জেলার শহরের আশ্রমপাড়ার একটি নির্মানাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়াস্ত্র ও এক বাক্স গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গরবার (১৭ মে) বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এ ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সাথে একবক্স গুলিও উদ্ধার করা হয়েছে।
১৮:৫৭ ১৭ মে ২০২২
কৃষি গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালা
কৃষির আঞ্চলিক গবেষণা, সম্প্রসারণ, পর্যালোচনা ও কর্মসূচি প্রনয়নে দুদিনব্যাপী সিলেট অঞ্চলের কর্মশালা শুরু হয়েছে মৌলভীবাজারে। বার্ষিক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করার পাশাপাশি বিগত দিনে কি কি উদ্ভাবন করা হয়েছে এবং সামনের দিনগুলোতে কৃষির অগ্রসরতায় কি কি করা হবে সে বিষয় গুলো স্থান পাবে কর্মশালায়।
১৮:৫০ ১৭ মে ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মৌলভীবাজারে যুবলীগের লুঙ্গি-শাড়ি বিতরণ
বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ৫০০ জন সুবিধা বঞ্চিত গরীব-দুস্থ মানুষের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
১৮:৪১ ১৭ মে ২০২২
১৭ মে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের অগ্নিবীণার প্রত্যাবর্তন দিবস : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, আজ থেকে ৪১ বছর আগে ১৯৮১ সালের ১৭ মে ব্যক্তি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনই ছিলো না, ছিলো মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের অগ্নিবীণা ও উন্নয়ন-প্রগতির প্রত্যাবর্তন।
১৮:৩২ ১৭ মে ২০২২
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কমলগঞ্জে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭মে) দুপুর ১টায় পৌর মেয়রের বাসভবনের সামনে ২ শতাধিক অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৮:১৯ ১৭ মে ২০২২
কমলগঞ্জে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামি আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে কাটা পরে অজ্ঞাত এই নারীর মৃত্যু হয়।
১৮:১৩ ১৭ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   733  
-   734  
-   735  
-   736  
-   737  
-   738  
-   739      
- পরবর্তী >    
- শেষ >>    








































