ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বড়লেখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিমাণে কম দেওয়াসহ নানা অভিযোগে আট ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
২১:১৮ ১৮ এপ্রিল ২০২২
ইউক্রেন যুদ্ধের সুযোগে সাবেক নেতার মৃত্যুর প্রতিশোধ নেবে আইএস
ইসলামিক স্টেট গ্রুপ রোববার তাদের সাবেক নেতার মৃত্যুর ‘প্রতিশোধ’ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং ইউরোপে হামলা চালাতে ইউক্রেন যুদ্ধের সুযোগ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২১:০৫ ১৮ এপ্রিল ২০২২
প্রথমবারের মতো ওয়েব সিরিজে স্ত্রীর বিপরীতে মোশাররফ করিম
মোশাররফ করিম অভিনীত হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘‘দৌড়’’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তার সহধর্মিনী রোবেনা রেজা।
২০:৫৮ ১৮ এপ্রিল ২০২২
১৫ টাকা বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী
রাজশাহীতে ৭৫০ টাকা দিয়ে কেনা জুতার দাম বিকাশ পেমেন্টে ৭৬৫ টাকা নেওয়ায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এই জরিমানা করেন।
২০:৫২ ১৮ এপ্রিল ২০২২
সাত দিনের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে
নতুন আইনের আলোকে আগামী সাত দিনের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
২০:৩৬ ১৮ এপ্রিল ২০২২
এবার নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা
ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার হাওরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নেত্রকোনার হাওরাঞ্চলের বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক। এ অবস্থায় কৃষকরা কাঁচা ও আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন।
২০:৩০ ১৮ এপ্রিল ২০২২
ঈদে আত্মীয়ের বাসায় স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ
ঈদে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
২০:১৫ ১৮ এপ্রিল ২০২২
দেশে ২০৫০ সালে করোনার থেকেও দ্বিগুণ মৃত্যু হবে অতিরিক্ত এন্টিবায়োটিকে
চলমান করোনাভাইরাস পরিস্থিতির চেয়ে ২০৫০ সালে দেশ বেশি সংকটে পড়বে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। এ মন্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদের। তিনি বলেছেন, মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে ২০৫০ সালে দেশে করোনাভাইরাসে মৃত্যুর চেয়ে দ্বিগুণ সংখ্যক মানুষ মারা যেতে পারে।
১৮:৪৩ ১৮ এপ্রিল ২০২২
আত্মহত্যা নয়, লড়াই করুন, পাশে আছি
এই যে দেখেন কয়েকদিন আগে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী সোহাগ খন্দকার। আত্মহত্যার আট ঘন্টা আগে স্ট্যাটাসে সে লিখেছে, ‘ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর দোহাই মাফ করে দেবেন; জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না; একটা মানুষ যখন আর জীবনের কাছে যখন যখন হেরে যায় তখন আর করার কিছু থাকে না।’
১৭:৩২ ১৮ এপ্রিল ২০২২
শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ
মন্ত্রিসভার সদস্যদের গণপদত্যাগের পর শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভার নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে। আগের মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে কেবল প্রেসিডেন্টের ভাই ও শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসে নতুন মন্ত্রিসভায় স্থান ধরে রেখেছেন।
১৫:৪৬ ১৮ এপ্রিল ২০২২
৭ দফা দাবিতে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্যভাড়ার তালিকা প্রদান, ব্যাটারি চালিত রিকশা ভ্যান উচ্ছেদ বন্ধসহ রিকশা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ, স্থায়ী স্ট্যান্ড প্রদান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে স্বল্পমূল্যে রেশনিং চালুসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।
১৫:২৯ ১৮ এপ্রিল ২০২২
আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে আপনাদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই।
১৪:৪৭ ১৮ এপ্রিল ২০২২
শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন ও শরিফুল
ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের দুই সেরা পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। আগামী ১৫ মে থেকে শুরু হতে যাচ্ছে এই সিরিজ।
১৪:৩১ ১৮ এপ্রিল ২০২২
রায়হান হত্যা : ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হলো।
১৪:১৩ ১৮ এপ্রিল ২০২২
ইফতারে রাখুন স্বাস্থ্যকর তরমুজের শরবত
গ্রীষ্মকালে যেসব ফল আমাদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে তার মধ্যে তরমুজ একটি উল্লেখযোগ্য ফল। এছাড়া এবার গরমের মধ্যে চলছে রোজা। সারাদিন রোজা শেষে ইফতারে এক টুকরো তরমুজ কিংবা এক গ্লাস তরমুজের শরবত খেলে প্রাণ তো জুড়াবেই, সেইসঙ্গে শরীরে পৌঁছাবে প্রয়োজনীয় অনেক পুষ্টি।
১৩:৪১ ১৮ এপ্রিল ২০২২
বক্স অফিসে কেজিএফ: চ্যাপ্টার ২ এর ঝড়
ভারতের বিখ্যাত সুপারস্টার যশ। কন্নড় সিনেমার এই তারকাকে নিয়ে গুঞ্জন এখন বিশ্বজুড়ে। তার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পায় গত ১৪ এপ্রিল । মাত্র চারদিনেই এই সিনেমা ৫০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে গেছে!
১৩:১৮ ১৮ এপ্রিল ২০২২
মে থেকে শাহজালালে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করবে
প্রায় ৪ মাস পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
১৩:১১ ১৮ এপ্রিল ২০২২
পর্তুগালে সিআরসিআইপিটি-র আয়োজনে ইফতার মাহফিল
সিআরসিআইপিটি (CRCIPT) পর্তুগাল বাংলা প্রেসক্লাব ও কমিউনিটি ব্যক্তিত্বদের সম্মানে স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে।
১২:৫২ ১৮ এপ্রিল ২০২২
ভারতে এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত বাড়ল ৯০ শতাংশ
প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গত একদিনে এর ব্যতিক্রমী চিত্র দেখা দিয়েছে। দেশটিতে এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ বেড়েছে।
১২:৫২ ১৮ এপ্রিল ২০২২
আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত বেড়ে ৪৭
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। গত ১৬ এপ্রিল (শনিবার) এই ঘটনা ঘটে। এই তথ্য আফগান কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১২:৪২ ১৮ এপ্রিল ২০২২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : ইংরেজি
আগামী ২২ এপ্রিল থেকে ৩ পর্যায়ে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। ২০ মে দ্বিতীয় পর্যায়ের এবং ৩ জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২:২৬ ১৮ এপ্রিল ২০২২
সুনামগঞ্জে হাওরে ঢুকছে পানি, ৩০০ হেক্টর ধান তলিয়ে যাওয়ার শঙ্কা
সুনামগঞ্জের দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় হাওরে পানি ঢোকা শুরু করে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
১২:০৩ ১৮ এপ্রিল ২০২২
ভিসা থাকলেও চাতলাপুর সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারছেন না যাত্রীরা
করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। গত ১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত শুরু করলেও ভারতীয় ভিসা নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে কোনো যাত্রী ভারতে যেতে পারছেন না। অন্যদিকে ভারতের কৈলাশহরের মনু স্থল অভিবাসন কেন্দ্রে প্রতিদিন বাংলাদেশী ভিসাধারী যাত্রীরা অপেক্ষা করলেও চাতলাপুর অভিবাসন কেন্দ্র তাদের গ্রহণ করছে না।
২৩:৫৪ ১৭ এপ্রিল ২০২২
মাভাবিপ্রবিতে পালিত হলো মুজিবনগর দিবস
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ। এই সময় তারা ক্যাম্পাস্থ বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্প স্তবক অপর্ন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
২৩:১৪ ১৭ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   732  
-   733  
-   734  
-   735  
-   736  
-   737  
-   738      
- পরবর্তী >    
- শেষ >>    
















































