শ্রীমঙ্গলে ৫ম বারের মত ডিম দিল অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি অজগর ৫ম বারের মতো ডিম দিয়েছে । আনুমানিক ১২ থেকে ১৩ বছর বয়সী অজগরটি রোববার (২২মে) সন্ধ্যা থেকে ডিম পাড়া শুরু করে।
১৯:৩২ ২৩ মে ২০২২
দেশের সবচেয়ে দরিদ্র যে এলাকা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস প্রকাশিত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্রে বলা হচ্ছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা দেশটির সবচেয়ে দরিদ্র এলাকা। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'পভার্টি অ্যান্ড আন্ডারনিউট্রিশন ম্যাপস বেজড অন স্মল এরিয়া এস্টিমেশন টেকনিক' শীর্ষক এক সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয়।
১৯:১৯ ২৩ মে ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে চান : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে চান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
১৮:৫৩ ২৩ মে ২০২২
নবাগত ইউএনও’র সাথে সনাক শ্রীমঙ্গল নেতৃবৃন্দের মতবিনিময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ও সহকারী কমিশনার (ভূমি) স›দ্বীপ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সনাক শ্রীমঙ্গল নেতৃবৃন্দ। রোববার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশ টিআইবি’র সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলে পুণর্গঠিত কমিটির সভাপতি শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের নেতৃত্বে।
১৮:৪৭ ২৩ মে ২০২২
সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাহ্যিক নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার প্রটোকল দ্রত করা অপরিহার্য। সাইবার নিরাপত্তা সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক।
১৮:৪১ ২৩ মে ২০২২
বড়লেখার জাহাঙ্গীর হোসাইন জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড
বড়লেখায় ভূমি সেবাসহ সার্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে আয়োজিত এক সভায় তার হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৮:৪০ ২৩ মে ২০২২
সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ
সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু দুর্ভোগ বাড়ছে। আশ্রয় কেন্দ্রের লোকজন বাড়ি ফেরার অপেক্ষায়। আকাশে দু’দিন ধরে কিছুটা রোদের দেখা মিলছে। বন্যার্তদের মধ্যে ফিরেছে স্বস্তি। এভাবে আরো কয়েকদিন বর্ষণ না হলে বন্যামুক্ত হবে সুনামগঞ্জ।
১৮:২৪ ২৩ মে ২০২২
বন্যার প্রভাবে ঝুঁকিতে ১৫ লাখের বেশি শিশু: ইউনিসেফ
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঁচটি জেলায় ভয়াবহ বন্যার প্রভাবে ১৫ লাখের বেশি শিশুর নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা ঝুঁকিতে আছে বলে মনে করে ইউনিসেফ। যেকোনও জরুরি পরিস্থিতিতে শিশুরা সবচেয়ে অসহায়। ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর জরুরি নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপদ পানির প্রয়োজনে সাড়া দিতে ইউনিসেফ সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করছে।
সোমবার (২৩ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
১৭:৫০ ২৩ মে ২০২২
ফের বাড়লো ডলারের দাম
বাংলাদেশ ব্যাংক আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে। সোমবার (২৩ মে) প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংকগুলোকে ৮৮ টাকায় আমদানি বিল আদায়ের সুযোগ দিয়েছে। এর আগে গত ১৬ মে ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।
যদিও অনেক ব্যাংক ১০০ টাকা দরে প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করছে ও রফতানি বিল নগদায়ন করছে।
১৭:৪০ ২৩ মে ২০২২
টানা ১০ দিন বুবলীকে থাকতে হচ্ছে বরিশালে
শাকিব-মোড়ক থেকে বেরিয়ে বুবলী ছুটছেন বাতাসের বেগে। ক্যারিয়ার উড়ছে আকাশের দিকে। প্রেক্ষাগৃহ হয়ে ওয়েব- সবখানে ভাঙছেন নিজেকে। পাচ্ছেন করতালি। সেই মাপে বেড়েছে শুটিং ব্যস্ততাও। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, কক্সবাজার- ভ্রমণ করছেন নিয়মিত।
সেই সূত্রে এবার এই নায়িকাকে থামতে হচ্ছে বরিশালে। সেখানে থাকতে হচ্ছে টানা ১০ দিন।
১৭:৩৫ ২৩ মে ২০২২
তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ: বাইডেন
তাইওয়ান ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীন হামলা করে বসলে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাপানে সফরের দ্বিতীয় দিন সোমবার তাইওয়ান প্রসঙ্গে এসব কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, স্ব-শাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
১৭:২৯ ২৩ মে ২০২২
মুশফিকের টানা দ্বিতীয় সেঞ্চুুরি
চট্টগ্রাম টেস্টের দুর্দান্ত সেঞ্চুরির পর নিজের ছন্দ ধরে রেখেছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তুলে নিলেন সেঞ্চুরি। মুশফিক ও লিটন- দুই সেঞ্চুরিয়ানের জুটি বিপর্যয় থেকে দলকে টেনে তোলেনি, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে নিজেদের ধৈর্য ও মেধায়।
১৭:২৩ ২৩ মে ২০২২
লিটনের সেঞ্চুরিতে পাল্টা আক্রমণে বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের একমাত্র ইনিংসেই সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু অফস্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হয়ে যান ৮৮ রান করে। সেঞ্চুরি মিসের সেই আক্ষেপ মেটাতে একদমই সময় নিলেন না এ উইকেটরক্ষক ব্যাটার।
১৬:০৬ ২৩ মে ২০২২
কমলগঞ্জের বাজারগুলোতে জমে উঠেছে মৌসুমি ফল বিক্রি
মৌলভীবাজারের কমলগঞ্জের হাট বাজারগুলোতে গ্রীষ্মের মৌসুমি ফল বিক্রি জমে উঠেছে। বৈশাখের মাঝামাঝি সময় থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এ ফলগুলো বাজারে পাওয়া যায়। বনাঞ্চল অধ্যুষিত উপজেলা থাকায় এখানে কাঁঠাল, লিচু, আনারস ও আম মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত পাওয়া যায়। বরাবরের মতো এবারেও মৌসুমি ফলের ফলন ও বাজারদর ভালো রয়েছে বলে সংশ্লিষ্ট চাষি ও ব্যবসায়ীরা জানান।
১৫:৩৫ ২৩ মে ২০২২
সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের পটভূমিতে আঞ্চলিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পাঁচটি প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫:১৬ ২৩ মে ২০২২
আত্মসমর্পণের পর কারাগারে প্রদীপের স্ত্রী চুমকি
আত্মসমর্পণ করেছেন টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৪:২৮ ২৩ মে ২০২২
পীরগঞ্জের এসিল্যান্ড ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা
ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হয়েছেন পীরগঞ্জের এসিল্যান্ড কামরুল হাসান সোহাগ।
১৪:১৩ ২৩ মে ২০২২
ছাত্র ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মৌলভীবাজারের শিপন
মৌলভীবাজারের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শিপন বাড়াইক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
১৩:৫১ ২৩ মে ২০২২
বাসের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক নিহত
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস (মৌলভীবাজার- বঃ ১১-০০৬২) মনুমুখ ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল৷ তাৎক্ষণিক একই পথগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো- চঃ ১৫-৪৯৫২) দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ঐ বাসের পেছনে ধাক্কা দেয়।
২২:০৮ ২২ মে ২০২২
সুনামগঞ্জে বন্যায় ৬২ স্কুলে পাঠদান বন্ধ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন নতুন এলাকায় পানি উঠছে। এ পর্যন্ত পানি উঠে যাওয়ায় ৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
এমতাবস্থায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরীসভা অনুষ্ঠিত হয়েছে
২১:১২ ২২ মে ২০২২
সিলেটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভ‚মি সেবা গ্রহণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ১৯ থেকে ২৩ মে উদযাপিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০২২। রোববার সিলেটে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে সেবাবুথসমূহ পরিদর্শন করেন।
২০:৪৫ ২২ মে ২০২২
বড়লেখায় ১৬ পরিবারকে জমির সনদ ও ঘরের চাবি হস্তান্তর
মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ১৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেয়া হয়েছে। ভূমিসেবা সপ্তাহে রোববার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এসব পরিবারগুলোকে জমির সনদ ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।
২০:৩৪ ২২ মে ২০২২
মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
চা শ্রমিকদের মুল্লুক চল বা দেশে চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে এবং ন্যুনতম দৈনিক মজুরী ৫০০টাকা, ভুমি অধিকারসহ তাদের ১০ দফা দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে রোববার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র্রে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে লাল পতাকার মিছিল বের হয় পর্যটন জেলা শহরে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
২০:২৪ ২২ মে ২০২২
মৌলভীবাজারে ভূমি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন
‘ভূমি অফিসে না এসেই ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয়ভাবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান রোববার ভূমি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করেন। এসময় তিনি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভূমি সেবা বুথ পরিদর্শন করেন।
২০:২০ ২২ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   730  
-   731  
-   732  
-   733  
-   734  
-   735  
-   736      
- পরবর্তী >    
- শেষ >>    






































