রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ
জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি বেড়েছে। এই কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও বা যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর থাকে পুলিশ। নির্বাচনের আগে এই ধরনের নাশকতা যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে রাজধানীর মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা সেই নির্দেশনা পেয়েছেন।
২১:২৪ ১৬ মে ২০২২
সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মে) ৬টার দিকে নিখোঁজ হওয়া আছকন্দর আলীর লাশ উদ্ধার করা হয়। বিকেল তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আছকন্দর উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
২১:০০ ১৬ মে ২০২২
ছাগল চুরির অপবাদে গাছে বেঁধে দুই যুবককে নির্যাতন, শরীরে সিগারেটের ছ্যাঁকা
নড়াইলের লোহাগড়ার মটিয়াডাঙ্গা গ্রামে ছাগল চুরির অপবাদ দিয়ে ফরিদ শেখ ও তরিকুল ইসলাম নামের দুই যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর ও সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
২০:৪৮ ১৬ মে ২০২২
হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ৪ জানুয়ারি পর্যন্ত
সৌদি সরকারের নীতি মোতাবেক ২০২২ সনের হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। অন্যথায় নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। সোমবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০:২৩ ১৬ মে ২০২২
ফাইট করতে গিয়া আহত তানজিন তিশা
ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ায় শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী-মডেল তানজিন তিশা। রবিবার (১৫ মে) সেখানকার এক রিসোর্টে একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে ডান হাতে গুরুতর চোট পান ছোটপর্দার এ জনপ্রিয় অভিনেত্রী।
২০:১৪ ১৬ মে ২০২২
যেভাবে গৌতম বুদ্ধ একজন খুনীকে সন্ন্যাসী বানিয়েছিলেন
বহুকাল আগের ঘটনা। গৌতম বুদ্ধের একজন ঘনিষ্ট শিষ্য ছিলেন, যার নাম ছিলো অঙ্গুলিমালা। তবে এটিই তার প্রকৃত নাম নয়। তার একটি পারিবারিক নাম ছিলো বলেও জানা যায়, কিন্তু ঠিকঠাকভাবে কেউ তার সে নামটি বলতে পারেন না। তাই সকলেই তাকে অঙ্গুলিমালা বলে ডাকেন। অঙ্গুলিমালা ঘটনাচক্রে গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন এবং একজন সন্ন্যাসী হন। সন্ন্যাস জীবনের আগের জীবনে অঙ্গুলিমালা ছিলেন একজন ভয়ংকর মানুষ। সেটা তার নামের বিবরণ শুনলে অনেকে বুঝে যাবেন।
১৯:৫০ ১৬ মে ২০২২
তামিম-জয়ের দুর্দান্ত ব্যাটিং, বিনা উইকেটেই দিন পার
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল খান ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনে কোনো উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। দিনশেষে বিনা উইকেটে এসেছে ৭৬ রানে। ফলে এখনও ৩২১ রানে পিছিয়ে বাংলাদেশ।
১৯:৩২ ১৬ মে ২০২২
কমলগঞ্জে ১০ দিনের ব্যবধানে ১৩টি গরু চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১০ দিনের ব্যবধানে পৃথক পৃথক দু’টি বাড়ি থেকে ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা দাবি করেছেন। গত ১৫ মে (রোববার) কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের পাশাপাশি দু’টি বাড়ি থেকে একই রাতে ৬টি গরু এবং গত শুক্রবার (৬ মে) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রাম এবং পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামের বখসের বাড়ী থেকে একই রাতে ৭টি গরু চুরি হয়।
১৯:১২ ১৬ মে ২০২২
নদ-নদীর পানিতে তলিয়ে গেছে সিলেটের নিম্নাঞ্চল, বিপন্ন জনজীবন
সিলেটের নদীগুলোতে ব্যাপক হারে নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিতে। এছাড়াও সিলেট নগরের বিভিন্ন এলাকায় হাঁটুপানি হয়ে জনজীবন বিপন্ন হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার মানুষ।
১৮:৫৪ ১৬ মে ২০২২
শমসেরগঞ্জে ৬০৫০ লিটার সয়াবিন তেল জব্দ, ৩ দোকান সিলগালা
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের অভিযানে আগের দামে কেনা অবৈধভাবে মজুদ করা ৬০৫০ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়েছে।
১৫:২৯ ১৬ মে ২০২২
‘বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই’
বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ।
১৫:১৩ ১৬ মে ২০২২
দেশে ফিরতে চান পি কে হালদার
বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) দেশে ফিরতে চান।
১৪:৪৪ ১৬ মে ২০২২
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে দায়িত্ব পালন করা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ এর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে জঘন্য হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও জবাবদিহিতা আওতায় আনার দাবি জানায়।
১৪:২৬ ১৬ মে ২০২২
ভারতের গম রপ্তানিতে নিষেধাজ্ঞা : উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদেরা
ভারত গম রপ্তানি বন্ধ ঘোষণা করার পর বাংলাদেশের অর্থনীতিবিদ, আমদানিকারকরা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে সরকার একের পর এক বৈঠক করছে বিকল্প উপায়ে কিভাবে গম আমদানি করা যায়। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড শুক্রবার জানিয়েছে, নিজেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তারা রপ্তানিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
১৪:২৫ ১৬ মে ২০২২
ন্যাটোর সদস্য হতে আবেদন করার ঘোষণা দিল ফিনল্যান্ড
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টো রবিবার ঘোষণা করেছেন যে তাঁর দেশ নেটো সামরিক জোটের সদস্যপদের জন্য আবেদন করবে। রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড দীর্ঘদিনের অনুসৃত নিরপেক্ষ নীতি পরিত্যাগ করে এই সিদ্ধান্ত নিল রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর।
১৪:০৮ ১৬ মে ২০২২
তরুণরাই আনবে সোনালি ভবিষ্যৎ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আমাদের তরুণ সমাজ আগামীর দৃশ্যপট বদলে দিয়ে এ উপমহাদেশের জন্য সোনালি ভবিষ্যৎ বয়ে আনবে বলে আশাপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
১৩:৫৩ ১৬ মে ২০২২
আপনি সুখী কি না, বুঝবেন যে ৬ লক্ষণে
সুখ হচ্ছে বেঁচে থাকার প্রেরণা। সুখী মানুষ বেশিদিন বাঁচেন। আশাবাদী এবং ইতিবাচক মানসিকতা আমাদের হৃদরোগ থেকে বাঁচায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
১৩:৪৪ ১৬ মে ২০২২
চালের দাম সহনীয় রাখতে সব পদক্ষেপ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষককে ধানের ন্যায্যমূল্য দিতে সরকার ধান কিনে থাকে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রান্তিক তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দিয়ে তিনি বলেন, কৃষককে কোনোভাবে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১৩:৪৩ ১৬ মে ২০২২
রাণীশংকৈলে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন রবিবার (১৫ মে) সকালে পৌরশহরের শান্তা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ ৩ টি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
১৩:২৯ ১৬ মে ২০২২
ত্রিপুরায় পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন অনুষ্ঠিত
ত্রিপুরায় চতুর্থ পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) সন্ধ্যায় আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনভেনশন হলে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে লিভারকন-৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
১৩:১৩ ১৬ মে ২০২২
তীব্র দাবদাহে পুড়ছে দিল্লি, ৪৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড
রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশে বইছে দাবদাহ। সেখানে রোববার (১৫ মে) ৪৯ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশটির আবহাওয়া বিভাগ কেরালাজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ওই রাজ্যের পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৩:০৮ ১৬ মে ২০২২
আগামী বছর মার্চের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন চালুর আশা প্রকাশ রেলপথ মন্ত্রীর
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন ২০২৩ সালের মার্চের মধ্যে পদ্মা সেতু হয়ে ট্রেন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চলাচল করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, মার্চের মধ্যে সম্ভব না হলে জুনের মধ্যে অবশ্যই তা সম্ভব হবে।
১৩:০৩ ১৬ মে ২০২২
বিচ্ছিন্ন কবজি ফিরে পেলেন কনস্টেবল জনি খান
আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কবজি জোড়া লাগানো হয়েছে কনস্টেবল জনি খানের হাতে।
১২:৩৭ ১৬ মে ২০২২
প্রাথমিক শিক্ষক নিয়োগ : দ্বিতীয় পর্বের প্রবেশপত্র সংগ্রহের অনুরোধ
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্বের পরীক্ষা আগামী ২০ মে আবেদনকারীর নিজ নিজ জেলায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১২:১৪ ১৬ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   734  
-   735  
-   736  
-   737  
-   738  
-   739  
-   740      
- পরবর্তী >    
- শেষ >>    








































