আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আর নেই
মারা গেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। শুক্রবার (১৩ মে) ৭৩ বছর বয়সী এই শাসক মৃত্যুবরণ করেন।
২০:২২ ১৩ মে ২০২২
আগামী ১৯ তারিখ থেকে দেশব্যপী ভূমি সেবা সপ্তাহ ২০২২
দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ মে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্যাপন করা হবে।
২০:১৮ ১৩ মে ২০২২
লালমনিরহাটে ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহানী আলী ও মমতাজ উদ্দিন এবং ইশোরকোল এলাকার দুই বাসিন্দা মজমুল ইসলাম ও আব্দুল খালেক।
২০:০৩ ১৩ মে ২০২২
বিভিন্ন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর ২য় ও ৩য় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২০ মে এবং ৩ জুন ২০২২ তারিখ সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে।
১৯:৫৯ ১৩ মে ২০২২
যুক্তরাষ্ট্রে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে টেক জায়ান্ট মাইক্রোসফট টিমের মতবিনিময়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফট এর কার্যক্রম পরিদর্শন ও মাইকোসফট টিমের সাথে মতবিনিময় করেন।
১৯:৩৫ ১৩ মে ২০২২
দেশকে যারা শ্রীলংকা বানাতে চায় তারা দেশদ্রোহী : পানিসম্পদ মন্ত্রী
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, যারা বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায়, তারা দেশদ্রোহী। শ্রীলংকার পরিস্থিতি দেখে বাংলাদেশেও এরকম হবে বলে যারা আশায় বুক বেঁধে বসে আছেন, তাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ হলো বাংলাদেশে অদূর কিংবা সুদূর ভবিষ্যতেও এরকম পরিস্থিতি দেখার কোনো সম্ভাবনা নেই।
১৯:২৫ ১৩ মে ২০২২
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নিস্ফল : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ পরিচালনায় থাকাকালে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
১৯:০৯ ১৩ মে ২০২২
কপাল ফাটলো সাবেক প্রতিমন্ত্রী মুরাদের
মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি আহত হয়েছেন। তাতে তাঁর কপাল ফেটে গেছে। বৃহস্পতিবার (১২ মে) রাতে তার নির্বাচনী এলাকায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে তিনি এই দুর্ঘটনার শিকার হন। চিকিৎসকরা জানিয়েছেন দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা শেষে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
১৭:৩১ ১৩ মে ২০২২
সিলেট বিভাগে ৫ দিনে জব্দ হয়েছে ২৩ হাজার লিটার সয়াবিন তেল
সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সয়াবিন তেল নিয়ে চলছে তেলেসমাতি। বাজারে তেলের সংকট। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সয়াবিন তেল মজুত করে অতিরিক্ত মুনাফা লুটতে ব্যস্ত। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তেল উদ্ধার ও জরিমানা করেছে। সঙ্গে কিছু ব্যবসা প্রতিষ্ঠান সিলগালাও করে দিয়েছে।
১৭:১৯ ১৩ মে ২০২২
বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে উচ্চ জিংকসমৃদ্ধ নতুন জাতের ধান, যার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ব্রি ধান ১০০। মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদিঘী এলাকা,আমতৈল ইউনিয়নের দক্ষিণ চমৎকার গ্রাম সহ জেলার সাতটি উপজেলায় প্রথমবারের মতো প্রায় ২৫ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবন করা নতুন জাতের ব্রি ধান বঙ্গবন্ধু-১০০।
২৩:৫৩ ১২ মে ২০২২
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। প্রেসিডেন্টের বাসভবনে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সামনে শপথ নেন বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় স্থিতিশীলতা আনার লক্ষ্যে শপথ নেন তিনি।
২৩:২২ ১২ মে ২০২২
নবীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
হবিগঞ্জের নবীগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় নুরুল ইসলাম নাহিদ (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন আদালত। বৃহস্পতিবার (১২ মে) হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।
২২:৫৭ ১২ মে ২০২২
রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১২ মে) পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু খবর পাওয়া গেছে। উপজেলার নেকমরদ- কাতিহার পাকাসড়কে ফুটানি টাউনের পাশে গোগরা ব্রিজে বাইসাইকেল আরোহী বিশাল রায় (১০) একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষে মারা যায়। বিশাল বাচোর ইউনিয়নের ডাংডাং পাড়া গ্রামের হরেণ রায়ের ছেলে।
২২:০৮ ১২ মে ২০২২
শেরপুর বাজারের অধিকাংশ রাস্তায় রাস্তায় হাঁটুসমান পানি
একটু বৃষ্টি হলেই মৌলভীবাজারের শেরপুর বাজারের অধিকাংশ রাস্তায় রাস্তায় হাঁটুসমান পানি জমে যাচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে দিনের পর দিন। এতে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শেরপুরবাসী। পানিতে ডুবে থাকা সড়কের গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় ও যথাযথ স্থানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করছেন স্থানীয় সচেতনমহল। অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র প্রকট আকার ধারণ করলেও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থায় স্থানীয় প্রশাসন তথাপি কারোর নজর নেই শেরপুরবাসীর দূর্ভোগ লাঘব করতে।
২২:০০ ১২ মে ২০২২
উত্তর কোরিয়ায় প্রথম করোনা শনাক্তের খবর, কঠোর লকডাউন জারি
উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হবার পরে দেশটিতে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে রাজধানী পিয়ংইয়ং-এ করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। তবে কতজন আক্রান্ত হয়েছে সে পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
২০:৪৬ ১২ মে ২০২২
হয় নাতির মুখ দেখাও, নয়তো পাঁচ কোটি টাকা দাও: ছেলের বিরুদ্ধে মামলা
ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভারতের এক দম্পতি৷ এক বছরের মধ্যে নাতি-নাতনির জন্ম দিতে না পারলে সাড়ে ছয় লাখ মার্কিন ডলার বা পাঁচ কোটি ভারতীয় টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তারা। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
২০:৩৬ ১২ মে ২০২২
বড়লেখায় তেলের ডিলারকে জরিমানা ও দোকান সিলগালা
মৌলভীবাজারের বড়লেখায় এক তেলের ডিলারসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি তেলের ডিলারের ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হয়। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে বড়লেখা পৌরশহরে হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালিত হয়েছে।
২০:২৪ ১২ মে ২০২২
নাটোরের মেয়রের গোডাউন থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুদ ও বোতলজাত সয়াবিন তেল খুলে বেশি দামে বিক্রি করার অভিযোগে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
২০:১৮ ১২ মে ২০২২
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এর বৈঠক আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
২০:১০ ১২ মে ২০২২
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি
সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ নিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বৃহস্পতিবার (১২ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত ‘পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক এ পরিপত্র জারি করা হয়েছে।
১৯:২৪ ১২ মে ২০২২
রাজনগরে জাতীয় পার্টির আহ্বায়কের পদত্যাগ
মৌলভীবাজারের রাজনগরে জাতীয় পার্টির উপজেলা আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রকিব পদত্যাগ করেছেন। তিনি রাজনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
১৫:৫১ ১২ মে ২০২২
রাণীশংকৈলে নীলগাই উদ্ধার, অতঃপর বিজিবির সামনে জবাই
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া উত্তর মন্ডলপাড়া এলাকায় গ্রামবাসীরা একটি নীলগাই উদ্ধার করার পর সেটি জবাই করেছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে।
১৫:৩৯ ১২ মে ২০২২
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির ইউএনপি দলের নেতা। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন। তার দল এ তথ্য নিশ্চিত করেছে।
১৫:১১ ১২ মে ২০২২
পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে
শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিতিশীলতা ও উত্তেজনা চললেও পদত্যাগের দাবি প্রত্যাখান করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। একইসঙ্গে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকারও করেছেন তিনি। বুধবার (১১ মে) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি একথা জানান।
১৪:৫১ ১২ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   737  
-   738  
-   739  
-   740  
-   741  
-   742  
-   743      
- পরবর্তী >    
- শেষ >>    








































