মৌলভীবাজারে ১৮ রোহিঙ্গা আটক
ভারত থেকে কক্সবাজার যাওয়ার পথে মৌলভীবাজারে ১৮ জন রোহিঙ্গা নাগরিকআটক হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় তাদের আটক করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। তবে এদের অধিকাংশই শিশু।
১৪:১৪ ১২ মে ২০২২
অংকন বিশ্বাসকে হত্যা করা হয়েছে, দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী অংকন বিশ্বাস আত্মহত্যা করতে পারে না, তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।
১৩:২৮ ১২ মে ২০২২
ডেসটিনির এমডি রফিকুলের ১২ বছরের কারাদণ্ড
মানিলন্ডারিং মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩:০৪ ১২ মে ২০২২
পবিত্র হজ : বেসরকারিভাবে খরচ ৪ লাখ ৬৩ হাজার টাকা
এ বছর বেসরকারি এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় হজ পালনে মাথাপিছু সর্বনিম্ন খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।
১২:৪৪ ১২ মে ২০২২
নিম্নচাপে পরিণত হয়েছে ‘অশনি, বন্দর থেকে নামল সতর্ক সংকেত
ভারতের অন্ধ্র উপকূলে থাকা ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব কেটে যাওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর ওপর থাকা সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।
১২:১৬ ১২ মে ২০২২
জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি, নাগরিক অসন্তোষ : উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
এরইমধ্যে অর্থনৈতিক সংকটের কারণে জনরোষের মুখে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন৷ কয়েক মাস আগে কাজাখস্তানেও দেখা দেয় অস্থিরতা৷ ম্যাপলক্রফট বলছে, চলতি বছর এমন অস্থিরতার ঝুঁকি আছে অন্য উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও৷ এক্ষেত্রে যে ১০টি দেশকে আলাদাভাবে নজরে রাখার কথা বলা হয়েছে সেগুলো হলো: আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, টিউনিসিয়া, লেবানন, সেনেগাল, কেনিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও ফিলিপাইন্স।
২২:২৭ ১১ মে ২০২২
ডিউটিতে ফিরেই একদিনে অর্ধলাখ টাকা জরিমানা আদায় করলেন সেই টিটিই
রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সারাদেশে তোলপাড় সৃষ্টি করা সেই টিটিই শফিকুল ইসলাম আবারও ফিরেছেন তাঁর ডিউটিতে। ট্রেনের ডিউটিতে প্রথম দিনেই তিনি অর্ধলাখ টাকা জরিমানা আদায় করে সরকারি খাতে জমা দিয়েছেন। বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর মঙ্গলবার (১০মে) কাজে যোগ দিয়ে ২৪ ঘণ্টায় দুই ট্রেন থেকে ৪৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন তিনি।
২২:১৫ ১১ মে ২০২২
ডাক্তার দেখানোর কথা বলে ছাত্রলীগ নেতার মাথা ফাটালো দালালরা
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হানিফুল ইসলাম রনিকে পিটিয়ে মাথা ফাটিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালালরা। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা করা হয়েছে। বুধবার (১১ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চত্বরে এ ঘটনা ঘটে।
২০:৩৭ ১১ মে ২০২২
মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত: ওবায়দুল কাদের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১১ মে) সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
২০:২৫ ১১ মে ২০২২
১ হাজার টাকার নোট অচলের খবর গুজব
১ হাজার টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোটই অচল করেনি বাংলাদেশ ব্যাংক। এ নোট অচল করার যে তথ্য ছড়িয়েছে, তা মিথ্যা। বুধবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জী এম আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
২০:১৫ ১১ মে ২০২২
গাজীপুরের চার দোকানে অবৈধভাবে মজুদ সাড়ে ১২ হাজার লিটার সয়াবিন তেল
চারটি দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬৪৮ লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেল পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ তেল মজুদের দায়ে চারটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে।
২০:০৮ ১১ মে ২০২২
হাসপাতালের বেডে ভিক্ষুককে শারীরিক নির্যাতন, ৪ এসআই বরখাস্ত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসাধীন এক ভিক্ষুক ও তার পরিবারের সদস্যদের শারীরিক নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় ৪ এসআইকে সাময়িক বরখাস্ত এবং ২ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ মে) জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০:০১ ১১ মে ২০২২
হজ প্যাকেজ ঘোষণা, জেনে নিন সরকারিভাবে কতো টাকায় যেতে পারবেন
চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ (প্যাকেজ-২) ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। এছাড়া প্যাকেজ-১ এ হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এই প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন।
১৯:১২ ১১ মে ২০২২
রাজনগরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, আহত ২
মৌলভীবাজারের রাজনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ও অপরজনকে চিকিৎসার মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮:২৬ ১১ মে ২০২২
মৌলভীবাজারে গাঁজার আসর থেকে ৬ মাদকসেবী আটক
ছয় মাদকসেবীকে হাতেনাতে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন মৌলভীবাজারের ইউএনও।
১৭:৩৯ ১১ মে ২০২২
আলজাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইসরায়েল
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে।
১২:৫৩ ১১ মে ২০২২
সুন্দরবনসহ সিলেটের পরিবেশ রক্ষায় ‘প্রতিবেশ’ প্রকল্পের যাত্রা শুরু
সুন্দরবনের জীববৈচিত্র্য ও সিলেটের গুরুত্বপূর্ণ জলাভূমি রক্ষায় ‘প্রতিবেশ’ নামে নতুন একটি প্রকল্প যাত্রা শুরু করেছে। দুই এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে স্থানীয় লোকজনের জীবন-জীবিকার উন্নয়নে ওই প্রকল্প কাজ করবে। এ জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ২কোটি ডলার সহায়তা দিচ্ছে।
১২:২৪ ১১ মে ২০২২
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তার অশ্রুসিক্ত বিদায়
বৃষ্টি ভেজা অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। আজ মঙ্গলবার( ১০ মে)সকালে উপজেলা পরিষদ ত্যাগকালে ইউএনও নজরুলকে বিদায় জানাতে আসেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় তিনিও কাদঁলেন, অন্যদেরও কাদাঁলেন।
২৩:৫৮ ১০ মে ২০২২
পানি পানের কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
মৌলভীবাজারের এক গৃহবধুকে পানি পানের কথা বলে ঘরে প্রবেশ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। তবে অভিযুক্ত সেলিম মিয়া এখনও গ্রেপ্তার হয়নি।
২৩:৫১ ১০ মে ২০২২
এম সাইফুর রহমানের কবর জিয়ারতে সিলেট বিএনপির নেতৃবৃন্দ
প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সভাপতি এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন নব নির্বাচিত সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
২৩:৪১ ১০ মে ২০২২
ঠাকুরগাঁওয়ে বিসিক হতে যাচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী
ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর শোনার পরপরই ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিশেষ করে এ জেলার নারী উদ্যোক্তারা বড় ধরনের স্বপ্ন বুনতে শুরু করেছেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের বিভিন্ন প্রকার খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন রূপে সারা বিশ্বে পরিচিতি লাভ করবে ঠাকুরগাঁও জেলাবাসী।
২০:০৪ ১০ মে ২০২২
ফিলিপিনের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পথে বংবং মার্কোস
৬৪ বছর বয়সী ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, যিনি তার বংবং নামেই বেশি পরিচিত, তিনি ফিলিপিনের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে। তাঁর বাবা ছিলেন এক নিষ্ঠুর স্বৈরশাসক। তাঁর মা আন্তর্জাতিকভাবে কুখ্যাতি কুড়িয়েছিলেন তার জুতার বিশাল সংগ্রহের জন্য। তাও আংশিক ও বেসরকারি ফলাফল বলছে, তিনি প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে জিতে গেছেন।
১৯:৪১ ১০ মে ২০২২
জরূরী বৈঠকে শ্রীমঙ্গল ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
আজ মঙ্গলবার (১০ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার এক জরুরী বৈঠকে জেলার অন্তর্গত শ্রীমঙ্গল উপজেলা ও শহরের ছাত্রলীগের সকল কার্যকর কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
১৯:২৪ ১০ মে ২০২২
রাঙ্গা চোর থেকে ভয়ানক এরশাদ শিকদার হয়ে উঠার গল্প
বহু হত্যাকাণ্ডের দায়ে খুলনা কারাগারে এরশাদ শিকদার নামে এক সন্ত্রাসীর ফাঁসির রায় কার্যকর হয় ২০০৪ সালের ১০ই মে। তার আগে কয়েক বছর ধরে বেরিয়ে আসছিল তার হত্যা আর নির্যাতনের একের পর এক রোমহর্ষক কাহিনী। বাংলাদেশের সবচাইতে আলোচিত একজন ব্যক্তিতে পরিণত হন এরশাদ শিকদার। আর খুলনা শহরে তার প্রাসাদোপম বাড়িটি পরিণত মানুষের আগ্রহের কেন্দ্রস্থল।
১৮:৫৭ ১০ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   738  
-   739  
-   740  
-   741  
-   742  
-   743  
-   744      
- পরবর্তী >    
- শেষ >>    








































